অনুসরণ করুন:
রবিবার, ১ নভেম্বর ২০২৬

কর্ণফুলী চ্যানেলে কোস্ট গার্ডের অভিযান, সিমেন্টসহ আটক চার

চট্টগ্রামের কর্ণফুলী চ্যানেলে কোস্ট গার্ডের অভিযান; জব্দ সিমেন্টের আনুমানিক মূল্য ৪ লাখ টাকা।

মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ৪০ টন সিমেন্টসহ চারজনকে আটক করেছে কোস্ট গার্ড। চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। এ সময় সিমেন্ট পরিবহনে ব্যবহৃত একটি কার্গো বোটও জব্দ করা হয়েছে।

রোববার সকাল ৮টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট-পতেঙ্গা গোপন সংবাদের ভিত্তিতে এ বিশেষ অভিযান পরিচালনা করে। একই দিন সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

সন্দেহজনক কার্গো বোটে তল্লাশি

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন জানান, অভিযান চলাকালে কর্ণফুলী চ্যানেলের ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালানো হয়। এ সময় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় চার লাখ টাকা মূল্যের ৪০ টন সিমেন্ট পাওয়া যায়।

সিমেন্ট পরিবহনে ব্যবহৃত নৌকাসহ চারজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে

কোস্ট গার্ড জানায়, জব্দ করা সিমেন্ট, পাচারকাজে ব্যবহৃত নৌকা এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন