মিরপুরের শাহ আলীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
- নিজস্ব প্রতিবেদক
- ২ ঘণ্টা আগে
রাজধানীর মিরপুরের শাহ আলী থানা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মেহেদী হাসান (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
সোমবার (৭ সেপ্টেম্বর) ভোরের দিকে শাহ আলী এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত মেহেদী হাসানকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালের ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে ৬টার দিকে মেহেদী হাসানের শারীরিক অবস্থার অবনতি হলে তিনি মারা যান।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মেহেদী হাসানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মিরপুরের শাহ আলী এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মেহেদী হাসান গুরুতর আহত হন বলে জানা গেছে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ১০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।
পরিদর্শক মো. হাবিবুর রহমান আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
নিহত মেহেদী হাসান চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার মোহাম্মদ আলমের ছেলে। তিনি বর্তমানে রাজধানীর মিরপুরের শাহ আলী এলাকায় বসবাস করতেন।
এদিকে কী কারণে এবং কারা মেহেদী হাসানকে ছুরিকাঘাত করেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং হত্যাকাণ্ডের কারণ জানতে সংশ্লিষ্ট থানা পুলিশ তদন্ত করছে।
এই বিভাগের আরও খবর
যাত্রাবাড়ীর ধলপুরে দুর্বৃত্তের গুলিতে নিহত ১, আশঙ্কাজনক অবস্থায় আহত ১
রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে মো.…
৯৯৯-এ ফোন পেয়ে বিদেশি পিস্তল-রিভলবার ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে রাজধানীর…
ফেসবুকে কবিরাজি চিকিৎসার বিজ্ঞাপন দিয়ে স্বর্ণালংকার আত্মসাৎ, সিআইডির হাতে গ্রেপ্তার ২
ফেসবুকে কবিরাজি চিকিৎসার বিজ্ঞাপন দিয়ে ভুক্তভোগীদের বাসায় গিয়ে…
মোটরসাইকেল চুরি করে স্পিডবোটে পালানোর চেষ্টা, বরিশালে গ্রেপ্তার ২
ভোলার বোরহানউদ্দিন থেকে একটি মোটরসাইকেল চুরি করে স্পিডবোটে…
শনির আখড়ায় দোকানে গুলিতে কুকার ব্যবসায়ী আহত
রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় দোকানের ভেতরে দুর্বৃত্তের…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ভাঙা সড়কে স্বস্তি, স্বেচ্ছাশ্রমে সংস্কারে এগিয়ে এলেন আনসার-ভিডিপি সদস্যরা
যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী ইউনিয়নে ক্ষতিগ্রস্ত সড়ক স্বেচ্ছাশ্রমে সংস্কার করেছেন আনসার-ভিডিপির সদস্যরা। এতে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের চলাচলে তৈরি হওয়া…
অন্তঃসত্ত্বা নারীসহ অচেতন ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে নিলেন আনসার-ভিডিপি সদস্যরা
যশোরের মনিরামপুরে একটি বাড়ি থেকে একই পরিবারের অন্তঃসত্ত্বা নারীসহ অচেতন চারজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন আনসার-ভিডিপির সদস্যরা। শনিবার (৬…
নোয়াখালীতে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে
নোয়াখালীর মাইজদী শহরের দত্তেরহাট ইসলামিয়া চক্ষু হাসপাতালে ভুল চিকিৎসায় মো.মোসলিম (১২) নামে এক শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)…
নোয়াখালীতে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার
নোয়াখালীর সেনবাগে প্রথম শ্রেণির মাদ্রাসার এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে মো.আব্দুল কাদের হৃদয় (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১১।রোববার (৬…
নোয়াখালীতে চোখে আঘাতের চিকিৎসার নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ
নোয়াখালীর মাইজদী শহরের দত্তেরহাট ইসলামিয়া চক্ষু হাসপাতালে ভুল চিকিৎসায় মো.মোসলিম (১২) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা…
বাগাতিপাড়ায় ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
নাটোরের বাগাতিপাড়ায় উৎসবমুখর পরিবেশে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় বাংলাদেশ স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও বিজয়ীদের মাঝে পুরস্কার…
অবশেষে যোগদান করলেন কলাপাড়া চৌকি আদালতের রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তারা
দীর্ঘ তিন বছর পর অবশেষে যোগদান করলেন পটুয়াখালীর কলাপাড়া চৌকি আদালতের রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তারা। রবিবার দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে…
কেরানীগঞ্জ কারাগারে তিন বন্দির মৃত্যু, ময়নাতদন্তের অপেক্ষায় মরদেহ
ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে তিন বন্দির মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজন কারাগারে অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)…

