অনুসরণ করুন:
বুধবার, ৫ আগস্ট ২০২৬

ডিসেম্বরের মধ্যে ছবি ও কিউআর কোড-সংবলিত কৃষক কার্ড প্রস্তুতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা, ৪ আগস্ট: কৃষক কার্ড কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত এক সভায় সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় তিনি আগামী ডিসেম্বরের মধ্যে দেশের কৃষকদের একটি নির্ভুল, স্বচ্ছ ও হালনাগাদ পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন এবং ছবি ও কিউআর কোড-সংবলিত কৃষক কার্ড প্রস্তুতের নির্দেশ দেন।

মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত সভায় কৃষি খাতে সরকারি সহায়তা আরও কার্যকর, স্বচ্ছ ও সহজলভ্য করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রী বলেন, প্রকৃত কৃষকের কাছে সরকারি সহায়তা দ্রুত ও নির্ভুলভাবে পৌঁছে দিতে একটি নির্ভরযোগ্য কৃষক তথ্যভান্ডার গড়ে তোলা প্রয়োজন। এ লক্ষ্যে কৃষকদের সঠিক তথ্য যাচাই-বাছাই করে ছবি ও কিউআর কোড-সংবলিত কৃষক কার্ড প্রস্তুতের কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা কৃষক নিবন্ধন কার্যক্রম, তথ্য সংরক্ষণ এবং কার্ড বিতরণ প্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। এ সময় কার্যক্রম বাস্তবায়নে আন্তঃসংস্থার সমন্বয়, তথ্যের নির্ভুলতা এবং প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

সভায় জানানো হয়, কৃষক কার্ড কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে কৃষি খাতে সরকারি প্রণোদনা, ভর্তুকি ও অন্যান্য সহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছে আরও দ্রুত, সহজ ও স্বচ্ছভাবে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন