নির্বাচন নিয়ে তলে তলে গভীর ষড়যন্ত্র চলছে: রিজভী
- নিজস্ব সংবাদদাতা
- জুলাই ১৭, ২০২৫
ঢাকা | ১৭ জুলাই ২০২৫
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, আগামী নির্বাচন ঘিরে দেশে ভেতরে ভেতরে গভীর ষড়যন্ত্র চলছে। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কৃষক দলের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। সমাবেশে সভাপতিত্ব করেন কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল।
রিজভী বলেন, “ভোটারদের পদধ্বনিতে মুখর হতে চাই ভোটকেন্দ্র। তাই আমরা বলেছি, যৌক্তিক সময়ে নির্বাচন দিন, নির্দিষ্ট সময় ঘোষণা করুন—অযথা বিলম্ব নয়। কিন্তু সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভোট পেছানোর গুঞ্জন কেন? নিশ্চয় এর পেছনে গভীর কোনো ষড়যন্ত্র রয়েছে।”
তিনি আরও বলেন, “লন্ডনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর যে যুক্ত বিবৃতি এসেছে, তা দেশের মানুষকে কিছুটা স্বস্তি দিয়েছিল। কিন্তু এরপরই সারা দেশে সংঘাত-সহিংসতা শুরু হয়। কেন এমন হলো—এই প্রশ্ন এখন জনগণের।”
রাজধানীর মিটফোর্ডে সংঘটিত হত্যাকাণ্ডের বিষয়ে রিজভী বলেন, “ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। আমরা চেয়ারম্যান ও মহাসচিবের মাধ্যমে নিন্দা জানিয়েছি এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছি।”
সরকারের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, “নারায়ণগঞ্জ ও কক্সবাজারের গডফাদারদের পক্ষ নিয়ে সংসদে কথা বলেন প্রধানমন্ত্রী। অথচ বিএনপির কেউ অন্যায় করলে সাংগঠনিকভাবে শাস্তি দেওয়া হয়, বহিষ্কার করা হয়, এমনকি আমরা নিজেরাই মামলা দিচ্ছি। এটা তারেক রহমানের নেতৃত্বের উদাহরণ। কিন্তু মিটফোর্ডের ঘটনার পর তার বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়া হচ্ছে—এটা উদ্দেশ্যপ্রণোদিত।”
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে রিজভী বলেন, “ছয়-সাত বছর ধরে ভয়ংকর নিপীড়নের শিকার খালেদা জিয়াকে নিশ্বাসহীন অন্ধকার কক্ষে বন্দি করে রাখা হয়েছে। তার বিরুদ্ধে কুরুচিপূর্ণ কথা বলার মানে গোটা জাতির সহানুভূতির প্রতি অবজ্ঞা করা।”
তারেক রহমানকে নিয়ে সামাজিক মাধ্যমে নেতিবাচক প্রচারণার অভিযোগ তুলে তিনি বলেন, “তারেক রহমান হচ্ছেন নিপীড়নের প্রতীক। তাকে হত্যা করতে চেয়ে ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছিল, কোমর ভেঙে দেওয়া হয়। খুলনায় বিএনপির এক যুবককে গুলি করে পায়ের রগ কেটে দেওয়া হয়েছে, কক্সবাজারে আব্দুর রহিমকে জামায়াত হত্যা করেছে—এগুলো নিয়ে তো কেউ কথা বলে না!”
রিজভী বলেন, “ঘটনা ঘটলেই সরকারকে দায়ী করা হয়—এমনটা নয়। কিন্তু দায়িত্ব তো সরকারেরই, প্রশাসনেরই। অথচ আপনারা মিছিল করছেন ১৭ বছর ধরে দেশের বাইরে থাকা একজন ব্যক্তির বিরুদ্ধে, যিনি নিজেও নিপীড়নের শিকার।”
সমাবেশে রিজভী দাবি করেন, “ছয়-সাত বছর ধরে নেতৃত্ব দিয়ে গণতন্ত্রের বিজয় নিশ্চিত করেছেন তারেক রহমান। তিনি সাহস ও আত্মবিশ্বাসের প্রতীক।”
উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য ও স্লোগানের প্রতিবাদে কৃষক দল এই কর্মসূচির আয়োজন করে।
এই বিভাগের আরও খবর
বাংলাদেশে দায়িত্ব গ্রহণে পৌঁছালেন ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী
ঢাকা, ১২ জুন : বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার…
শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানোর ওপর জোর প্রধানমন্ত্রীর
ঢাকা, ১০ জুন: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবর্তিত…
বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বাজেট কাল সংসদে
ঢাকা, ১০ জুন: ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের…
ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা ক্রয়ের অনুমোদন
ঢাকা, ১০ জুন: জাতীয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)…
শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ শুরু সাক্ষ্যগ্রহণ
ঢাকা, ১০ জুন : জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে…
সর্বশেষ খবর
3.
4.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ভারতের তরুণদের ক্ষোভে নতুন রাজনৈতিক ঝড়, ‘ককরোচ জনতা পার্টি’ ঘিরে তুমুল আলোড়ন
ভারতে দীর্ঘদিন ধরে জমে থাকা তরুণদের ক্ষোভ এখন নতুন এক রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের রূপ নিতে শুরু করেছে। চাকরির সংকট,…
গুগল কি ক্রোমের সার্চকে সরাসরি এআইতে নিতে চেয়েছিল? বিতর্কের মাঝে ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান
গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ক্রোমে ব্যবহারকারীদের সার্চকে সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর অনুসন্ধান ব্যবস্থায় পাঠানোর একটি পরীক্ষামূলক ফিচার ঘিরে প্রযুক্তি…
ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, তিন দেশে সুনামি সতর্কতা
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রোববার সকাল ৭টা ৪০ মিনিটের…
প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে স্বচ্ছতা ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ ফায়ার সার্ভিস মহাপরিচালকের
ঢাকা, ৭ জুন: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল স্বচ্ছতা, জবাবদিহিতা ও চাকরিগত শৃঙ্খলা…
অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ৭ জুন ২০২৬: অপরাধ দমনে দায়িত্বশীল ও সফল ভূমিকা পালনের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পুরস্কৃত করা হবে, একই…
ওপেনএআইতে মালিকানা অংশ নিতে পারে ট্রাম্প প্রশাসন, চলছে উচ্চপর্যায়ের আলোচনা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ প্রতিষ্ঠান ওপেনএআইতে যুক্তরাষ্ট্র সরকারের মালিকানা অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। বিভিন্ন…
খামেনির হাতে আসিম মুনিরের ‘বিশেষ চিঠি’, তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর গুরুত্বপূর্ণ কূটনৈতিক মিশন
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নকভি সরকারি সফরে ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছেন। সফরকালে তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কাছে…
পল্লবীর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল ও তার স্ত্রীর মৃত্যুদণ্ড
রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড…

