হযরত শাহজালালে ১৪ কেজি স্বর্ণের চালান জব্দ, বিমানের কর্মী আটক
- নিজস্ব প্রতিবেদক
- ২৩ ঘণ্টা আগে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে প্রায় ১৪ কেজি স্বর্ণের একটি বড় চালান জব্দ করেছে কাস্টমস হাউস, ঢাকা। জব্দ করা স্বর্ণের পরিমাণ ১৩ দশমিক ৯২ কেজি। এ ঘটনায় বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের এক সহকারী টেকনিক্যাল হেলপারকে আটক করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ কোটি টাকা।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এনবিআর জানায়, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দুবাই-চট্টগ্রাম-ঢাকা রুটে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে স্বর্ণ চোরাচালানের তথ্য পায় ঢাকার কাস্টমস হাউস। খবর পেয়ে কাস্টমস কর্মকর্তারা ও প্রিভেন্টিভ টিম বিমানের ভেতরে বিশেষ তল্লাশি চালাতে সেখানে উপস্থিত হন।
তল্লাশির একপর্যায়ে বিমানটির পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষে মেকানিক্যাল ও ক্লিনিং দলের সদস্যরা বের হওয়ার সময় সিকিউরিটি গার্ডের সহযোগিতায় তাদের তল্লাশি করা হয়। এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল হেলপার মো. সোয়েব গাজীর পরিহিত বেল্টের ভেতরে কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় সন্দেহজনক কিছু বস্তু পাওয়া যায়।
পরে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের উপস্থিতিতে উদ্ধার করা বস্তুগুলো কাস্টমস হলে নিয়ে ইনভেন্টরি করা হয়। সেখানে ১২০টি স্বর্ণবার পাওয়া যায়। স্বর্ণবারগুলোর মোট ওজন ১৩ দশমিক ৯২ কেজি।
কাস্টমস কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, সরকারি নির্ধারিত শুল্ক-কর ফাঁকি দিয়ে চোরাচালানের উদ্দেশ্যে স্বর্ণবারগুলো অত্যন্ত কৌশলে লুকিয়ে দেশে আনা হয়েছিল। পরে এগুলো বিমানবন্দর এলাকার বাইরে পাচারের চেষ্টা করা হতে পারে।
এনবিআর জানায়, কাস্টমস হাউস, ঢাকা ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানের মাধ্যমে স্বর্ণের চালানটি বিমানবন্দর এলাকার বাইরে পাচারের আগেই জব্দ করা সম্ভব হয়েছে।
জব্দকৃত স্বর্ণবারগুলোর মূল্য বেশি হওয়ায় তাৎক্ষণিকভাবে সেগুলো বিমানবন্দর কাস্টমসের মূল্যবান গুদামে সংরক্ষণ করা হয়েছে। অখালাসকৃত বা চোরাচালানের অভিযোগে আটক ও বাজেয়াপ্তকৃত পণ্যের নিষ্পত্তি সংক্রান্ত স্থায়ী আদেশ অনুযায়ী স্বর্ণবারগুলো বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এই বিভাগের আরও খবর
মোটরসাইকেল চুরি করে স্পিডবোটে পালানোর চেষ্টা, বরিশালে গ্রেপ্তার ২
ভোলার বোরহানউদ্দিন থেকে একটি মোটরসাইকেল চুরি করে স্পিডবোটে…
শনির আখড়ায় দোকানে গুলিতে কুকার ব্যবসায়ী আহত
রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় দোকানের ভেতরে দুর্বৃত্তের…
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে রোগী ভাগানোর সময় দালাল আটক
রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি রোগীদের…
কুমিল্লায় গৃহকর্ত্রীকে হত্যা করে টাকা-স্বর্ণালংকার লুট, প্রধান পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৩
কুমিল্লার চান্দিনায় গৃহকর্ত্রী ছমিরন খাতুন (৬০) হত্যা ও…
যশোরে স্বর্ণ ব্যবসায়ী আল-আমিন হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার, চাকু উদ্ধার
যশোরে স্বর্ণ ব্যবসায়ী আল-আমিন হোসেন (২৯) হত্যা মামলার…
সর্বশেষ খবর
1.
3.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
দাম বাড়িয়েও মিলছে না এক লিটারের সয়াবিন তেল, চিনি-মুরগি-ডিমেও বাড়তি চাপ
বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানোর পরও রাজধানীর খুচরা বাজারে স্বাভাবিক হয়নি সরবরাহ। বিশেষ করে এক লিটারের বোতলজাত সয়াবিন তেল অনেক…
কাতারে হামলার কথা প্রকাশ্যে স্বীকার নেতানিয়াহুর, গাজায় কাতারি অর্থ নিয়েও দিলেন ব্যাখ্যা
কাতারের রাজধানী দোহায় গত বছর হামলা চালানোর কথা প্রকাশ্যে স্বীকার করে দেশটিকে ‘বৈরী’ রাষ্ট্র হিসেবে অভিহিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন…
দারুস সালামে বাসার জানালা দিয়ে গুলি, নারীর হাতে বিদ্ধ বুলেট
রাজধানীর দারুস সালাম থানাধীন মাতবরবাড়ি মসজিদ গলি এলাকায় বাসার জানালা দিয়ে ছোড়া গুলিতে জেসমিন বেগম (৩৮) নামে এক গৃহিণী গুলিবিদ্ধ…
ভূমি প্রশাসনে বড় রদবদল, বদলি ৩৮ সহকারী কমিশনার
ভূমি প্রশাসনে বড় ধরনের রদবদল করা হয়েছে। বিসিএস প্রশাসন ক্যাডারের ৩৮ জন সহকারী কমিশনারকে (ভূমি) বদলিপূর্বক পদায়নের জন্য দেশের বিভিন্ন…
ঢাকা-চট্টগ্রাম লংমার্চে বড় জমায়েত, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি
গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দফা দাবি আদায়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।…
দেশে হামে আরও ৪ শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ৯৯১
দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে…
স্বৈরশাসনের শক্তিকে ফেরার সুযোগ না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি দেশের চলমান সংকটকে কাজে লাগিয়ে বিভ্রান্তি ও অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী…
কোর্টে প্রতিপক্ষের সঙ্গে ‘গাঁজার গন্ধের’ লড়াই সাবালেঙ্কার
ইউএস ওপেনে এবার প্রতিপক্ষ হিসেবে শুধু কামিলা রাখিমোভার বিপক্ষেই লড়তে হয়নি আরিয়ানা সাবালেঙ্কাকে। ম্যাচ চলাকালে গাঁজার তীব্র গন্ধও অস্বস্তিতে ফেলেছিল…

