মোটরসাইকেল চুরি করে স্পিডবোটে পালানোর চেষ্টা, বরিশালে গ্রেপ্তার ২
- নিজস্ব প্রতিবেদক
- ৩ ঘণ্টা আগে
ভোলার বোরহানউদ্দিন থেকে একটি মোটরসাইকেল চুরি করে স্পিডবোটে নদীপথে বরিশালে পালানোর সময় দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোটরসাইকেলে সংযুক্ত জিপিএস ট্র্যাকারের অবস্থান অনুসরণ করে বরিশালের লাহারহাট ফেরিঘাট থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার দুজন হলেন মো. শাকিল হোসেন (২২) ও মো. নিহাদ (১৯)। তাদের বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলার চরটিটিয়া গ্রামে।
পুলিশের তথ্যমতে, ভুক্তভোগী মো. সিয়াম হোসেন রনি (২১) ব্যবসায়িক কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে বোরহানউদ্দিন থানার দেউলা হাজিরহাট এলাকায় কবির বিশ্বাসের পরিত্যক্ত ইটভাটার পাশের সড়কে মোটরসাইকেল রেখে তিনি প্রাকৃতিক কাজ সারতে যান। ফিরে এসে মোটরসাইকেলটি আর দেখতে পাননি।
পরে মোটরসাইকেলে সংযুক্ত জিপিএস ট্র্যাকারের মাধ্যমে সেটির অবস্থান শনাক্ত করা হয়। এতে দেখা যায়, মোটরসাইকেলটি নদীপথে বরিশালের দিকে নেওয়া হচ্ছে।
তথ্য পেয়ে বরিশাল বন্দর থানা-পুলিশের একটি দল অভিযানে নামে। একপর্যায়ে লাহারহাট ফেরিঘাটে একটি স্পিডবোট থেকে নামার সময় সন্দেহভাজন দুই তরুণকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ঢাকা মেট্রো-ল-৬০-০০৩৭ নম্বরের একটি ইয়ামাহা আর১৫-এম মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, মোটরসাইকেল চুরির অভিযোগে শাকিল ও নিহাদকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী সিয়াম হোসেন রনি বাদী হয়ে একটি মামলা করেছেন। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এই বিভাগের আরও খবর
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে রোগী ভাগানোর সময় দালাল আটক
রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি রোগীদের…
কুমিল্লায় গৃহকর্ত্রীকে হত্যা করে টাকা-স্বর্ণালংকার লুট, প্রধান পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৩
কুমিল্লার চান্দিনায় গৃহকর্ত্রী ছমিরন খাতুন (৬০) হত্যা ও…
যশোরে স্বর্ণ ব্যবসায়ী আল-আমিন হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার, চাকু উদ্ধার
যশোরে স্বর্ণ ব্যবসায়ী আল-আমিন হোসেন (২৯) হত্যা মামলার…
হযরত শাহজালালে ১৪ কেজি স্বর্ণের চালান জব্দ, বিমানের কর্মী আটক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে প্রায় ১৪…
সাভারে কক্ষের তালা ভেঙে দম্পতির মরদেহ উদ্ধার, মিলল মৃত ভ্রূণ
ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ কক্ষ থেকে এক…
সর্বশেষ খবর
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ঢাকা-চট্টগ্রাম লংমার্চে বড় জমায়েত, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি
গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দফা দাবি আদায়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।…
দেশে হামে আরও ৪ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ৯৯১
দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে…
স্বৈরশাসনের শক্তিকে ফেরার সুযোগ না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি দেশের চলমান সংকটকে কাজে লাগিয়ে বিভ্রান্তি ও অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী…
কোর্টে প্রতিপক্ষের সঙ্গে ‘গাঁজার গন্ধের’ লড়াই সাবালেঙ্কার
ইউএস ওপেনে এবার প্রতিপক্ষ হিসেবে শুধু কামিলা রাখিমোভার বিপক্ষেই লড়তে হয়নি আরিয়ানা সাবালেঙ্কাকে। ম্যাচ চলাকালে গাঁজার তীব্র গন্ধও অস্বস্তিতে ফেলেছিল…
৬ থেকে ৭জন চিকিৎসকে চলছে বরগুনা হাসপাতাল: শিশু ওয়ার্ডে উপচে পড়া ভিড়!
উপকূলীয় জেলা বরগুনার বিপুল জনগোষ্ঠীর চিকিৎসাসেবার অন্যতম প্রধান ভরসা ২৫০ শয্যার বরগুনা জেনারেল হাসপাতাল। তবে দীর্ঘদিনের চিকিৎসক ও নার্স সংকটে…
বরগুনায় অপরাধ দমনে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের সামারী ট্রায়াল অব্যাহত
আইন-শৃঙ্খলা রক্ষা ও বিচারিক কার্যক্রমকে গতিশীল রাখতে বরগুনায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটদের সামারী ট্রায়াল কার্যক্রম অব্যাহত রয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বরগুনা আল্লাহ…
তালতলীতে লোহার সেতু ভেঙে বিচ্ছিন্ন যোগাযোগ, ঝুঁকি নিয়ে নৌকায় পারাপার
বরগুনার তালতলী উপজেলার বগীরদোনা খালের ওপর নির্মিত ঝুঁকিপূর্ণ লোহার সেতুটি ভেঙে পড়ায় তালুকদার পাড়া ও বড়াইতলী এলাকার সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন…
মৃত্যু সংবাদে ওয়্যারহাউজ ইন্সপেক্টর হারুনের বাড়িতে বিএনপি নেতাকর্মীদের ঢল
বরগুনা সদর উপজেলার ২নং গৌরীচন্না ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দক্ষিণ মনসাতলী গ্রামের বাসিন্দা ও চট্টগ্রাম-৪-এর ওয়্যারহাউজ ইন্সপেক্টর মোঃ হারুন-অর রশিদের মৃত্যুর…

