২২ ক্যারেট স্বর্ণের ভরিতে বেড়েছে ১ হাজার ৬৩৩ টাকা, নতুন দাম কার্যকর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে
দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। নতুন নির্ধারিত দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ভ্যাটসহ ২ লাখ ২৪ হাজার ৭০৭ টাকা। এ দফায় প্রতি ভরিতে দাম বেড়েছে ১ হাজার ৬৩৩ টাকা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনটি এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দাম ঘোষণা করে।
কোন ক্যারেটের স্বর্ণের দাম কত
বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ভ্যাটসহ ২ লাখ ২৪ হাজার ৭০৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৪ হাজার ২৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ৫৮২ টাকা।
সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় নতুন করে মূল্য সমন্বয় করা হয়েছে।
এক দিন পর আবার মূল্য সমন্বয়
এর আগে বুধবার (২৮ অক্টোবর) সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়।
ওই মূল্যতালিকায় ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ছিল ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকা। সেদিন সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছিল।

