যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক স্বাক্ষর
- নিজস্ব সংবাদদাতা
- জুলাই ২০, ২০২৫
ঢাকা | ২০ জুলাই ২০২৫
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরিত হয়েছে, যার মাধ্যমে আগামী পাঁচ বছরে প্রতি বছর ৭ (সাত) লাখ মেট্রিক টন উচ্চমানের গম প্রতিযোগিতামূলক মূল্যে আমদানি করবে বাংলাদেশ।
আজ রাজধানীর খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের পক্ষে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবুল হাছানাত হুমায়ুন কবীর এবং যুক্তরাষ্ট্রের পক্ষে ইউএস হুইট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট জোসেফ কে. সওয়ার (Joseph K. Sower) সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেন, “এই সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক আস্থা ও বাণিজ্য সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত হবে এবং উভয় দেশের জনগণ এর সুফল পাবে।” তিনি আরও উল্লেখ করেন, দেশের খাদ্য নিরাপত্তা, পুষ্টিমান এবং সুষম সরবরাহ নিশ্চিত করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাদ্য সচিব মোঃ মাসুদুল হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জেকোবসন এবং বাণিজ্য সচিবসহ দুই দেশের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলাদেশ সরকারের এই চুক্তি দেশের খাদ্য নীতিতে একটি বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। এর মাধ্যমে দেশের গম সরবরাহব্যবস্থা অধিকতর স্থিতিশীল ও গুণগত মানসম্পন্ন হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
এই বিভাগের আরও খবর
বাংলাদেশ সীমান্তে ৪৫ দিনের মধ্যে কাঁটাতারের বেড়ার জন্য জমি পাবে বিএসএফ: পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী
বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ভারতীয় সীমান্তরক্ষী…
আকুর আমদানি বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩৪ বিলিয়নের নিচে
বাংলাদেশ ব্যাংক এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) মার্চ ও…
আবাসন ব্যবসার নামে ১২০ কোটি টাকা আত্মসাৎ, হলিস্টিক হোম বিল্ডার্সের ডিএমডি গ্রেপ্তার
আবাসন ব্যবসার নামে শতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায়…
আন্দোলন দমনে ‘লেথাল ওয়েপন’ ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী…
পাকিস্তানে চেকপোস্টে গাড়িবোমা ও বন্দুক হামলায় নিহত ১৫
পাকিস্তান–এর উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নুর ফতেহ খেল…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
আজকের দিন: ইতিহাস, ঘটনা ও মহাপুরুষ
আজ সোমবার, ১১ মে ২০২৬বাংলা তারিখ: ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দআরবি তারিখ: ২৩ জিলকদ ১৪৪৭ হিজরি আজকের এই দিনে বাংলাদেশ, উপমহাদেশ…
কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণের সময় তুর্কি এয়ারলাইন্সের বিমানে আগুন
Turkish Airlines–এর একটি যাত্রীবাহী বিমানে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর–এ অবতরণের সময় আগুন লেগেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া…
গাইবান্ধায় আগামীকাল দুদকের ১৯৩তম গণশুনানি
দুর্নীতি দমন কমিশন (দুদক) দুর্নীতিবিরোধী জনসচেতনতা বৃদ্ধি, সরকারি সেবার মানোন্নয়ন এবং সেবাগ্রহীতাদের হয়রানি প্রতিরোধের লক্ষ্যে আগামীকাল সোমবার (১১ মে) গাইবান্ধা…
তাজহাট থানার অভিযানে চোরাই অটোগাড়িসহ গ্রেফতার ১
রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)–এর তাজহাট থানার বিশেষ অভিযানে চোরাই ব্যাটারিচালিত অটোগাড়িসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১১ মে) আরপিএমপির…
সাজেকে ইউপিডিএফের আধাবেলা সড়ক অবরোধ, যান চলাচলে বিঘ্ন
সাজেক–এ ইউপিডিএফ (প্রসীত)–এর ডাকা আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি চলছে। সংগঠনটির এক সদস্যকে গুলি করে হত্যার প্রতিবাদে সোমবার ভোর থেকে এ…
ফজরের নামাজ: ঈমান, শৃঙ্খলা ও আল্লাহর নৈকট্যের এক মহিমান্বিত ইবাদত
ইসলামে পাঁচ ওয়াক্ত নামাজের প্রতিটিরই রয়েছে স্বতন্ত্র গুরুত্ব ও মর্যাদা। তবে ফজরের নামাজকে বিশেষভাবে মর্যাদাপূর্ণ ও তাৎপর্যপূর্ণ হিসেবে বর্ণনা করা…
ইরান যুদ্ধ ও বাণিজ্য ইস্যুতে বেইজিং সফরে যাচ্ছেন ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনার জন্য বুধবার সন্ধ্যায় বেইজিং পৌঁছানোর কথা রয়েছে। সফরকালে তিনি শি জিনপিং–এর সঙ্গে…
স্টার্টআপ ও বিনিয়োগকারীদের নতুন ‘ডিল হাব’ হয়ে উঠছে ফর্মুলা ওয়ান
একসময় যেখানে তেল, তামাক, ব্যাংক ও অ্যালকোহল ব্র্যান্ডের আধিপত্য ছিল, সেই ফর্মুলা ওয়ান এখন ধীরে ধীরে প্রযুক্তি কোম্পানি, স্টার্টআপ ও…

