শনিবার, ২১ নভেম্বর ২০২৬

সশস্ত্র বাহিনী দিবসে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী

আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে ১০১ জন মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীর অংশগ্রহণ

সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষে সশস্ত্র বাহিনীর খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাঁদের মধ্যে শুভেচ্ছা স্মারক বিতরণ করেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।

অনুষ্ঠানে অংশ নেন ১০১ জন

এর আগে প্রধানমন্ত্রী ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয় থেকে হেঁটে অনুষ্ঠানস্থলে পৌঁছান।

অনুষ্ঠানে সাতজন বীরশ্রেষ্ঠের নিকটাত্মীয়সহ প্রায় ১০১ জন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারী অংশ নেন।

এ সময় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মুক্তিযোদ্ধা ও স্বজনদের সঙ্গে চা চক্র

সংবর্ধনা অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সঙ্গে চা চক্রে অংশ নেন।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন