শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণ, নিহত ৭ শিক্ষার্থী

কুনার প্রদেশের আসাদাবাদে এ ঘটনায় আহত হয়েছে আরও ৯৯ জন। বিস্ফোরকের সংরক্ষণে অবহেলা ও অসতর্কতার কারণে বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে তালেবান সরকার।

আফগানিস্তানে একটি স্কুলের কাছে বিস্ফোরণে অন্তত সাত শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৯৯ জন।

শনিবার (২৮ নভেম্বর) সকালে দেশটির কুনার প্রদেশের রাজধানী আসাদাবাদের আন্দারসেইর এলাকায় এ ঘটনা ঘটে।

তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি এ তথ্য জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, কাছাকাছি কয়েকটি খননকারী প্রতিষ্ঠানের বিস্ফোরক সংরক্ষণাগারে অবহেলা ও অসতর্কতার কারণে এ বিস্ফোরণ ঘটেছে।

তবে কীভাবে বিস্ফোরণটি ঘটেছে, তা নিশ্চিত হতে তদন্ত চলছে বলে জানিয়েছেন তিনি।

ঘটনার বিস্তারিত এবং হতাহতদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে আর কোনো তথ্য জানানো হয়নি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন