“আমরা ভয়ংকর প্রাকৃতিক বিপর্যয়ের দিকে যাচ্ছি”—রিজভী
- প্রান্তকাল ডেস্ক
- মে ১৩, ২০২৫
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের মাধ্যমে বাংলাদেশ ভয়ংকর এক প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হতে চলেছে। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক ফারাক্কা কমিটির উদ্যোগে আয়োজিত ‘মাওলানা ভাসানী ফারাক্কা লং মার্চ স্মরণে গণসমাবেশ’ উপলক্ষে এক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, “শেখ হাসিনা রামপাল বিদ্যুৎ কেন্দ্র করতে দিল্লির কাছে এমনভাবে আত্মনিবেদন করেছিলেন যে, সেই আত্মনিবেদন থেকে আর ফিরে আসতে চাননি। তিনি সেই প্রকল্প বাস্তবায়ন করলেন এবং এখন তার ফলাফল প্রকট হচ্ছে। নদীতে বর্জ্য পড়ে নদীগুলোর অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। সামগ্রিকভাবে আমরা এক ভয়ংকর প্রাকৃতিক বিপর্যয়ের দিকে যাচ্ছি।”
তিনি আরও বলেন, “ন্যাশনাল ইন্টারেস্টে যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে মাওলানা ভাসানী, শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সবসময় সোচ্চার ছিলেন।” রিজভী অভিযোগ করেন, “ভারতের বিরুদ্ধে কথা বললেই যেন কেউ পশ্চাৎপদ, অপ্রগতিশীল—এমন একটি মনোভাব পরিকল্পিতভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে। আমাদের কিছু বুদ্ধিজীবীসহ অনেকেই এই মানসিকতা পোষণ করছেন। অথচ ভারতের আগ্রাসনের বিরুদ্ধে সবচেয়ে আগে সোচ্চার ছিল বামপন্থীরা। কিন্তু এখন তারা অনেকটাই নিশ্চুপ।”
বিএনপির মুখপাত্র হিসেবে রিজভী বলেন, “ফারাক্কা বাঁধ পরীক্ষামূলকভাবে চালুর জন্য শেখ মুজিবুর রহমান অনুমতি দিয়েছিলেন। সেই মুহূর্তেই সর্বনাশ হয়ে গেছে। এরপর ভারত আর বাংলাদেশের সঙ্গে আলোচনা করার প্রয়োজনই মনে করেনি।”
গোলটেবিল বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদসহ আরও অনেকে বক্তব্য রাখেন। তারা সবাই দেশের পানিসম্পদ, নদীব্যবস্থাপনা এবং পরিবেশ রক্ষায় একটি শক্ত অবস্থান গ্রহণের আহ্বান জানান।
বিজ্ঞাপন

এই বিভাগের আরও খবর
‘ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে মর্যাদাপূর্ণ’
জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে নাহিদ ইসলাম ঢাকা,…
বাজার সিন্ডিকেট ভেঙে কৃষকের ন্যায্য দাম নিশ্চিত করা হবে: আইনমন্ত্রী
মজুতদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগের হুঁশিয়ারি ঝিনাইদহ,…
শেখ হাসিনা দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে: আইনমন্ত্রী
ঝিনাইদহ, ৭ আগস্ট: আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী…
সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার সম্পর্কে সতর্ক থাকার আহ্বান পুলিশের
ঢাকা, ৭ আগস্ট: সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন…
রোববার চট্টগ্রাম ও কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বাঁশখালীতে ১০০ পরিবারকে নতুন ঘর হস্তান্তর করবেন
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী রোববার একদিনের সফরে চট্টগ্রাম…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
মোড় নেওয়ার সময় দুর্ঘটনা, চালক আটক; সাময়িক যানজটে ভোগান্তি ঢাকা, ৮ আগস্ট ২০২৬: রাজধানীর জাহাঙ্গীর গেট এলাকায় কাভার্ডভ্যানের চাপায় এক…
গাবতলীতে কাভার্ডভ্যানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১
মাছের আড়তে কাজ করার সময় দুর্ঘটনা, আহত আরও একজন ঢাকা, ৮ আগস্ট ২০২৬:রাজধানীর দারুস সালাম থানার গাবতলী দীপনগর এলাকায় মাছের…
টাইটানিক ট্র্যাজেডির ১১৪ বছর: যে রাতে ‘অডুবনীয়’ জাহাজ হারিয়ে গেল সমুদ্রের অতলে
১৫ এপ্রিল ১৯১২—বরফখণ্ডের সঙ্গে সংঘর্ষে শেষ হয় টাইটানিকের প্রথম যাত্রা | প্রাণ হারান ১,৫০০-এর বেশি মানুষ | ১৯৮৫ সালে আবিষ্কৃত…
৪৫৯৯ ইউনিয়নে খেলার মাঠ, ১০ জেলায় স্পোর্টস ভিলেজ: ক্রীড়া প্রতিমন্ত্রী
‘খেলাধুলাকে বিনোদনের পাশাপাশি পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে’ ঝিনাইদহ, ৮ আগস্ট ২০২৬:তৃণমূল পর্যায় থেকে নতুন খেলোয়াড় তৈরি, তরুণ প্রজন্মকে মাদক…
পূর্বধলায় ৯০৫ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার
জব্দ মাদকের আনুমানিক মূল্য ৩ লাখ ৬২ হাজার টাকা নেত্রকোণা, ৮ আগস্ট ২০২৬:নেত্রকোণার পূর্বধলা উপজেলায় অভিযান চালিয়ে ৯০৫ পিস ইয়াবাসহ…
প্রধানমন্ত্রীর সফর ঘিরে কিশোরগঞ্জে ব্যাপক প্রস্তুতি
১৬ আগস্ট পাকুন্দিয়া, কটিয়াদী ও সদরে একাধিক কর্মসূচি | নিরাপত্তা, জনসমাগম ও সাংবাদিকদের জন্য বিশেষ ব্যবস্থার আলোচনা কিশোরগঞ্জ, ৮ আগস্ট…
ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ
দৈনিক এক কোটি ডিজিটাল লেনদেনের লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম, ৮ আগস্ট ২০২৬:নগদনির্ভর অর্থনীতি থেকে ধীরে ধীরে ডিজিটাল লেনদেননির্ভর অর্থনীতির দিকে…
ভাঙ্গায় ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ, স্ত্রী আটক
পারিবারিক কলহের জেরে ঘটনা; গুরুতর আহত স্বামীকে ঢাকায় পাঠানো হয়েছে ফরিদপুর, ৮ আগস্ট ২০২৬:ফরিদপুরের ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত অবস্থায়…

