জলবায়ু সংকট মোকাবিলায় প্রয়োজনীয় উচ্চাকাঙ্ক্ষী পদক্ষেপের প্রতিফলন প্রস্তাবিত চুক্তিতে নেই বলে হতাশা প্রকাশ করেছেন আয়ারল্যান্ডের জলবায়ু ও জ্বালানিমন্ত্রী ড্যারেন ও’ব্রায়েন।
জলবায়ু সম্মেলন কপ৩১-এ একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা প্রতি ঘণ্টায় কমছে বলে মন্তব্য করেছেন আয়ারল্যান্ডের জলবায়ু ও জ্বালানিমন্ত্রী ড্যারেন ও’ব্রায়েন।
রোববার (২২ নভেম্বর) নির্ধারিত সময়ের পরও সম্মেলনে আলোচনা চলার মধ্যে তিনি এ মন্তব্য করেন।
বার্তা সংস্থা প্রতিবেদনে জানানো হয়, তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত সম্মেলনে ড্যারেন ও’ব্রায়েন বলেন, প্রস্তাবিত চুক্তিতে জলবায়ু সংকট মোকাবিলায় প্রয়োজনীয় উচ্চাকাঙ্ক্ষী পদক্ষেপের কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না।
তিনি বলেন, বিষয়টি নিয়ে তারা গভীরভাবে হতাশ।
আয়ারল্যান্ড বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের কাউন্সিলের প্রেসিডেন্সির দায়িত্ব পালন করছে। এ দায়িত্বের অংশ হিসেবেই দেশটির জলবায়ু ও জ্বালানিমন্ত্রী সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের অবস্থান তুলে ধরছেন।

