বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

গেম খেলেই শেখা যাবে অগ্নিনিরাপত্তা, ফায়ার সার্ভিসের নতুন উদ্যোগ

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে ‘ফায়ার সেফটি ম্যানেজমেন্ট গেম’

ঢাকা, ১২ সেপ্টেম্বর ২০২৬: গেম খেলেই এখন ঘরে বসে শেখা যাবে অগ্নিনিরাপত্তার বিভিন্ন কৌশল। সাধারণ মানুষের কাছে ফায়ার সেফটি প্রশিক্ষণকে সহজ, আকর্ষণীয় ও ইন্টার‌্যাকটিভ করতে ‘ফায়ার সেফটি ম্যানেজমেন্ট গেম’ চালু করেছে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

রাজধানীর বিজয় সরণির বাংলাদেশ নভোথিয়েটারে শনিবার শুরু হওয়া তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এ নতুন এই উদ্যোগ প্রদর্শন করছে সংস্থাটি। এবারের মেলার প্রতিপাদ্য ‘ইনোভেট টু মার্কেট’।

ফায়ার সার্ভিসের স্টলে সংস্থাটির বিভিন্ন কার্যক্রম, সেবা ও উদ্ভাবনী উদ্যোগের পাশাপাশি দর্শনার্থীরা নতুন গেমটি সম্পর্কে জানতে পারছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নির্দেশনায় টুগেদার ইনিশিয়েটিভ লিমিটেড গেমটি তৈরি করেছে। এর মাধ্যমে অগ্নিনিরাপত্তার বিভিন্ন বিষয় গেমভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে শেখানো হবে।

গেমটি এখন গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাচ্ছে। ফলে স্মার্টফোন ব্যবহারকারীরা ঘরে বসেই খেলার মাধ্যমে অগ্নিনিরাপত্তা সম্পর্কে ধারণা ও প্রশিক্ষণ নিতে পারবেন।

ফায়ার সার্ভিস বলছে, প্রযুক্তি ও উদ্ভাবন কাজে লাগিয়ে অগ্নিনিরাপত্তা সচেতনতা আরও বিস্তৃত করাই এ উদ্যোগের লক্ষ্য। একই সঙ্গে প্রচলিত প্রশিক্ষণের বাইরে সাধারণ মানুষের জন্য সহজ ও অংশগ্রহণমূলক শেখার সুযোগ তৈরি করবে এই গেম।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন