স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইওএমের উপমহাপরিচালকের বৈঠক, নিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে সহযোগিতা জোরদারে গুরুত্ব
- নিজস্ব প্রতিবেদক
- ৪ ঘণ্টা আগে
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) উপমহাপরিচালক (ডিডিজি) উগোচি ড্যানিয়েলসের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে নিরাপদ ও নিয়মতান্ত্রিক অভিবাসন, মানব পাচার প্রতিরোধ, সীমান্ত ব্যবস্থাপনা এবং বাংলাদেশ-আইওএমের চলমান সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।
মঙ্গলবার রাতে রাজধানীর গুলশানে জাতিসংঘ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএমের দীর্ঘদিনের অংশীদারিত্বের বিভিন্ন দিক পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যতে যৌথভাবে কাজের অগ্রাধিকার নির্ধারণ নিয়েও মতবিনিময় করা হয়।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিরাপদ, নিয়মতান্ত্রিক ও মর্যাদাপূর্ণ অভিবাসন নিশ্চিত করতে বাংলাদেশ সরকার অঙ্গীকারবদ্ধ। মানব পাচার প্রতিরোধ, অভিবাসন ব্যবস্থাপনার উন্নয়ন, অভিবাসীদের সুরক্ষা এবং সীমান্ত নিরাপত্তা জোরদারে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। তিনি আশা প্রকাশ করেন, আইওএমের সঙ্গে বিদ্যমান সহযোগিতা আগামী দিনে আরও শক্তিশালী হবে।
মানব পাচার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি একটি জঘন্য আন্তর্জাতিক অপরাধ, যেখানে অনেক মানুষ লোভ, অজ্ঞতা ও সচেতনতার অভাবে প্রতারণার শিকার হন। তিনি জানান, সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনার মাধ্যমে মানব পাচার ও সীমান্ত সংশ্লিষ্ট অপরাধ প্রতিরোধে সরকার কাজ করছে, যা জাতীয় নিরাপত্তা আরও সুসংহত করতে সহায়ক হবে।
বৈঠকে পাচারকারী চক্র শনাক্তকরণে আন্তর্জাতিক সহযোগিতার বিষয়েও আলোচনা হয়। এ সময় আইওএমের উপমহাপরিচালক উগোচি ড্যানিয়েলস জানান, মানব পাচারের প্রবণতা ও সংশ্লিষ্ট তথ্য বিশ্লেষণের মাধ্যমে পাচারকারী নেটওয়ার্ক শনাক্ত করতে আইওএম প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত। এ ধরনের তথ্য আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গেও বিনিময় করা হয় বলে তিনি উল্লেখ করেন।
উগোচি ড্যানিয়েলস বাংলাদেশ সরকারের সঙ্গে আইওএমের দীর্ঘদিনের সহযোগিতার প্রশংসা করে বলেন, নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং মানব পাচার প্রতিরোধে বাংলাদেশকে প্রয়োজনীয় কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা দিতে আইওএম ভবিষ্যতেও পাশে থাকবে। তিনি এ ক্ষেত্রে সমন্বিত তথ্য ব্যবস্থাপনা জোরদারের ওপরও গুরুত্বারোপ করেন।
বাংলাদেশে পাঁচ দিনের সরকারি সফরের অংশ হিসেবে আইওএমের উপমহাপরিচালক এই বৈঠকে অংশ নেন। বৈঠকে বাংলাদেশে আইওএমের নবনিযুক্ত চিফ অব মিশন ড. লরা টম বন্ডেসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএমের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরও খবর
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা, ৪ আগস্ট: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক…
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ, বিনিয়োগ ও কৌশলগত সহযোগিতা জোরদারে গুরুত্ব
ঢাকা, ৪ আগস্ট: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি…
জনগণের প্রত্যাশা অনুযায়ী সংবিধান সংশোধন করা হবে: সালাহউদ্দিন আহমদ
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী…
গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন ঠেকাতে নেতানিয়াহুর প্রতি আহ্বান দুই ইসরায়েলি মন্ত্রীর
শান্তি পরিকল্পা নিয়ে নতুন বিতর্ক; বিরোধীদলীয় নেতার প্রশ্ন—‘ভুল…
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও গাজা শান্তি পরিকল্পনা নিয়ে সৌদি যুবরাজের সঙ্গে এরদোয়ানের ফোনালাপ
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা ও গাজার…
সর্বশেষ খবর
1.
2.
3.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ডিসেম্বরের মধ্যে ছবি ও কিউআর কোড-সংবলিত কৃষক কার্ড প্রস্তুতের নির্দেশ প্রধানমন্ত্রীর
ঢাকা, ৪ আগস্ট: কৃষক কার্ড কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত এক সভায় সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় তিনি আগামী ডিসেম্বরের…
পানি ব্যবস্থাপনা নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়
ঢাকা, ৪ আগস্ট: দেশের পানি ব্যবস্থাপনার বিদ্যমান চ্যালেঞ্জ এবং টেকসই সমাধানের উপায় নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।…
খুলনায় কম্বোডিয়ায় চাকরির প্রলোভনে মানব পাচার: পিবিআইয়ের অভিযানে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
খুলনায় উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানব পাচারের একটি চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।…
ভোমরা বন্দর দিয়ে ভারতীয় কাঁচা মরিচ আমদানি শুরু, দাম কমার আশা
সাতক্ষীরা: দেশের বাজারে কাঁচা মরিচের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ভারত থেকে আমদানি শুরু হয়েছে। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে প্রথম চালানে প্রায়…
উত্তরাঞ্চলকে নতুন শিল্প ও বিনিয়োগ কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকারের বহুমুখী উদ্যোগ
রাজশাহী: উত্তরাঞ্চলকে দেশের নতুন বিনিয়োগ ও শিল্পায়নের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার নীতিগত সংস্কার, বিনিয়োগবান্ধব পরিবেশ, কর-সুবিধা, অর্থায়ন, অবকাঠামো উন্নয়ন…
ধানমন্ডিতে কিশোরী গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু: জামিনের পর মামলার অবস্থান বদল, প্রশ্নের মুখে তদন্ত
রাজধানীর ধানমন্ডিতে ১২ বছর বয়সী গৃহকর্মী রিক্তা মনির রহস্যজনক মৃত্যুর ঘটনায় নতুন করে নানা প্রশ্ন উঠেছে। হত্যার অভিযোগে দায়ের করা…
রাজবাড়ীতে ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ পাওয়া এক নাগরিকের ফোনকলের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা এলাকা থেকে ১১ কেজি ৫০০…
সিলেটে ডিবির অভিযানে ৫ হাজার ইয়াবা ও ২ লাখ ২০ হাজার টাকা উদ্ধার, গ্রেপ্তার ২
সিলেটের জৈন্তাপুর উপজেলায় পৃথক অভিযানে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির অভিযোগে রাখা নগদ ২ লাখ ২০ হাজার…

