শনিবার, ৩ অক্টোবর ২০২৬

কলাপাড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে এমপি মোশাররফ

পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও চা চক্রে মিলিত হয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার মো. তৌহীদুর রহমান মিলনায়তনে এ চা চক্র অনুষ্ঠিত হয়। এতে কলাপাড়ায় কর্মরত প্রিন্ট, অনলাইন নিউজ পোর্টাল ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. জাহাঙ্গীর তালুকদার, মো. আলাউদ্দিন তালুকদার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলাম মোহসীন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ।

এ ছাড়া কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছার উদ্দিন আহমেদ টিপু, সাধারণ সম্পাদক অমল মুখার্জী, সাবেক সভাপতি মো. হুমায়ুন কবির, সাবেক সম্পাদক এস এম মোশারেফ হোসেন মিন্টুসহ প্রেসক্লাবের জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এর আগে এবিএম মোশাররফ হোসেন প্রেসক্লাবের চতুর্থ তলার নির্মাণকাজ পরিদর্শন করেন। এ সময় তিনি প্রেসক্লাবের উন্নয়ন কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন।

চা চক্রে সাংবাদিকদের সঙ্গে বিভিন্ন বিষয়ে সৌজন্য আলোচনা করেন স্থানীয় সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। এ সময় প্রেসক্লাবের চলমান উন্নয়ন কার্যক্রম নিয়েও আলোচনা হয়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন