সোমবার, ১০ আগস্ট ২০২৬

৪০ সহকারী কমিশনারকে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত, প্রশিক্ষণ শেষে হবেন এসিল্যান্ড

বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৪০ জন সহকারী কমিশনারকে পরবর্তী পদায়নের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মৌলিক ভূমি ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ সম্পন্ন করার পর তাদের দেশের বিভিন্ন উপজেলায় সহকারী কমিশনার (ভূমি)—এসিল্যান্ড হিসেবে পদায়ন করা হবে।

রোববার (৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৪০ জন কর্মকর্তাকে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। বর্তমানে তারা দেশের বিভিন্ন জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মরত রয়েছেন। প্রশাসনিক কাজে তাদের অভিজ্ঞতাকে ভূমি প্রশাসনে কাজে লাগানোর লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভূমি মন্ত্রণালয়ে যোগদানের পর কর্মকর্তারা ঢাকার ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে মৌলিক ভূমি ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করবেন। প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করার পর ‘জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন কর্মচারীগণের পদায়ন নীতিমালা, ২০২২’ অনুসরণ করে দেশের বিভিন্ন উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে তাদের চূড়ান্ত পদায়ন করা হবে।

ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত হওয়া ৪০ কর্মকর্তার মধ্যে রয়েছেন—মো. ফয়সাল (গাজীপুর), মো. শাহাদত হোসেন (নোয়াখালী), মো. ইকবাল হোসেন ও মো. শরীফ উদ্দিন (নেত্রকোণা), আশীষ কুমার দাস (যশোর), চৌধুরী বিশ্বনাথন আনন্দ (ব্রাহ্মণবাড়িয়া), মারযুক রহমান রিফাত (বিভাগীয় কমিশনারের কার্যালয়, বরিশাল), মো. আবুবকর সিদ্দিক (রাজবাড়ী), মো. আবু আবদুল্লাহ (বান্দরবান), এ.বি.এম. কাউসার জামান (ময়মনসিংহ), মো. ফজলে রাব্বী আসিফ (ঝালকাঠি), মুকসুদুস সালেহীন (নোয়াখালী), প্রীতম কুন্ডু (কুড়িগ্রাম), তাসনুভা ইসলাম (জামালপুর), উম্মে সালমা খানুন (খুলনা), নুরুল হদা মনির (ময়মনসিংহ), আবীর আনসারী (বিভাগীয় কমিশনারের কার্যালয়, খুলনা), বিএমএসআর আলিফ (জামালপুর), মো. রায়হান উদ্দীন (নীলফামারী), মো. আহসান হাবিব (মুন্সীগঞ্জ), তড়িৎ চন্দ্র শীল (বাগেরহাট), সিহাব বিন আমিন (সিলেট), মোহাম্মদ জামিলুর রহমান (ময়মনসিংহ), মো. সাইদুন নবী জোহা ও মো. সাজ্জাদ হোসেন (মাগুরা), মো. আব্দুর রহমান শেখ (বিভাগীয় কমিশনারের কার্যালয়, রংপুর), সাইয়েদ মাহমুদ বুলবুল (ভোলা), এ.এইচ.এম. ইজাজুল হক (নেত্রকোণা), ফাহমিদা জেরিন (রাঙ্গামাটি), মো. হাবিবুর রহমান (মেহেরপুর), শাহরিয়ার তানভীর আহমেদ (লালমনিরহাট), মোহাইমিনুল ইসলাম মামুন (বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহী), প্রশান্ত কুমার (নওগাঁ), জোয়ার্দার আসিফ ইকবাল (রংপুর), আব্দুল্লাহ আল নাঈম (জামালপুর), ইস্তিয়াক আহমেদ অপু (সাতক্ষীরা), আব্দুল্লাহ-হেল-মাফি (বরিশাল), মোহাম্মদ আজম (ভোলা) এবং ফারদিন মনীর অর্ণব (পিরোজপুর)।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধান উপদেষ্টার কার্যালয়, ভূমি মন্ত্রণালয়, বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং বাংলাদেশ ফরম ও প্রকাশনা অফিসসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন