বাংলাদেশের তৃণমূলের জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে আনসার ভিডিপির ‘প্রান্তিক শক্তি’ কর্মসূচ
- প্রান্তকাল ডেস্ক
- মে ১৩, ২০২৫
অদ্য ১৩ মে মঙ্গলবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মহোদয় শরীয়তপুর ও মাদারীপুরের বিভিন্ন ইউনিট পরিদর্শনকালে অত্র বাহিনীর “প্রান্তিক শক্তি” ও “সন্জ্ঞীবন প্রজেক্ট” নামক নতুন কর্মসূচির তাৎপর্য তুলে ধরেণ। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন এই কর্মসূচি সুবিধাবঞ্চিত সদস্যদের প্লাটুন সংগঠন কেন্দ্রিক কৃষি ও অকৃষি ক্ষুদ্র উদ্যোগ ও বিনিয়োগ কার্যক্রমকে প্রান্তিক পর্যায়ে জীবিকা উন্নয়নে নতুন ধারার সূচনা করবে । আনসার ওয়েলফেয়ার ট্রাস্ট ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের অর্থায়নে পরিচালিত এ কর্মসূচি এসডিজি লক্ষ্য অর্জনে বাহিনীর প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখবে।

মহাপরিচালক শরীয়তপুর সদর উপজেলায় অবস্থিত আড়িগাঁও আনসার ভিডিপি ক্লাব-সমিতি এবং মাদারীপুর আনসার ব্যাটালিয়ন পরিদর্শন করেন। মাদারীপুর আনসার ব্যাটালিয়নে আয়োজিত মতবিনিময় সভায় মহাপরিচালক উপস্থিত কর্মকর্তা, কর্মচারী ও সিপাহীদের প্রতি নিজ নিজ দায়িত্ব-কর্তব্য এবং মাটি ও মানুষের উন্নয়নে নিবেদিতপ্রাণ আনসার বাহিনীর কর্মপন্থা সম্পর্কে বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী যুগোপযোগী এবং আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা এবং সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নিজ দায়িত্ব পরিধিকে অগ্রাধিকার দিতে হবে; ব্যক্তিগত স্বার্থ ও লক্ষ্যহীনতা নয়। তিনি বাহিনীর সকল সদস্যকে প্রবল দেশপ্রেম, আদর্শ, সততা নিয়ে আর্থ-সামাজিক উন্নয়ন ও সামাজিক নিরাপত্তায় একযোগে সমন্বিত কাজ করার নির্দেশনা প্রদান করেন।
২০২৪ সালের জুলাই বিপ্লব পরবর্তী সময়ে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উনয়নের ক্ষেত্রসমূহ শক্তিশালীকরণে জোরালো ভূমিকা রাখতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রতিনিয়ত নবউদ্যোগ গ্রহণ ও সেগুলো বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদারীপুর ও শরীয়তপুরের বিশাল প্রবাসী জনগোষ্ঠীর আগামী চাহিদার ভিত্তিতে দক্ষ মানবসম্পদ (ড্রাইভিং, ক্যাটারিং ও হসপিটালিটি, আইটি) তৈরির জন্য কারিগরি প্রশিক্ষন কেন্দ্র সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা নেয়া হয়েছে। এছাড়াও মাদারীপুর ‘শিপ পার্সোনাল ট্রেনিং ইনস্টিটিউটে’ ভিডিপি সদস্যদের প্রশিক্ষনে যোগদানের প্রয়োজনীয় সমন্বয়ের জন্য মহাপরিচালক দিক নির্দেশনা প্রদান করেন।
‘‘সামাজিক বিনিয়োগ” ধারণার আদলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ‘প্রান্তিক শক্তি’ ও ‘সঞ্জীবনী প্রজেক্ট’ কর্মসূচির আওতায় বাহিনীর প্লাটুনভুক্ত প্রশিক্ষিত ভিডিপি সদস্য-সদস্যাগণ ও দুর্দশাগ্রস্ত আনসার সদস্যরা উৎপাদনমুখী কর্মকাণ্ডের পাশাপাশি জীবনযাপনের মৌলিক চাহিদাসমুহ চলমান অন্যান্য রাজস্ব প্রোগামের সাথে সমন্বিত ব্যবস্হাপনার মাধ্যমে সুনিশ্চিত করবে।
বাহিনী প্রধানের এই গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক মোঃ আশরাফুল আলম, বিএএমএস, জেলা কমান্ড্যান্টগণ এবং বাহিনীর বিভিন্ন পদবীর কর্মকর্তা,কর্মচারী ও সদস্য-সদস্যাবৃন্দ।
এই বিভাগের আরও খবর
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন জাতিসংঘের আবাসিক প্রতিনিধির
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি।…
করতোয়ায় মৎস্য রক্ষায় সাঁড়াশি অভিযান: আড়াই লাখ টাকার ৪৮ ‘শয়তান জাল’ জব্দ, আগুনে ধ্বংস
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় করতোয়া…
কলাপাড়ায় বজ্রপাতে নিহত এক জেলের মরদেহ উদ্ধার
পটুয়াখালীর কলাপাড়ায় বজ্রপাতে নিহত হওয়ার দুইদিন পর বাদল…
হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬
শিক্ষার্থীনোয়াখালীর হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়নের জোড়খালী উচ্চবিদ্যালয়ে একসঙ্গে…
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত, মরদেহ দেশে ফেরানোর উদ্যোগ
সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চার প্রবাসী বাংলাদেশি…
সর্বশেষ খবর
1.
2.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
মিরপুরে পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৩০
রাজধানীর মিরপুর বিভাগের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৩০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ…
সহিংস চরমপন্থা মোকাবিলায় মানবিক ও প্রমাণভিত্তিক নীতি প্রয়োজন: ঢাবি উপাচার্য
সহিংস চরমপন্থাকে কেবল নিরাপত্তাজনিত সমস্যা হিসেবে না দেখে এর সামাজিক কারণগুলো চিহ্নিত করে মানবিক ও প্রমাণভিত্তিক নীতি গ্রহণের ওপর গুরুত্ব…
তেজগাঁওয়ে যুবক হত্যায় আনসার সদস্য জড়িত থাকার খবর ভিত্তিহীন: আনসার
রাজধানীর তেজগাঁওয়ে বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে এক যুবককে আটক করে আনসার সদস্যদের পিটিয়ে হত্যার অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছে বাংলাদেশ আনসার…
ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু, একদিনে ৯ মৃত্যু
রাজধানী ঢাকাসহ সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে…
কৃষিমন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ…
শাহজালালের তৃতীয় টার্মিনাল নিয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আলোচনা শুরু : বিমানমন্ত্রী
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) তৃতীয় টার্মিনাল পরিচালনার চুক্তি সইয়ের লক্ষ্যে জাপানি কনসোর্টিয়ামের সাথে আনুষ্ঠানিক আলোচনা মঙ্গলবার শুরু হচ্ছে বলে…
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলিতে মন্ত্রণালয়ের নির্দেশনা চেয়েছেন মহাপরিচালক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৫ সালের নিয়োগে চূড়ান্তভাবে নির্বাচিত নতুন সহকারী শিক্ষকদের পদায়ন নির্বিঘ্ন করতে দেশের সব পর্যায়ে সহকারী শিক্ষক বদলি…
ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের পরিচ্ছন্ন থাকার পরামর্শ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে…

