১৮ কোটি মানুষের ভবিষ্যৎ নির্ভর করে ছাত্রদের প্রস্তুতির ওপর: ড. মঈন খান
- প্রান্তকাল ডেস্ক
- মে ১৪, ২০২৫
“যদি ছাত্ররা তাদের কাঁধে তুলে নেওয়া কঠিন দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তাহলে ব্যর্থ হবে ১৮ কোটি মানুষ, ব্যর্থ হবে বাংলাদেশ”—বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এমন হুঁশিয়ারি দিয়েছেন রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক বৃত্তি প্রদান ও আলোচনা সভায়।
বুধবার সন্ধ্যায় মহানগরীর সাংস্কৃতিক ফোরামের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমরা দেশ পরিচালনা করেছি, আমাদের কিছু চাওয়ার নেই। আগামী দিনে যদি সুষ্ঠু নির্বাচন হয়, জনগণ যাকে দেবে দায়িত্ব, সেই দেশ চালাবে। আর ছাত্রদের হাতে যখন দায়িত্ব আসবে, তখন তারাও দেশ চালাবে। এজন্য এখন থেকেই তাদের সঠিক প্রস্তুতি নিতে হবে।”
তিনি শিক্ষার্থীদের সতর্ক করে বলেন, “এই দেশটি তোমাদের, আমাদের সময় প্রায় শেষ। আজকের ভুল ভবিষ্যতের জন্য বিপদ ডেকে আনতে পারে। যারা নতুন প্রজন্ম, তারা আগামী দিনে বাংলাদেশ পরিচালনার গুরু দায়িত্ব পাবে—এই বোধ তোমাদের মধ্যে থাকতে হবে।”
ছাত্র আন্দোলনের ইতিহাস তুলে ধরে ড. মঈন খান বলেন, “বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে যে সংগ্রাম হয়েছে, তাতে ছাত্রদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জুলাইয়ের ছাত্র আন্দোলন একটি বিপ্লবী পরিবর্তন এনেছিল। এই অর্জন তোমাদের গর্ব, সেটাকে ধরে রাখতে হবে। হেলায় হারানো যাবে না।”
তিনি আরও বলেন, “লেখাপড়াকে তপস্যার মতো ভাবতে হবে। শিক্ষা ছাড়া দেশ পরিচালনার যোগ্যতা অর্জন সম্ভব নয়। দেশের নেতৃত্ব দিতে হলে আবার ক্লাসে ফিরে যেতে হবে, নিজেদের প্রস্তুত করতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি মো. ইউনুস তালুকদার রাজু। এতে আরও উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডা. আ ন ম এহসানুল হক মিলন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আলমগীর হোসেন, বিশিষ্ট সংগঠক জাহাঙ্গীর আলম মিন্টু প্রমুখ।
অনুষ্ঠানে সালমান হোসেন, সাবরিন আলম, ফাহমিদা আক্তার, মোহনা আক্তার, রেহেনামু বিনতে হোসেন, মারিয়া আক্তার, উসরাত প্রিয়তমা, জেরিন রহমান, সামিয়া ইসলাম, মনিকা আক্তার, আফসানা ইসলাম, নুরে জান্নাত আঁখি, জান্নাত আক্তার, ইশানি গো, অরপিতা চৌধুরী, সিলভিয়া জামান, মাহফুজা আক্তার, আফরোজা ইসলাম ও রাইসাতুল অর্পা সহ অর্ধশতাধিক শিক্ষার্থীর হাতে মেডেল ও সনদপত্র তুলে দেওয়া হয়।
এই বিভাগের আরও খবর
‘ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে মর্যাদাপূর্ণ’
জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে নাহিদ ইসলাম ঢাকা,…
বাজার সিন্ডিকেট ভেঙে কৃষকের ন্যায্য দাম নিশ্চিত করা হবে: আইনমন্ত্রী
মজুতদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগের হুঁশিয়ারি ঝিনাইদহ,…
শেখ হাসিনা দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে: আইনমন্ত্রী
ঝিনাইদহ, ৭ আগস্ট: আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী…
সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার সম্পর্কে সতর্ক থাকার আহ্বান পুলিশের
ঢাকা, ৭ আগস্ট: সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন…
রোববার চট্টগ্রাম ও কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাঁশখালীতে ১০০ পরিবারকে নতুন ঘর হস্তান্তর করবেন
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী রোববার একদিনের সফরে চট্টগ্রাম…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
মোড় নেওয়ার সময় দুর্ঘটনা, চালক আটক; সাময়িক যানজটে ভোগান্তি ঢাকা, ৮ আগস্ট ২০২৬: রাজধানীর জাহাঙ্গীর গেট এলাকায় কাভার্ডভ্যানের চাপায় এক…
গাবতলীতে কাভার্ডভ্যানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১
মাছের আড়তে কাজ করার সময় দুর্ঘটনা, আহত আরও একজন ঢাকা, ৮ আগস্ট ২০২৬:রাজধানীর দারুস সালাম থানার গাবতলী দীপনগর এলাকায় মাছের…
টাইটানিক ট্র্যাজেডির ১১৪ বছর: যে রাতে ‘অডুবনীয়’ জাহাজ হারিয়ে গেল সমুদ্রের অতলে
১৫ এপ্রিল ১৯১২—বরফখণ্ডের সঙ্গে সংঘর্ষে শেষ হয় টাইটানিকের প্রথম যাত্রা | প্রাণ হারান ১,৫০০-এর বেশি মানুষ | ১৯৮৫ সালে আবিষ্কৃত…
৪৫৯৯ ইউনিয়নে খেলার মাঠ, ১০ জেলায় স্পোর্টস ভিলেজ: ক্রীড়া প্রতিমন্ত্রী
‘খেলাধুলাকে বিনোদনের পাশাপাশি পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে’ ঝিনাইদহ, ৮ আগস্ট ২০২৬:তৃণমূল পর্যায় থেকে নতুন খেলোয়াড় তৈরি, তরুণ প্রজন্মকে মাদক…
পূর্বধলায় ৯০৫ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
জব্দ মাদকের আনুমানিক মূল্য ৩ লাখ ৬২ হাজার টাকা নেত্রকোণা, ৮ আগস্ট ২০২৬:নেত্রকোণার পূর্বধলা উপজেলায় অভিযান চালিয়ে ৯০৫ পিস ইয়াবাসহ…
প্রধানমন্ত্রীর সফর ঘিরে কিশোরগঞ্জে ব্যাপক প্রস্তুতি
১৬ আগস্ট পাকুন্দিয়া, কটিয়াদী ও সদরে একাধিক কর্মসূচি | নিরাপত্তা, জনসমাগম ও সাংবাদিকদের জন্য বিশেষ ব্যবস্থার আলোচনা কিশোরগঞ্জ, ৮ আগস্ট…
ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ
দৈনিক এক কোটি ডিজিটাল লেনদেনের লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম, ৮ আগস্ট ২০২৬:নগদনির্ভর অর্থনীতি থেকে ধীরে ধীরে ডিজিটাল লেনদেননির্ভর অর্থনীতির দিকে…
ভাঙ্গায় ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, স্ত্রী আটক
পারিবারিক কলহের জেরে ঘটনা; গুরুতর আহত স্বামীকে ঢাকায় পাঠানো হয়েছে ফরিদপুর, ৮ আগস্ট ২০২৬:ফরিদপুরের ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত অবস্থায়…

