শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

জেদ্দায় ষষ্ঠ হজ সম্মেলন ও প্রদর্শনী উদ্বোধন, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী কায়কোবাদ

চার দিনব্যাপী আয়োজনে অংশ নিয়েছে ১২০টি দেশের প্রতিনিধিদল; ৩২৫টির বেশি প্রতিষ্ঠান প্রদর্শনীতে নিজেদের সেবা ও প্রযুক্তি তুলে ধরছে

সৌদি আরবের জেদ্দায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে চার দিনব্যাপী ষষ্ঠ ‘হজ সম্মেলন ও প্রদর্শনী’। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং ভিশন ২০৩০-এর পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রামের যৌথ উদ্যোগে এ আন্তর্জাতিক সম্মেলন ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সউদ বিন মিশাল বিন আব্দুল আজিজ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

১২০ দেশের প্রতিনিধিদের অংশগ্রহণ

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়াহসহ বিশ্বের প্রায় ১২০টি দেশের ধর্মমন্ত্রী ও সংশ্লিষ্ট সরকারি প্রতিনিধিরা।

হজ ব্যবস্থাপনার আধুনিকায়ন, স্মার্ট সমাধান এবং প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে এবারের প্রদর্শনীতে অংশ নিয়েছে ৩২৫টির বেশি আন্তর্জাতিক ও স্থানীয় প্রতিষ্ঠান।

সৌদির সঙ্গে আজ চূড়ান্ত হজ চুক্তি

এদিকে আজ সোমবার (৯ নভেম্বর) সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের চূড়ান্ত হজ চুক্তি সম্পাদিত হওয়ার কথা রয়েছে।

দুই দেশের পক্ষে দ্বিপক্ষীয় এ চুক্তিতে স্বাক্ষর করবেন বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন