সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

তিন দিন পর সচল হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট

সম্ভাব্য সাইবার হামলার আশঙ্কায় ২২ অক্টোবর বন্ধ করা হয়েছিল ওয়েবসাইট, নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের পর চালু

সাইবার নিরাপত্তার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তিন দিন বন্ধ থাকার পর আবার সচল হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। আজ সকাল ৮টায় ওয়েবসাইটটি চালু করা হয়।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান ওয়েবসাইট সচল হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্ভাব্য সাইবার হামলার আশঙ্কা

বিশ্বব্যাপী সাইবার নিরাপত্তাঝুঁকি নিয়ে সতর্কতার পরিপ্রেক্ষিতে সম্ভাব্য সাইবার হামলার আশঙ্কায় গত ২২ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়।

ওয়েবসাইট তৈরিতে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপির নিরাপত্তাগত দুর্বলতার সঙ্গে সংশ্লিষ্ট সম্ভাব্য হামলার আশঙ্কা থেকে এ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল।

পরবর্তী দিনগুলোতে কেন্দ্রীয় ব্যাংকের তথ্যপ্রযুক্তি দল পরিস্থিতি পর্যবেক্ষণ এবং ওয়েবসাইটের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে। এ সময় ওয়েবসাইটটি বন্ধ রাখা হয়। তিন দিন পর আজ সকাল ৮টায় এটি আবার সচল করা হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন