জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দালাল আটক, পুলিশের কাছে হস্তান্তর
- নিজস্ব প্রতিবেদক
- ২০ ঘণ্টা আগে
রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে রোগীদের সহজে চিকিৎসা ও বিভিন্ন পরীক্ষা করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে আনসার সদস্যরা। পরে তাকে আইনগত ব্যবস্থা নিতে শেরে বাংলা নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টা ২০ মিনিটে হাসপাতাল এলাকায় এ অভিযান চালানো হয়। ঢাকা মহানগর আনসারের (ডিএমএ) পশ্চিম জোনের শেরে বাংলা নগর থানাধীন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে এ অভিযান পরিচালিত হয়।
আনসার সূত্রে জানা যায়, চিকিৎসাসেবা নিতে আসা এক আনসার সদস্যের পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে হাসপাতাল এলাকায় অভিযান চালানো হয়। ক্যাম্প ইনচার্জ পিসি মো. আমিনুল হকের নেতৃত্বে এপিসি রফিকুল ইসলাম, আনসার সদস্য মো. আতোয়ার ও মো. রুবেল হোসেন অভিযানে অংশ নেন। এ সময় চিহ্নিত দালাল চক্রের সদস্য মো. আব্দুল মান্নান (৩৫) আটক হন।
আটক আব্দুল মান্নান কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়িবাড়ী গ্রামের মো. মনু মিয়ার ছেলে। তিনি বর্তমানে ঢাকার মোহাম্মদপুরের হুমায়ুন রোড এলাকায় বসবাস করেন।
আনসার সূত্রের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুল মান্নান রোগী ও স্বজনদের সহজে চিকিৎসাসেবা এবং বিভিন্ন পরীক্ষা করিয়ে দেওয়ার কথা বলে হাসপাতালের বাইরে বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়ার কথা স্বীকার করেন। এভাবে এক ভুক্তভোগীর কাছ থেকে ৫ হাজার টাকা নেওয়ার তথ্যও পাওয়া গেছে।
পরে কর্তৃপক্ষের নির্দেশে আটক ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শেরে বাংলা নগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
হাসপাতাল এলাকায় দালাল চক্রের তৎপরতা প্রতিরোধে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রোগী ও স্বজনদের হয়রানি এবং প্রতারণা ঠেকাতে হাসপাতাল এলাকায় সতর্ক থাকার পাশাপাশি কোনো ধরনের সন্দেহজনক প্রস্তাব পেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।
এই বিভাগের আরও খবর
রূপগঞ্জে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৪
নারায়ণগঞ্জ প্রতিনিধি নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে একটি বিদেশি…
পেনশনের ৬ কোটি ৬৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত সাময়িক বরখাস্ত
অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের পেনশন ও ভাতাদিসংক্রান্ত বকেয়া বিল…
ডেমরায় অটোরিকশাচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার, যুবক আটক
রাজধানীর ডেমরায় মোবাইল ফোনে ডেকে নিয়ে দেলোয়ার হোসেন…
অনলাইন বেটিং ও অর্থপাচার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
অনলাইন বেটিং (জুয়া) পরিচালনা, অবৈধ অর্থ লেনদেন ও…
মিরপুরে ‘হানি ট্র্যাপের’ ফাঁদে ফেলে ৫ লাখ টাকা আদায়ের অভিযোগ, গ্রেপ্তার ৩
রাজধানীর মিরপুরে ‘হানি ট্র্যাপের’ ফাঁদে ফেলে একটি ট্রাভেল…
সর্বশেষ খবর
1.
মুগদা হাসপাতালে ছিনতাইয়ের সময় আনসারের হাতে আটক যুবক
- ৪৯ মিনিট আগে
3.
রূপগঞ্জে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৪
- ১০ ঘণ্টা আগে
4.
5.
দাম বাড়ার পর মিলছে বোতলের সয়াবিন তেল
- ১২ ঘণ্টা আগে
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
জ্ঞানভিত্তিক রাজনীতিই জাতির অগ্রগতির চাবিকাঠি : আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, জাতিকে এগিয়ে নিতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে জ্ঞানভিত্তিক…
নেপালের টানেলে ৯ দিন পর উদ্ধার, ‘অন্যদের বাঁচাতে’ থেকে গিয়েছিলেন সঞ্জয়
পাহাড় ধসে যখন নেপালের জলবিদ্যুৎ প্রকল্পটির ওপর জল-কাদা-পথরের স্রোত আছড়ে পড়ে, তখন সঞ্জয় শাহের সামনে দুটি পথ খোলা ছিল— হয়…
রাষ্ট্রপতি হয়ে প্রথমবার ঠাকুরগাঁওয়ে আসছেন মির্জা ফখরুল, উৎসবের আমেজ
যে শহর তাকে দিয়েছে শৈশবের স্মৃতি, রাজনীতির প্রথম পাঠ আর মানুষের অকৃত্রিম ভালোবাসা, সেই শহরে এবার ফিরছেন রাষ্ট্রপতি হয়ে। তার…
ধর্মের ভিত্তিতে বৈষম্য নয়, সবার সমান অধিকার নিশ্চিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশে বসবাসকারী কোনো জনগোষ্ঠী বা সম্প্রদায়ের মানুষকে ‘সংখ্যালঘু’ হিসেবে পরিচিত হওয়ার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি…
নিষিদ্ধ এলাকায় অবস্থান, দর্শনার্থীকে ভেতরে নেওয়া নিয়ে আনসারের ব্যাখ্যা
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকায় এক দর্শনার্থীকে আগমনী গেটের অভ্যন্তরে নিয়ে যাওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত…
এক্সপ্রেসওয়ের ওপর স্কচটেপে মুখ বাঁধা মরদেহ, পরনে সিএনজি চালকের পোশাক
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ দিয়ে মুখ বাঁধা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার পরনে ছিল সিএনজি…
টাঙ্গাইলে আনসার ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা
অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে স্থানীয় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আনসার ব্যাটালিয়ন। এর অংশ হিসেবে টাঙ্গাইলের…
নিরাপত্তা বিতর্কের মধ্যেই ওপেনএআইয়ের GPT-6 Astra উন্মোচন
অত্যাধুনিক সাইবার সক্ষমতা নিয়ে নতুন মডেল; সীমিত পরিসরে ব্যবহার শুরু, নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা ও…

