সোমবার, ৩১ আগস্ট ২০২৬

শ্যামপুরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল পোশাকশ্রমিকের

রাজধানীর শ্যামপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় দিনা বেগম (৩৪) নামে এক পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে শ্যামপুর থানার হাইওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে রাত আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতকে হাসপাতালে নিয়ে আসা পথচারী শহিদুল ইসলাম জানান, দিনা বেগম একজন পোশাকশ্রমিক। অফিস শেষে বাসায় ফেরার পথে শ্যামপুরের হাইওয়ে সড়কে একটি দ্রুতগতির অটোরিকশার ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শহিদুল ইসলাম আরও জানান, নিহত দিনা বেগম নারায়ণগঞ্জের ফতুল্লার পুলিশ লাইন তাগারপাড় এলাকার আব্দুল কাদেরের মেয়ে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে দিনা বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন