কেরানীগঞ্জ কারাগারে তিন বন্দির মৃত্যু, ময়নাতদন্তের অপেক্ষায় মরদেহ
- নিজস্ব প্রতিবেদক
- ২১ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে তিন বন্দির মৃত্যু হয়েছে। এর মধ্যে দুজন কারাগারে অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। অপর একজন কয়েক দিন আগে অসুস্থ হয়ে ঢামেক হাসপাতালে ভর্তি ছিলেন। রোববার (৬ সেপ্টেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত দুই বন্দি হলেন—চাঁদপুরের কচুয়া উপজেলার সেকান্দার আলীর ছেলে হাজতি আবুল বাশার (৫৪) এবং কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দুদু মিয়ার ছেলে কয়েদি আব্দুল কাইয়ুম (৬২)। তারা কোন মামলায় কারাগারে বন্দি ছিলেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
কারারক্ষী শহীদ ও হেমায়েত হোসেন জানান, রোববার সকালে কারাগারের পৃথক দুটি স্থানে আবুল বাশার ও আব্দুল কাইয়ুম হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দুই বন্দির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। এরপর ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেক বন্দির মৃত্যু
এদিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের আরেক কয়েদি মোহাম্মদ শাহাদাত হোসেন লিটন (৪৮) ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
কারারক্ষী আমিনুল ইসলাম জানান, গত ২৮ আগস্ট শুক্রবার কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন শাহাদাত হোসেন লিটন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মেডিসিন বিভাগের ৫০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ওই ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কারারক্ষী আমিনুল ইসলাম আরও জানান, শাহাদাত হোসেন লিটন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কয়েদি হিসেবে বন্দি ছিলেন। তার বাবার নাম মৃত আব্দুল কাদের। তার গ্রামের বাড়ি খুলনার দৌলতপুর থানার পাবলা গ্রামে।
কারাগার সূত্রে জানা গেছে, শাহাদাত হোসেন লিটন দ্রুত বিচার ট্রাইব্যুনালের মামলা নম্বর ১১/০৭ এবং উত্তরা থানার মামলা নম্বর ৯(১১)০৬-এর ৩০২, ৩৪ ও ২০১ ধারার মামলায় বন্দি ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে শাহাদাত হোসেন লিটনের মৃত্যুর বিষয়টিও নিশ্চিত করেন। তিনি জানান, তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্ত সম্পন্ন হবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এই বিভাগের আরও খবর
সাভারে কক্ষের তালা ভেঙে দম্পতির মরদেহ উদ্ধার, মিলল মৃত ভ্রূণ
ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ কক্ষ থেকে এক…
মেয়ের বিয়ের দিন ঠিক করতে ঢাকায় এসে রহস্যজনক মৃত্যু, গায়েব ৫ লাখ টাকা ও মোবাইল
মেয়ের বিয়ের দিন-তারিখ চূড়ান্ত করতে জমি বিক্রির নগদ…
কেশবপুরে ভিডিপির বিচক্ষণতায় ৮ মাসের পলাতক আসামি পুলিশের হাতে
যশোরের কেশবপুরে প্রায় আট মাস ধরে আত্মগোপনে থাকা…
এক্সপ্রেসওয়ের ওপর স্কচটেপে মুখ বাঁধা মরদেহ, পরনে সিএনজি চালকের পোশাক
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে…
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে অনিয়মের অভিযোগ, আসিফ মাহমুদসহ ৪ জনের নথি তলব
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ, পদোন্নতি ও বদলিতে…
আরও পড়ুন
নোয়াখালীতে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার
নোয়াখালীর সেনবাগে প্রথম শ্রেণির মাদ্রাসার এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে মো.আব্দুল কাদের হৃদয় (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১১।রোববার (৬…
নোয়াখালীতে চোখে আঘাতের চিকিৎসার নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ
নোয়াখালীর মাইজদী শহরের দত্তেরহাট ইসলামিয়া চক্ষু হাসপাতালে ভুল চিকিৎসায় মো.মোসলিম (১২) নামে এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা…
বাগাতিপাড়ায় ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
নাটোরের বাগাতিপাড়ায় উৎসবমুখর পরিবেশে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় বাংলাদেশ স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও বিজয়ীদের মাঝে পুরস্কার…
অবশেষে যোগদান করলেন কলাপাড়া চৌকি আদালতের রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তারা
দীর্ঘ তিন বছর পর অবশেষে যোগদান করলেন পটুয়াখালীর কলাপাড়া চৌকি আদালতের রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তারা। রবিবার দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে…
৯৯৯-এ ফোন পেয়ে বিদেশি পিস্তল-রিভলবার ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে রাজধানীর কদমতলীতে অভিযান চালিয়ে একটি পিস্তল, একটি রিভলবার, ৯ রাউন্ড গুলি ও তিনটি…
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক, এপিবিএন বিল সংসদে পাঠানোর সিদ্ধান্ত
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পরীক্ষা-নিরীক্ষা…
কারাগারে চালু হচ্ছে ভিডিও কল, সপ্তাহে একবার ১০ মিনিট কথা বলবেন বন্দিরা
কারাগারের চার দেয়ালের ভেতর থেকেও এবার স্বজনদের সঙ্গে সরাসরি ভিডিও কলে কথা বলার সুযোগ পাবেন বন্দিরা। পাইলট প্রকল্পের আওতায় মুন্সীগঞ্জ…
ফেসবুকে কবিরাজি চিকিৎসার বিজ্ঞাপন দিয়ে স্বর্ণালংকার আত্মসাৎ, সিআইডির হাতে গ্রেপ্তার ২
ফেসবুকে কবিরাজি চিকিৎসার বিজ্ঞাপন দিয়ে ভুক্তভোগীদের বাসায় গিয়ে ঝাড়-ফুঁক ও নানা আচার-অনুষ্ঠানের মাধ্যমে স্বর্ণালংকার আত্মসাৎ করার অভিযোগে একটি প্রতারক চক্রের…

