অনুসরণ করুন:
রবিবার, ১ নভেম্বর ২০২৬

নতুন মজুরি বোর্ডের পরও কাজে না ফিরলে কারখানা বন্ধের হুঁশিয়ারি পোশাক মালিকদের

নতুন মজুরি বোর্ড গঠনের পরও কাজে যোগ না দিলে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধের কথা বলছে বিজিএমইএ; উৎপাদন চালাতে পারেনি ৫২৯টি কারখানা।

নতুন করে মজুরি বোর্ড গঠনের পরও পোশাকশ্রমিকেরা কাজে যোগ না দিলে কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তৈরি পোশাকশিল্পের মালিকেরা। শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়ে মালিকপক্ষ বলেছে, পরিস্থিতি স্বাভাবিক না হলে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ রাখা হতে পারে।

রোববার শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের উদ্ভূত পরিস্থিতি নিয়ে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর উত্তরা কার্যালয়ে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কাজে ফিরলে স্বাভাবিক উৎপাদনের আশা বিজিএমইএর

বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান বাবু দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বলেন, নতুন মজুরি বোর্ড গঠন হওয়ায় সোমবার থেকে কারখানাগুলোতে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম শুরু হবে বলে তাঁরা আশা করছেন।

তিনি বলেন, “আজ মজুরি বোর্ড গঠন হয়েছে। তাই আশা করছি কাল থেকে কারখানাগুলোতে স্বাভাবিক উৎপাদন কাজ চলবে। এর পরও যদি শ্রমিকেরা কাজ না করেন, তাহলে প্রতিদিন কারখানা চালু রাখা কঠিন হবে।”


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন