ডাকসু নির্বাচনে জমে উঠেছে লড়াই
- নিজস্ব সংবাদদাতা
- আগস্ট ১৯, ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে ইসলামী ছাত্রশিবির, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বামপন্থি সংগঠনসমূহ, ছাত্র অধিকার পরিষদসহ বিভিন্ন ছাত্র সংগঠন তাদের পূর্ণাঙ্গ বা আংশিক প্যানেল ঘোষণা করেছে। অন্যদিকে, জাতীয়তাবাদী ছাত্রদল এখনো পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করতে পারেনি।
শিবিরের ‘ইনক্লুসিভ’ প্যানেল ঘোষণা
ইসলামী ছাত্রশিবির ২৮ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল প্রকাশ করেছে। এতে চাকমা, প্রতিবন্ধী, জুলাইয়ে আহত শিক্ষার্থীসহ বিভিন্ন প্ল্যাটফর্ম ও দক্ষতাসম্পন্ন শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ঢাবি শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম।
ছাত্রদল এখনো দ্বিধায়
ছাত্রদল সোমবার এককভাবে মনোনয়ন ফরম নিলেও এখনো পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করতে পারেনি। সংগঠনের নেতাদের মতে, রাতের মধ্যেই বা সর্বোচ্চ মঙ্গলবার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। তবে ছাত্রী হলে মনোনয়ন সংগ্রহে বাধার অভিযোগ তুলেছে তারা।
বামপন্থি সম্মিলিত প্যানেল
বামপন্থি ছাত্র সংগঠনগুলো যৌথভাবে প্যানেল গঠন করেছে। ভিপি পদে লড়বেন ২০১৯ সালের নির্বাচিত ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি। জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু।
‘ডাকসু ফর চেঞ্জ’ স্লোগান নিয়ে ছাত্র অধিকার পরিষদ
ছাত্র অধিকার পরিষদ তাদের প্যানেল ঘোষণা করেছে ‘ডাকসু ফর চেঞ্জ’ নামে। ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লা বলেন, পরিবর্তনের জন্যই তাদের অংশগ্রহণ।
ইসলামী আন্দোলনের পূর্ণাঙ্গ প্যানেল
ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে ২৮ সদস্যের প্যানেল ঘোষণা করা হয়েছে। ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ইয়াসিন আরাফাত।
স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা নেতৃত্বে দিয়েছেন একটি স্বতন্ত্র প্যানেলকে। এছাড়া ‘ডিইউ ফার্স্ট’ নামে আরেকটি প্যানেল ঘোষণা করেছে জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ।
রেকর্ডসংখ্যক মনোনয়নপত্র সংগ্রহ
ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে এবার মোট ৫৬৫ জন শিক্ষার্থী মনোনয়নপত্র নিয়েছেন। হল সংসদ নির্বাচনের জন্য মনোনয়ন নিয়েছেন ১,২২৬ জন শিক্ষার্থী।
উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের পদচারণা
নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন ও বিভিন্ন হল প্রাঙ্গণ দিনভর মুখর ছিলো প্রার্থীদের পদচারণায়। সমর্থকদের উল্লাসে পুরো ক্যাম্পাস নির্বাচনী উৎসবে রূপ নেয়।
যাচাই-বাছাই ও ভোটার তালিকা
আগামী ২১ আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে। ভোটার তালিকা অনুযায়ী, এবার মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ছাত্র ২০ হাজার ৮৭১ জন, ছাত্রী ১৮ হাজার ৯০২ জন।
এই বিভাগের আরও খবর
জাপানের গুনমা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ইইউবির গবেষণা সহযোগিতা, স্বাক্ষরিত দুই চুক্তি
বাংলাদেশ ও জাপানের মধ্যে উচ্চশিক্ষা ও গবেষণা সহযোগিতা…
আড়াইহাজারে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু…
পরিচয় গোপন করে পাসপোর্ট তৈরির চেষ্টার অভিযোগ, ঝালকাঠিতে ২ রোহিঙ্গা নারী আটক
ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভুয়া পরিচয় ব্যবহার করে…
সহকর্মীর মেয়ের বিয়েতে আনসার-ভিডিপি সদস্যদের ২ লাখ টাকার সহায়তা
স্বামীহারা ভিডিপি সদস্যার পরিবারের পাশে দাঁড়ালেন সহকর্মীরা নীলফামারীতে…
দুর্ধর্ষ জঙ্গিসহ এখনো পলাতক ৬৯০ বন্দি
নরসিংদী কারাগার থেকেই পালিয়েছিলেন ৮২৬ জন, দেশের কারাগারে…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। দীর্ঘদিন বিএনপির…
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২০…
৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন: ২৫৫ ভোটে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল
দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো। জাতীয় সংসদ সদস্যদের ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি…
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ…
পরিচয় গোপন করে পাসপোর্ট তৈরির চেষ্টার অভিযোগ, ঝালকাঠিতে ২ রোহিঙ্গা নারী আটক
ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভুয়া পরিচয় ব্যবহার করে বাংলাদেশি পাসপোর্ট তৈরির চেষ্টার অভিযোগে দুই রোহিঙ্গা নারীকে আটক করেছে বাংলাদেশ আনসার…
হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত-উপসর্গ ১,০৭২ জন
দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু…
প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে হত্যার অভিযোগ, পিবিআইয়ের তদন্তে মামলার বাদীই আসামি
কিশোরগঞ্জের করিমগঞ্জে ৬৫ বছর বয়সী হালিমা হত্যা মামলার তদন্তে নাটকীয় মোড় নেওয়ার দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। জমি…
হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ২৭ সেপ্টেম্বর
২০২৪ সালের জুলাই আন্দোলন ও গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন…

