৩৯ লাখ টাকা ছিনতাই: ৯৯৯-এর কলে পিস্তলসহ গ্রেপ্তার ৩
- নিজস্ব প্রতিবেদক
- ৪ ঘণ্টা আগে
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে রাজধানীর ধানমন্ডিতে ৩৯ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় পিস্তলসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি পিস্তলও উদ্ধার করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) ঢাকার ধানমন্ডি থানাধীন ধানমন্ডি লেক এলাকায় এ ঘটনা ঘটে।
জাতীয় জরুরি সেবা ৯৯৯ সূত্রে জানা যায়, এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করে জানান, একজন ভুক্তভোগী ব্যাংক থেকে ৩৯ লাখ টাকা উত্তোলন করে নিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলযোগে আসা তিন ছিনতাইকারী তার টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। পরে ভুক্তভোগী ছিনতাইকারীদের পেছনে ছুটতে থাকেন। একপর্যায়ে মোটরসাইকেল থেকে একজন ছিনতাইকারী রাস্তায় ছিটকে পড়লে স্থানীয় লোকজন তাকে পিস্তলসহ আটক করেন।
খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ তাৎক্ষণিকভাবে ধানমন্ডি থানায় বিষয়টি জানিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করে। পরে ধানমন্ডি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পিস্তলসহ তানভীর আবেদীন জুয়েল (৪১) নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গ্রেপ্তার জুয়েলকে সঙ্গে নিয়ে ধানমন্ডি থানার আরও কয়েকটি দল এবং ডিবি পুলিশের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একই ছিনতাইকারী চক্রের সঙ্গে জড়িত আরও দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।
৯৯৯ সূত্রে আরও জানা যায়, ফোনটি গ্রহণ করেন ৯৯৯ কলটেকার কনস্টেবল মজিবুর রহমান। পরে ৯৯৯-এর পুলিশ ডিসপাচার এসআই মো. জহিরুল ইসলাম কলার ও সংশ্লিষ্ট থানার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে প্রয়োজনীয় সমন্বয় করেন।
এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।
এই বিভাগের আরও খবর
মনিরামপুরে আনসার-ভিডিপির হস্তক্ষেপে বাল্যবিবাহ প্রতিরোধ
যশোরের মনিরামপুর উপজেলায় আনসার ও ভিডিপি সদস্যদের তাৎক্ষণিক…
ভিয়েনায় দুঃসাহসিক চুরি, উধাও ৬৭৩ হীরার রাজকীয় হার
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার একটি জাদুঘর থেকে মিসরের সাবেক…
জামালপুরে মোটরসাইকেল ছিনতাইয়ে চালক হত্যা, ৮ বছর পর গ্রেপ্তার ৩
জামালপুরের ইসলামপুরে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক হত্যা মামলার…
শ্যামপুরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল পোশাকশ্রমিকের
রাজধানীর শ্যামপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় দিনা বেগম (৩৪)…
ওসমানী হাসপাতালে মোবাইল চুরির অভিযোগে যুবক আটক, দুটি ফোন উদ্ধার
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মোবাইল ফোন…
সর্বশেষ খবর
2.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
সম্পত্তি দান করেও দাতার শেষ জীবন হবে নিরাপদ: আসছে নতুন আইন
জীবনের দীর্ঘ সঞ্চয়ে গড়া একটি বাড়ি। উঠানে সন্তানের শৈশবের স্মৃতি, দেয়ালে পরিবারের অসংখ্য গল্প। বয়সের ভারে একসময় সেই বাবা-মাই হয়তো…
তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন নীলফামারীর ডালিয়ায় দেশের বৃহৎ শেচ প্রকল্প তিস্তা ব্যারাজ এলাকা পরিদর্শন করেছেন। উত্তরাঞ্চলের পাঁচ…
বিইউপি’র পশ্চিম ক্যাম্পাসে নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর পশ্চিম ক্যাম্পাসে তিনটি নতুন ও গুরুত্বপূর্ণ ভবন-ইউটিলিটি বিল্ডিং, ফ্যাকাল্টি…
বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার : এলজিআরডি মন্ত্রী
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে সরকার আগ্রহী বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও…
বন ও পরিবেশ রক্ষায় কুয়াকাটায় ম্যানগ্রোভ সম্মেলন
উপকূলীয় পরিবেশ, জীববৈচিত্র্য ও মানুষের জীবন-জীবিকা রক্ষায় ম্যানগ্রোভ বন সংরক্ষণে যুবসমাজকে আরও সক্রিয় হওয়ার আহ্বানের মধ্য দিয়ে কুয়াকাটায় অনুষ্ঠিত হয়েছে…
কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল ‘স্লেন্ডার সানফিশ’
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির সামুদ্রিক মাছ ‘স্লেন্ডার সানফিশ’। মাছটির অদ্ভুত গঠন ও ভিন্নধর্মী…
‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল’ সংসদে পাঠানোর সিদ্ধান্ত
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ পরীক্ষাপূর্বক সংসদে পাঠানোর সিদ্ধান্ত…
কলাপাড়ায় আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে জখম
পটুয়াখালীর কলাপাড়ায় শাহআলম হাওলাদার (৬০) নামের এক আওয়ামীলীগ নেতাকে পিটিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। শনিবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার…

