শনিবার, ৩ অক্টোবর ২০২৬

রুমায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন

বান্দরবানের রুমা উপজেলায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী ঘোষিত ‘কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ ২০২৬’ কর্মসূচির আওতায় এ কার্যক্রম শুরু হয়।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রুমা উপজেলা প্রশাসনের আয়োজনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের সঙ্গে যুক্ত হয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল—‘কৃষক কার্ড থাকলে হাতে সেবা পাবেন সাথে সাথে’।

কৃষি মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং বান্দরবান পার্বত্য জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

অনুষ্ঠানে জানানো হয়, কৃষকদের সরকারি কৃষি সেবার আওতায় এনে প্রয়োজনীয় সহায়তা সহজ ও দ্রুত নিশ্চিত করার লক্ষ্যে ‘কৃষক কার্ড’ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে কৃষকদের কৃষি-সংক্রান্ত তথ্য সংরক্ষণ এবং সরকারি কৃষি সেবার সঙ্গে তাঁদের সংযোগ আরও সুসংগঠিত হবে।

রুমা উপজেলায় তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা কৃষকদের এ উদ্যোগের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। কৃষক কার্ডের মাধ্যমে তাঁদের বিভিন্ন কৃষি সেবা ও সহায়তা পাওয়ার প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা জানান।

সংশ্লিষ্টরা জানান, রুমা উপজেলার কৃষকদের এ কর্মসূচির আওতায় অন্তর্ভুক্তির মধ্য দিয়ে বান্দরবান পার্বত্য জেলার রুমা উপজেলায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ কার্যক্রম আরও এক ধাপ এগিয়ে গেল।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন