ফারাক্কা চুক্তি নবায়নের পাশাপাশি পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা হবে – পানিসম্পদমন্ত্রী এ্যানি
- নিজস্ব প্রতিবেদক
- ২ ঘণ্টা আগে
রাজনৈতিকভাবে ফারাক্কা চুক্তি নবায়নের পাশাপাশি বাংলাদেশের পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে পার্শ্ববর্তী দেশগুলোর ৫৭টি অভিন্ন নদী রয়েছে। এসব নদীর সঙ্গে আঞ্চলিক শান্তি, খাদ্য ও পানি নিরাপত্তা, পরিবেশ, জলবায়ু সহনশীলতা এবং অর্থনৈতিক সমৃদ্ধি জড়িত।
মন্ত্রী বলেন, রাজনৈতিক দূরদর্শিতার অভাব ও নতজানু নীতির কারণে বিগত সরকার ফারাক্কার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে পারেনি। বর্তমান সরকার দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করবে।
আজ রাজধানীর ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে ‘দক্ষিণ এশিয়ায় আন্তঃসীমান্ত সহযোগিতা: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেমিনারে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব)-এর সদস্যসচিব প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিন বকুল এবং প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।
আন্তঃসীমান্ত সহযোগিতার ওপর গুরুত্ব
পানিসম্পদমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, বন্যা, নদীভাঙন, খরা, লবণাক্ততা ও পানি সংকট দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য ক্রমবর্ধমান চ্যালেঞ্জ তৈরি করছে।
নদীর পানির প্রবাহ ও বন্যার পূর্বাভাসসংক্রান্ত তথ্য বিনিময়, যৌথ গবেষণা, দুর্যোগ মোকাবিলা এবং জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে আন্তঃসীমান্ত সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আন্তঃসীমান্ত সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন। টেকসই পানি ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, জ্বালানি ও আঞ্চলিক যোগাযোগসহ অভিন্ন চ্যালেঞ্জগুলো সমন্বিতভাবে মোকাবিলা করতে হবে।
পদ্মা ব্যারাজ ও তিস্তা মহাপরিকল্পনা
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করছে।
তিনি বলেন, ইতোমধ্যে পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন হয়েছে। শিগগিরই প্রকল্পটির কাজ শুরু হবে। তিস্তা মহাপরিকল্পনা নিয়েও কারিগরি পরামর্শক কমিটির মতামত পাওয়ার পর দ্রুত কাজ শুরু করা হবে।
পদ্মা ব্যারাজ, তিস্তা মহাপরিকল্পনা এবং দেশব্যাপী খাল খননের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এই বিভাগের আরও খবর
সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার সম্পর্কে সতর্ক থাকার আহ্বান পুলিশের
ঢাকা, ৭ আগস্ট: সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন…
রোববার চট্টগ্রাম ও কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাঁশখালীতে ১০০ পরিবারকে নতুন ঘর হস্তান্তর করবেন
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী রোববার একদিনের সফরে চট্টগ্রাম…
নদী ও খালপাড় রক্ষায় প্রধানমন্ত্রীর নির্দেশ
নদী ও খালপাড়ের ভাঙন রোধে পরিবেশবান্ধব ও টেকসই…
তিন মন্ত্রণালয় ও এক বিভাগে নতুন সচিব নিয়োগ
সরকার তিনটি মন্ত্রণালয় ও একটি বিভাগে নতুন সচিব…
শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা, যাত্রী প্রবেশে নতুন কড়াকড়ি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার…
সর্বশেষ খবর
1.
নাফ নদীতে জেলে ‘জিম্মি’—আরাকান আর্মির বাণিজ্য
- ৩১ মিনিট আগে
2.
3.
হেফাজতের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
- ২ ঘণ্টা আগে
4.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ময়লার ভাগাড়ে অস্ত্র-গুলি, শাহজাহানপুরে ২১ জন গ্রেপ্তার
রাজধানীর শাহজাহানপুরের দক্ষিণ খিলগাঁও এলাকায় একটি ময়লার ভাগাড় থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল, একটি রিভলবার ও ছয় রাউন্ড গুলি উদ্ধার…
মিরপুরে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জন গ্রেপ্তার
ঢাকা, ৯ আগস্ট ২০২৬: রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩০ জনকে গ্রেপ্তার…
বিভ্রান্তি ছড়ানোর সুযোগ দেবেন না, দেশ গড়ার সময় এখন – প্রধানমন্ত্রী
চট্টগ্রাম, ৯ আগস্ট ২০২৬: দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভ্রান্তি সৃষ্টিকারীদের বিষয়ে দেশবাসীকে সতর্ক…
কাবিনের ১৫ লাখ টাকা নিয়ে বিরোধ, যাত্রাবাড়ীতে রাজমিস্ত্রির মৃত্যু
ঢাকা, ৯ আগস্ট ২০২৬: রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল এলাকায় পারিবারিক বিরোধের জেরে মোহাম্মদ আলমগীর (২৭) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। নিহতের…
এক-দুই দিনের জ্বরেও ডেঙ্গু পরীক্ষা, দেরি না করার পরামর্শ বিশেষজ্ঞদের
ঢাকা, ৯ আগস্ট ২০২৬: দেশে আবারও বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। রাজধানীসহ বিভিন্ন এলাকায় জ্বর নিয়ে হাসপাতালে আসা রোগীদের মধ্যে ডেঙ্গু শনাক্ত…
ঢামেকের গেটের বিপরীতে ডাস্টবিন থেকে নবজাতক মেয়েশিশুর মরদেহ উদ্ধার
ঢাকা, ৯ আগস্ট ২০২৬: রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের ১ নম্বর গেটের বিপরীতে একটি ময়লার ডাস্টবিন থেকে…
যাত্রাবাড়ীতে ভ্যানের চাপায় প্রাণ গেল দুই বছরের শিশুর
ঢাকা, ৯ আগস্ট ২০২৬:রাজধানীর যাত্রাবাড়ীর কাজলারপাড় নতুন রাস্তা এলাকায় মালবাহী ভ্যানের চাপায় মোহাম্মদ জুনায়েদ নামে দুই বছরের এক শিশুর মৃত্যু…
মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান
মহেশখালী (কক্সবাজার), ৯ আগস্ট ২০২৬:কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম ও কক্সবাজার সফরের অংশ হিসেবে রোববার সকালে…

