খুলনায় টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, ধসে পড়েছে সাব-রেজিস্ট্রি অফিসের ছাদ
- নিজস্ব প্রতিবেদক
- জুলাই ৯, ২০২৫
টানা বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়েছে খুলনার জনজীবন। গত ৩৬ ঘণ্টায় খুলনায় ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এতে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। তলিয়ে গেছে প্রধান সড়ক থেকে শুরু করে অলি-গলি। বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ।
মঙ্গলবার (৮ জুলাই) ভোরে টানা বৃষ্টির কবলে খুলনা সদর সাব-রেজিস্ট্রি অফিসের রেকর্ড রুমের ছাদ ধসে পড়ে। এতে বৃষ্টির পানি ঢুকে রেকর্ড রুমের শতাধিক গুরুত্বপূর্ণ নথি ও বই ভিজে গেছে।
খুলনা জেলা রেজিস্ট্রার মিজানুর রহমান জানান, “ভবনটি শত বছরের পুরনো। এর আগেও এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। ঝুঁকি নিয়েই কাজ করতে হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ভবন পরিবর্তনের চেষ্টা চলছে।”
নগরীর বিভিন্ন এলাকায় পানি জমে গেছে। রয়েল মোড়, টুটপাড়া, মিস্ত্রিপাড়া, আহসান আহমেদ রোড, বয়রা, মুজগুন্নি মহাসড়ক, মুজগুন্নি আবাসিক এলাকা, সোনাডাঙ্গা, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মেইন রোড, খালিশপুর, দৌলতপুর, কুয়েট রোড, ফুলবাড়িগেটসহ বেশিরভাগ সড়কেই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
মুজগুন্নি ১৩ নম্বর রোডের বাসিন্দা মেরাজ আল সাদী বলেন, “টানা বৃষ্টিতে মুজগুন্নি আবাসিক এলাকার রাস্তাঘাট ডুবে আছে। বাইতুন মামুর মসজিদেও পানি ঢুকে গেছে। বাস্তহারা এলাকার ঘরবাড়িতেও পানি উঠেছে। পানি জমে থাকার কারণে চলাচল করতে খুবই কষ্ট হচ্ছে।”
নগরীর ইজিবাইক চালক আব্দুর রাজ্জাক বলেন, “রাস্তায় পানি জমে যাওয়ায় যাত্রী কমে গেছে। আয় প্রায় অর্ধেকে নেমে এসেছে। সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে।”
রিকশাচালক রনি জানান, “বৃষ্টিতে কাজ করতে অনেক কষ্ট হয়। মানুষ কম বের হয়। দুই-চারজন যাত্রী পেলেও বেশি ভাড়া দিতে চায় না। তবু পরিবার চালাতে কাজ করতে হচ্ছে।”
খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, “বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে খুলনায় টানা ভারী বৃষ্টি হচ্ছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩৬ ঘণ্টায় মোট ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। গতকাল সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ৭০ মিলিমিটার এবং আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে।”
টানা বৃষ্টিতে সাধারণ মানুষের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেও প্রভাব পড়েছে। জলাবদ্ধতার কারণে দোকানপাট খুলতে দেরি হচ্ছে, যান চলাচলও ব্যাহত হচ্ছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ ও দিনমজুর শ্রেণির লোকজনের আয় কমে গেছে।
এই বিভাগের আরও খবর
জনগণের আস্থা অর্জনে পুলিশকে মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
তারেক রহমান জনগণের আস্থা অর্জন এবং কোনো নিরপরাধ…
ইউক্রেন যুদ্ধ ‘শেষের দিকে’: দাবি পুতিনের
রাশিয়ার প্রেসিডেন্ট Vladimir Putin বলেছেন, ইউক্রেনকে কেন্দ্র করে…
সৌদি-আমিরাত দ্বন্দ্বে বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি
মধ্যপ্রাচ্যের দুই প্রভাবশালী দেশ সৌদি আরব ও সংযুক্ত…
গুম-অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত রাষ্ট্র চায় জনগণ: পুলিশকে তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দীর্ঘ দেড় দশকের বেশি…
বিকাশ ডিস্ট্রিবিউটরের অর্ধকোটি টাকা ছিনতাই: সুপারভাইজারসহ ৯ জন গ্রেপ্তার
সিলেটে বিকাশের এক ডিস্ট্রিবিউটরের অর্ধকোটি টাকা ছিনতাইয়ের ঘটনায়…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
আবাসন ব্যবসার নামে ১২০ কোটি টাকা আত্মসাৎ, হলিস্টিক হোম বিল্ডার্সের ডিএমডি গ্রেপ্তার
আবাসন ব্যবসার নামে শতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায় ১২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) “হলিস্টিক হোম বিল্ডার্স…
আন্দোলন দমনে ‘লেথাল ওয়েপন’ ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলন দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ‘লেথাল ওয়েপন’ ব্যবহার করে সরাসরি গুলি চালানোর…
এক-এগারোর সময়কার মানবতাবিরোধী ঘটনার ‘নেপথ্যের মহানায়ক’ ছিলেন মাসুদ উদ্দিন: চিফ প্রসিকিউটর
আমিনুল ইসলাম বলেছেন, এক-এগারোর সরকারের সময় যেসব অমানবিক ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল, সেগুলোর নেপথ্যে মূল মহানায়ক ছিলেন লেফটেন্যান্ট জেনারেল…
পাকিস্তানে চেকপোস্টে গাড়িবোমা ও বন্দুক হামলায় নিহত ১৫
পাকিস্তান–এর উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নুর ফতেহ খেল এলাকায় একটি পুলিশ চেকপোস্টে গাড়িবোমা ও বন্দুক হামলায় অন্তত ১৫ জন নিহত…
তেলের দাম ও বিক্রি বাড়ায় আরামকোর মুনাফা ২৫ শতাংশের বেশি বৃদ্ধি
সৌদি আরামকো জানিয়েছে, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে তাদের নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশের বেশি বেড়েছে। অপরিশোধিত…
মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন। রোববার (১০ মে) রাতে তার দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে…
ম্যাগসেফ পাওয়ার ব্যাংকের সেরা তালিকায় অ্যানকার ম্যাগগো
স্মার্টফোনের চার্জ ৫ শতাংশে নেমে গেলে এবং আশপাশে কোনো চার্জার না থাকলে অনেকের কাছেই পরিস্থিতি বেশ অস্বস্তিকর হয়ে ওঠে। এ…
পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমদ বলেছেন, পুলিশ বাহিনীকে একটি জনকল্যাণমুখী ও আধুনিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকারের আর্থিক সক্ষমতা বিবেচনায় তাদের যৌক্তিক দাবিসমূহ…

