শেখ হাসিনাকে ফেরত চেয়ে আবার চিঠি দেবে ঢাকা: পররাষ্ট্র উপদেষ্টা
- নিজস্ব সংবাদদাতা
- জুন ৩, ২০২৫
জুলাই গণঅভ্যুত্থানের পর ভারতে পালিয়ে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির বিষয়ে ভারত এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন। তিনি জানিয়েছেন, প্রয়োজনে ভারতকে দ্বিতীয়বার চিঠি দেওয়া হবে।
মঙ্গলবার (৩ জুন) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, “শেখ হাসিনাকে ফেরত চেয়ে একটি চিঠি পাঠানো হয়েছে, তবে ভারতের পক্ষ থেকে এখনো কোনো উত্তর আসেনি। প্রয়োজন হলে আবারও চিঠি পাঠানো হবে।”
তিনি বলেন, “আমরা কনস্যুলার সংলাপ ব্যবহারের মাধ্যমে বিষয়টি নিয়মতান্ত্রিকভাবে সমাধানের চেষ্টা করছি।”
‘পুশইন’ ঠেকানো সম্ভব নয়
ভারত থেকে পুশইন বিষয়ে তিনি বলেন, “ফিজিক্যালি ঠেকানো সম্ভব নয়। তবে আমরা চাই সব কিছু নিয়ম মেনেই হোক। কিছু কেসে ভারতীয় কর্তৃপক্ষ বলেছে—তাদের তালিকায় থাকা অনেকে বাংলাদেশ ফিরিয়ে নিচ্ছে না। আবার আমরা যাচাই করে অনেককেই ফেরত নিয়েছি।”
সীমান্ত হত্যা নিয়ে কঠোর অবস্থান
সীমান্তে বেসামরিক নাগরিক হত্যার বিষয়ে উপদেষ্টা বলেন, “এটি নিয়ে নমনীয় হওয়ার সুযোগ নেই। আমরা প্রতিটি ঘটনায় কঠোর ভাষায় প্রতিবাদ জানাচ্ছি এবং এ প্রক্রিয়া অব্যাহত থাকবে।”
ট্রান্সশিপমেন্ট ইস্যু ও পাল্টা ব্যবস্থা
ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের বিষয়ে তিনি বলেন, “এতে আমাদের ভারতের ওপর নির্ভরতা কমেছে। এখন দিল্লির বদলে সিলেট থেকে এবং স্পেন পর্যন্ত পণ্য যাচ্ছে। আমরা নিজেদের প্রয়োজন অনুযায়ী ভারতের সুতা আমদানির বিশেষ সুবিধাও বাতিল করেছি।”
নির্বাচন ও আন্তর্জাতিক আগ্রহ
উন্নয়ন অংশীদারদের আগ্রহ প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, “বিদেশি কূটনীতিকরা নির্বাচন নিয়ে জানতে চান। আমরা জানিয়ে দেই যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করার পরিকল্পনা রয়েছে।”
ভিসা সংকটের দায় দেশের অভ্যন্তরেই
সৌদি আরব ও মালয়েশিয়ায় ভিসা জটিলতা প্রসঙ্গে তিনি বলেন, “আমাদেরই অনেক ক্ষেত্রে দায় রয়েছে। আমরা নিজেরা অনিয়ম করি, যা বিদেশিদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করে। বিশেষ করে শ্রমশক্তি রপ্তানির ক্ষেত্রে আমাদের আরও দায়িত্বশীল হতে হবে।”
এই বিভাগের আরও খবর
রামপালে কয়লার বদলে ৪৬০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প
দেশের বিদ্যুৎ চাহিদা পূরণে আমদানিনির্ভর জ্বালানির ওপর নির্ভরতা…
র্যাব বিলুপ্ত না করে সংস্কারের বার্তা সংসদীয় কমিটির
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ সংশোধিত আকারে…
কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী…
শাহজালালের তৃতীয় টার্মিনাল নিয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনা শুরু : বিমানমন্ত্রী
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) তৃতীয় টার্মিনাল পরিচালনার…
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলিতে মন্ত্রণালয়ের নির্দেশনা চেয়েছেন মহাপরিচালক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালের নিয়োগে চূড়ান্তভাবে নির্বাচিত…
সর্বশেষ খবর
1.
2.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
সহিংস চরমপন্থা মোকাবিলায় মানবিক ও প্রমাণভিত্তিক নীতি প্রয়োজন: ঢাবি উপাচার্য
সহিংস চরমপন্থাকে কেবল নিরাপত্তাজনিত সমস্যা হিসেবে না দেখে এর সামাজিক কারণগুলো চিহ্নিত করে মানবিক ও প্রমাণভিত্তিক নীতি গ্রহণের ওপর গুরুত্ব…
তেজগাঁওয়ে যুবক হত্যায় আনসার সদস্য জড়িত থাকার খবর ভিত্তিহীন: আনসার
রাজধানীর তেজগাঁওয়ে বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে এক যুবককে আটক করে আনসার সদস্যদের পিটিয়ে হত্যার অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছে বাংলাদেশ আনসার…
ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, একদিনে ৯ মৃত্যু
রাজধানী ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে…
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে…
করতোয়ায় মৎস্য রক্ষায় সাঁড়াশি অভিযান: আড়াই লাখ টাকার ৪৮ ‘শয়তান জাল’ জব্দ, আগুনে ধ্বংস
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় করতোয়া নদীতে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ৪৮টি চায়না দুয়ারি জাল (স্থানীয়ভাবে পরিচিত…
কলাপাড়ায় বজ্রপাতে নিহত এক জেলের মরদেহ উদ্ধার
পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে নিহত হওয়ার দুইদিন পর বাদল সরদার (২৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করেছে পায়রা বন্দর নৌ পুলিশ।…
হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬
শিক্ষার্থীনোয়াখালীর হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়নের জোড়খালী উচ্চবিদ্যালয়ে একসঙ্গে ১৬ শিক্ষার্থীর অসুস্থ হয়ে পড়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। ঘটনার একদিন পর…
তিন দশক পেরোল খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন
শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রমের তিন দশক পূর্ণ করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এগ্রোটেকনোলজি ডিসিপ্লিন। এ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, কেক…

