মোবাইল ফোন নিয়ে বাগ্বিতণ্ডা, যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে যুবক খুন
- নিজস্ব প্রতিবেদক
- ১ ঘণ্টা আগে
রাজধানীর যাত্রাবাড়ীর ছনটেক এলাকায় মোবাইল ফোন নিয়ে বন্ধুদের সঙ্গে বিরোধের জেরে মোহাম্মদ রাব্বী (২৫) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। শুক্রবার ভোরে ছনটেক প্রধান সড়কের স্বপ্ন সুপারশপের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) অতনু দে প্রেম জানান, সকালে খবর পেয়ে পুলিশ ছনটেক প্রধান সড়কের স্বপ্ন সুপারশপের সামনে থেকে রাব্বীর মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশের প্রাথমিক তদন্তের বরাত দিয়ে তিনি জানান, ভোরে একটি মোবাইল ফোন নিয়ে রাব্বীর সঙ্গে তার দুই বন্ধুর বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে বন্ধুদের একজন তাকে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় রাব্বী সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় অতিরিক্ত রক্তক্ষরণে রাস্তায় পড়ে তার মৃত্যু হয়।
এসআই অতনু দে প্রেম আরও জানান, নিহতের বুকের বাম পাশে ছুরিকাঘাতের গভীর ক্ষতচিহ্ন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
নিহতের দুলাভাই শফিকুর রহমান জানান, শুক্রবার ভোর ৪টার দিকে রাব্বীর সঙ্গে তার ফোনে কথা হয়। এর কিছুক্ষণ পর আবার ফোন করা হলে রাব্বীকে পাওয়া যায়নি। পরে এক দূরসম্পর্কের শ্যালিকার মাধ্যমে তিনি জানতে পারেন, যাত্রাবাড়ীর কাজলা এলাকায় স্বপ্ন সুপারশপের সামনে রাব্বীকে কে বা কারা ছুরিকাঘাত করে ফেলে রেখে গেছে। খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।
তিনি বলেন, মরদেহ উদ্ধারের সময় রাব্বীর পকেটে সামান্য টাকা পাওয়া গেলেও তার ব্যবহৃত মোবাইল ফোনটি পাওয়া যায়নি।
পরিবার সূত্রে জানা গেছে, রাব্বী কুমিল্লার মুরাদনগর উপজেলার নেওয়াগাঁও গ্রামের হারুনুর রশিদের ছেলে। তিনি বর্তমানে যাত্রাবাড়ীর গোবিন্দপুর এলাকার আল-মদিনা গলিতে পরিবারের সঙ্গে বসবাস করতেন। পেশায় তিনি স্থানীয় একটি মাছের আড়তে কাজ করতেন।
স্বজনরা জানান, প্রায় দুই বছর আগে রাব্বীর বিয়ে হয়। তার আড়াই মাস বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। একই সঙ্গে মোবাইল ফোনটি উদ্ধারের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
এই বিভাগের আরও খবর
৩ লাখ টাকা সুদের বিরোধে প্রাণ গেল ব্যবসায়ীর, মাটির নিচে মিলল মরদেহ
রাজধানীর লালবাগে সুদের তিন লাখ টাকা নিয়ে বিরোধের…
ফাইলে স্বাক্ষরের চাপ, ডিজিএফআইয়ের পিএস পরিচয়দানকারী আটক
রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের কার্যালয়ে নিজেকে ডিজিএফআইয়ের (প্রতিরক্ষা…
ধানমণ্ডি ২৭-এ অগ্নিকাণ্ড, এপেক্স শোরুমে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস
রাজধানীর ধানমণ্ডি ২৭ নম্বর এলাকায় এপেক্সের একটি শোরুমে…
হাতিরঝিলে ছিনতাইয়ের চেষ্টায় যুবক আটক
রাজধানীর হাতিরঝিলে ছিনতাইয়ের চেষ্টাকালে এক যুবককে হাতেনাতে আটক…
মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিয়ারে ফাটল
সংসদে সড়কমন্ত্রী ৩০ নভেম্বরের মধ্যে বিয়ারিং প্যাড প্রতিস্থাপনের…
সর্বশেষ খবর
1.
2.
4.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
সিরাজদিখানে মিথ্যা তথ্য প্রচার ও চাঁদা দাবির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন
মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং চাঁদা দাবির অভিযোগের প্রতিবাদে মুন্সীগঞ্জের সিরাজদিখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত,…
নওগাঁজুড়ে পুলিশের মাদকবিরোধী অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৫
নওগাঁজুড়ে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ১০ জন মাদক কারবারিসহ মাদকসংশ্লিষ্ট মোট ১৫ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।…
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় সৌদি প্রবাসী নিহত
মুন্সীগঞ্জের সিরাজদিখানে শুক্রবার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় হৃদয় (২৭) নামে এক সৌদি প্রবাসী যুবক নিহত হয়েছেন। এ ঘটনায়…
লোহিত সাগরের কৌশলগত মাইয়ুন দ্বীপ দখলে নিল হুতিরা, শঙ্কায় গুরুত্বপূর্ণ নৌপথ
ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বাহিনী লোহিত সাগরের প্রবেশমুখে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মাইয়ুন দ্বীপের নিয়ন্ত্রণ নিয়েছে। বাব আল-মান্দেব প্রণালির মাঝামাঝি অবস্থিত দ্বীপটি দখলের…
ঢাকা-১৭ আসনের মসজিদ-মন্দিরে প্রধানমন্ত্রীর প্রায় কোটি টাকার অনুদান
ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের কার্যক্রমে সহযোগিতার লক্ষ্যে মসজিদ ও মন্দিরে আর্থিক অনুদান দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।…
কলাপাড়ায় দুই নারীসহ চারজনকে ১ কেজি গাঁজা , ২০২ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ
পটুয়াখালীর কলাপাড়ায় ১ কেজি গাঁজা এবং ২০২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই নারীসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে…
সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধে মারধর , অপপ্রচারের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
জামালপুরের সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা, মারধর ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে…
পদ্মা ব্যারেজ প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন মার্চে : পানিসম্পদ মন্ত্রী এ্যানি
আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সম্পূর্ণ দেশীয় অর্থায়নে এ…

