রবিবার, ৮ নভেম্বর ২০২৬

ক্ষুদ্র উদ্যোক্তা ও নারীর অর্থনৈতিক উন্নয়নে সমবায়ের ওপর গুরুত্ব রিজভীর

ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি ও নারীর অর্থনৈতিক উন্নয়নেও সমবায়ের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার

গ্রামীণ দারিদ্র্য বিমোচন, ক্ষুদ্র উদ্যোক্তা তৈরি এবং নারীর অর্থনৈতিক উন্নয়নে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (৮ নভেম্বর) সকালে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সমবায় মানুষের সম্মিলিত উদ্যোগ

রিজভী বলেন, সমবায় সম্পূর্ণভাবে মানুষের নিজস্ব উদ্যোগ ও সম্মিলিত প্রচেষ্টার বিষয়। এখানে সরকারি পৃষ্ঠপোষকতা কিংবা এলাকার কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতার প্রয়োজন নেই। প্রয়োজন শুধু কয়েকজন মানুষের সদিচ্ছা, আন্তরিকতা ও একসঙ্গে কাজ করার মানসিকতা।

তিনি আরও বলেন, অর্থনৈতিক ও সামাজিক স্বার্থে কিছু মানুষ স্বেচ্ছায় একত্র হয়ে কাজ করাই সমবায়ের মূল লক্ষ্য।

দারিদ্র্য কমানো ও নারীর স্বাবলম্বিতা অর্জনে সমবায়

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, সমবায়ের মাধ্যমে গ্রামীণ দারিদ্র্য কমানো, ক্ষুদ্র উদ্যোক্তাদের পুঁজি গঠন এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার সুযোগ তৈরি হয়।

এ ছাড়া কৃষক ও ব্যবসায়ীদের মধ্যবর্তী দালাল বা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতেও সমবায় কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন তিনি।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন