ফায়ার সার্ভিসের অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণে অংশ নিলেন ক্র্যাবের ৪৮ সাংবাদিক
- নিজস্ব সংবাদদাতা
- ১৩ ঘণ্টা আগে
ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব)-এর সদস্যদের জন্য দুই দিনব্যাপী অগ্নিনিরাপত্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। রাজধানীতে আয়োজিত এ প্রশিক্ষণে সংগঠনটির ৪৮ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের সম্মেলন কক্ষে ২ ও ৩ আগস্ট অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকদের অগ্নিনির্বাপণ কৌশল, জরুরি উদ্ধার কার্যক্রম, প্রাথমিক চিকিৎসা, ভূমিকম্পকালীন করণীয় এবং সংবাদ সংগ্রহের সময় ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন বিষয় হাতে-কলমে শেখানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার, পিএসসি, ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন, বিএফএম (বার), সহকারী পরিচালক (প্রশিক্ষণ) মো. মোস্তফা মোহসীন, বিএফএম এবং ক্র্যাবের সাধারণ সম্পাদক এম এম বাদশাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে পরিচালক (প্রশিক্ষণ) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং দুর্যোগ ও অগ্নিকাণ্ডের ঘটনায় দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে সহায়তা করতেই এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
এই বিভাগের আরও খবর
জীবদ্দশায় সম্পত্তি দান করেও ভোগের অধিকার থাকবে দাতার
ট্রান্সফার অব প্রপার্টি আইনে সংশোধনের অনুমোদন; পরিবারে সম্পত্তি…
আইজিপির সঙ্গে আইসিআরসি প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন…
আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ, সাইবার নিরাপত্তা জোরদারে সহযোগিতার আলোচনা
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) মো. আলী হোসেন…
সরকারি ভবনে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
দেশে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে এবং বিদ্যুতের ওপর…
বেজার গভর্নিং বোর্ডের সভায় নতুন অর্থনৈতিক অঞ্চল ও ইপিজেডে বৃক্ষরোপণের সিদ্ধান্ত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের…
সর্বশেষ খবর
1.
2.
4.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
গাজায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন ঠেকাতে নেতানিয়াহুর প্রতি আহ্বান দুই ইসরায়েলি মন্ত্রীর
শান্তি পরিকল্পা নিয়ে নতুন বিতর্ক; বিরোধীদলীয় নেতার প্রশ্ন—‘ভুল তথ্য’ দিল কে? গাজা উপত্যকায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (International Stabilisation Force-ISF) মোতায়েনের…
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও গাজা শান্তি পরিকল্পনা নিয়ে সৌদি যুবরাজের সঙ্গে এরদোয়ানের ফোনালাপ
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা ও গাজার দ্বিতীয় ধাপের শান্তি পরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান…
জুলাই সনদ বাস্তবায়নে বিরোধী দলকে নিয়েই এগোতে চায় সরকার: মির্জা ফখরুল
গণতন্ত্রে শক্তিশালী বিরোধী দলের গুরুত্বের ওপর জোর, সংস্কার ও রাষ্ট্র মেরামতে সংসদীয় আলোচনার আহ্বান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়…
মন্ত্রিসভার অনুমোদন পেল ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’
গুমে সর্বোচ্চ মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের আইনি কাঠামো; সম্পত্তি আইনে সংশোধনসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রান্তকাল ডেস্ক |…
মাসে কোটি টাকার চাঁদাবাজি, অর্থের বড় অংশ যেত বিদেশে—ডেভিড ইমনকে নিয়ে তদন্তে নতুন তথ্য
চট্টগ্রাম চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে চাঁদাবাজির একটি সংঘবদ্ধ নেটওয়ার্কের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার…
মিরপুর বিআরটিএতে দালালবিরোধী অভিযানে পাঁচজন আটক, ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড
রাজধানীর মিরপুর বিআরটিএ কার্যালয়ে দালালবিরোধী অভিযান পরিচালনা করে দালালচক্রের পাঁচ সদস্যকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। পরে…
মিরপুরে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জন গ্রেফতার
রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)…
মিরপুরে ৯০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার
রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে ৯০ বোতল ফেনসিডিলসহ দুইজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন আব্দুর রহমান (৩০) এবং…

