বাজারভিত্তিক ডলার বিনিময় হারের প্রথম দিনে স্থিরতা, খোলাবাজারে সামান্য ঊর্ধ্বগতি
- প্রান্তকাল ডেস্ক
- মে ১৬, ২০২৫
বাজারভিত্তিক ডলার বিনিময় হারের প্রথম দিন বৃহস্পতিবার ব্যাংকিং খাতে ডলারের দরে বড় কোনো পরিবর্তন হয়নি। আমদানি-রপ্তানি এবং রেমিট্যান্স লেনদেনে ডলারের দর আগের দিনের মতোই ছিল। তবে খোলাবাজারে বা মানিচেঞ্জারদের দরে সামান্য ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে।
ব্যাংকগুলোর ট্রেজারি বিভাগের সঙ্গে আলাপ করে জানা গেছে, বৃহস্পতিবার ব্যাংকগুলোর মধ্যে একে অপরের কাছ থেকে ডলার কেনাবেচা হয়েছে ১২২ টাকা দরে। রেমিট্যান্স ডলার কেনা হয়েছে ১২১ টাকা থেকে ১২১ টাকা ৭০ পয়সা দরে, আর আমদানিকারকদের কাছে বিক্রি হয়েছে ১২২ থেকে ১২২ টাকা ৭০ পয়সায়। নগদ ডলার কেনা হয়েছে ১২২ টাকায় এবং বিক্রি হয়েছে ১২৩ টাকায়।

এদিকে খোলাবাজারে ডলারের দর আগের দিনের তুলনায় সামান্য বেড়ে ১২৬ টাকায় উঠেছে। মানিচেঞ্জাররা বৃহস্পতিবার ডলার কিনেছেন ১২৫ টাকা ৫০ পয়সা থেকে ৬০ পয়সায় এবং বিক্রি করেছেন ১২৬ টাকায়।
বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যমতে, বৃহস্পতিবার সকাল ১১টায় রেফারেন্স রেট ছিল ১২১ টাকা ৯৫ পয়সা, যা বিকেলে সামান্য বেড়ে দাঁড়ায় ১২১ টাকা ৯৯ পয়সায়। এর আগের দিন একই সময়ে দর ছিল যথাক্রমে ১২১.৯৯ এবং ১২১.৯৩ টাকা।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, “বাজারভিত্তিক হার চালুর প্রথম দিনে ডলারের দরে কোনো বড় অস্থিরতা দেখা যায়নি। রেমিট্যান্সের প্রবাহ ভালো থাকায় বড় ধরনের চাপ তৈরি হয়নি।”
তিনি আরও জানান, ব্যাংকগুলোর কাছ থেকে প্রতিদিন দুপুর ও বিকেলে ডলারের গড় দর নিয়ে রেফারেন্স রেট নির্ধারণ করা হবে। কোনো ব্যাংক রেফারেন্স রেট থেকে অতিরিক্ত দরে লেনদেন করলে ব্যাখ্যা দিতে হবে।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, “বাজারভিত্তিক হার সময়োপযোগী সিদ্ধান্ত। তবে নিশ্চিত করতে হবে—কোনো ব্যাংক যেন এটিকে অপব্যবহার না করে। অপ্রয়োজনে বেশি দামে ডলার কেনাবেচা হলে দেশ ক্ষতিগ্রস্ত হবে।”
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে ব্যাংকগুলোর কাছে নগদ ডলার মজুত রয়েছে প্রায় ৫ কোটি, যা সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বোচ্চ। ফলে নগদ ডলার নিয়ে এখনই উদ্বেগের কিছু নেই।
জানা গেছে, বৃহস্পতিবার ডলারের মোট আন্তঃব্যাংক লেনদেনের পরিমাণ ছিল ১ কোটি ৪১ লাখ ডলার।
অপরদিকে, আইএমএফের শর্ত পূরণের অংশ হিসেবে বাজারভিত্তিক বিনিময় হার চালু করা হয়েছে। এর মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, আগামী জুনের মধ্যে আইএমএফের ঋণের দুটি কিস্তির ১৩০ কোটি ডলার এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার ২২০ কোটি ডলার মিলবে, যা রিজার্ভকে আরও শক্তিশালী করবে।
এর আগে গত বছর ‘ক্রলিং পেগ’ পদ্ধতি চালুর মাধ্যমে একবারে ৭ টাকা বাড়িয়ে ডলারের মধ্যবর্তী দর নির্ধারণ করা হয়েছিল ১১৭ টাকা। তখন সীমিত আকারে দর ওঠানামার সুযোগ রাখা হয়েছিল। তবে গত জানুয়ারিতে মৌখিক নির্দেশনায় সর্বোচ্চ ১২২ টাকায় কেনা ও ১২৩ টাকায় বিক্রির সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছিল, যা এখন তুলে নেওয়া হয়েছে।
বুধবার ডলার বিনিময় হার বাজারভিত্তিক করার ঘোষণা দেওয়ার আগে সকালে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে ভার্চুয়াল সভা করেন। সেখানে তিনি দুবাইভিত্তিক এক্সচেঞ্জ হাউসগুলোর বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।
তিনি বলেন, “রেমিট্যান্সের ঊর্ধ্বমুখী ধারা ও রপ্তানি প্রবৃদ্ধির কারণে বৈদেশিক লেনদেন পরিস্থিতি ভালো অবস্থানে রয়েছে। বিদেশি কোনো বকেয়া নেই, ফলে বাজারে অস্বাভাবিক কিছু ঘটার আশঙ্কা নেই। তবু কোনো সমস্যা দেখা দিলে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় সহায়তা দেবে।”

এই বিভাগের আরও খবর
রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত, প্রার্থী চূড়ান্ত হবে ১১-দলীয় ঐক্যে
রোববার শীর্ষ বৈঠক ডেকেছে জোট | বিএনপির প্রার্থী…
ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ
দৈনিক এক কোটি ডিজিটাল লেনদেনের লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের…
ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
‘ভবিষ্যতে কোনো সরকার যাতে স্বৈরাচারী হতে না পারে,…
তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজ দ্রুত বাস্তবায়নে কাজ চলছে: পানিসম্পদমন্ত্রী
সাভার, ৭ আগস্ট: দেশের পানি সম্পদ ব্যবস্থাপনা শক্তিশালী…
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২০ আগস্ট
দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
টাইটানিক ট্র্যাজেডির ১১৪ বছর: যে রাতে ‘অডুবনীয়’ জাহাজ হারিয়ে গেল সমুদ্রের অতলে
১৫ এপ্রিল ১৯১২—বরফখণ্ডের সঙ্গে সংঘর্ষে শেষ হয় টাইটানিকের প্রথম যাত্রা | প্রাণ হারান ১,৫০০-এর বেশি মানুষ | ১৯৮৫ সালে আবিষ্কৃত…
জ্বালানি তেল বেসরকারি খাতে দেওয়ার উদ্যোগ স্থগিতের দাবি জামায়াতের
‘সংস্কার নয়, হস্তান্তর’—জ্বালানি নীতিমালা নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে ৬ দফা দাবি ঢাকা, ৮ আগস্ট ২০২৬:পরিশোধিত জ্বালানি তেলের আমদানি, মজুত, পরিবহন,…
৪৫৯৯ ইউনিয়নে খেলার মাঠ, ১০ জেলায় স্পোর্টস ভিলেজ: ক্রীড়া প্রতিমন্ত্রী
‘খেলাধুলাকে বিনোদনের পাশাপাশি পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে’ ঝিনাইদহ, ৮ আগস্ট ২০২৬:তৃণমূল পর্যায় থেকে নতুন খেলোয়াড় তৈরি, তরুণ প্রজন্মকে মাদক…
পূর্বধলায় ৯০৫ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
জব্দ মাদকের আনুমানিক মূল্য ৩ লাখ ৬২ হাজার টাকা নেত্রকোণা, ৮ আগস্ট ২০২৬:নেত্রকোণার পূর্বধলা উপজেলায় অভিযান চালিয়ে ৯০৫ পিস ইয়াবাসহ…
প্রধানমন্ত্রীর সফর ঘিরে কিশোরগঞ্জে ব্যাপক প্রস্তুতি
১৬ আগস্ট পাকুন্দিয়া, কটিয়াদী ও সদরে একাধিক কর্মসূচি | নিরাপত্তা, জনসমাগম ও সাংবাদিকদের জন্য বিশেষ ব্যবস্থার আলোচনা কিশোরগঞ্জ, ৮ আগস্ট…
ভাঙ্গায় ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, স্ত্রী আটক
পারিবারিক কলহের জেরে ঘটনা; গুরুতর আহত স্বামীকে ঢাকায় পাঠানো হয়েছে ফরিদপুর, ৮ আগস্ট ২০২৬:ফরিদপুরের ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত অবস্থায়…
প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ দুই মেয়াদে সীমিত করার উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী
ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে সংসদের দুই কক্ষের মধ্যে ‘চেক অ্যান্ড ব্যালান্স’ প্রতিষ্ঠার পরিকল্পনা ঢাকা, ৮ আগস্ট ২০২৬:ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকার…
‘ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে মর্যাদাপূর্ণ’
জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে নাহিদ ইসলাম ঢাকা, ৮ আগস্ট ২০২৬:জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের সঙ্গে…

