অনুসরণ করুন:
বুধবার, ৭ অক্টোবর ২০২৬

শিশু অধিকার দিবসে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর দিনব্যাপী আয়োজন

শিশু অধিকার দিবস ২০২৬ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী) উদ্‌যাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’ প্রতিপাদ্যে মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পৌঁছালে ১৫০ জন শিশু তাকে স্বাগত জানায়। পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর প্রধানমন্ত্রী অতিথিদের সঙ্গে আসন গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি শিশুদের স্মারক উপহার দেন এবং স্মরণিকা ‘শৈশব’-এর মোড়ক উন্মোচন করেন।

পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের শিশুদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে শিশুদের আঁকা ছবি ও ফটো গ্যালারিও পরিদর্শন করেন তিনি।

অনুষ্ঠান শেষে শিশু জাদুঘর ভবনের নিচতলায় স্থাপিত সোলার প্যানেল ও সাব-স্টেশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

শিশু অধিকার দিবস এবং বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে শিশুদের অধিকার, সুরক্ষা ও ভবিষ্যৎ নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন