স্টাফ রিপোর্টার।
কারা দেশ চালাচ্ছেন তা নিয়ে নানা বিভ্রান্তি দেখা দিয়েছে।
গণঅভ্যুত্থানের অর্জন ধরে রাখতে যুবসমাজকে রাজপথে জেগে থাকতে হবে।
শুক্রবার বিকালে বিপ্লবী যুব সংহতির কেন্দ্রীয় আহবায়ক কমিটির বর্ধিত সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ সংবেদনশীল বিষয়ে সরকার দ্বৈত ভূমিকা দেশবাসীকে উদ্বিগ্ন করে তুলেছে।কারা সরকার চালাচ্ছেন তা নিয়ে বিভ্রান্তি ও নানা প্রশ্ন তৈরী হয়েছে। একদিকে হত্যা মামলায় অভিযুক্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে দেশত্যাগ করতে দেয়া হচ্ছে, আবার অন্যদিকে নীতি নির্ধারকেরা তার দায়িত্ব নিচ্ছেননা। সরকার গঠনের নয়মাস পরেও যদি এই ধারা চলতে থাকে তাহলে সরকারের বিশ্বাসযোগতা বা কার্যকারীতা বলে কিছু থাকেনা।যত দিন যাচ্ছে সরকারের মধ্যেই নানা সরকার, নানা কেন্দ্র বেরিয়ে আসছে।এক উপদেষ্টার বক্তব্যেও তার স্বীকৃতি মিলেছে। তিনি গোটা এই পরিস্থিতির দায়দায়িত্ব অন্তর্বর্তী সরকারের উপরই বর্তাবে।
তিনি বলেন এই পরিস্থিতি এক ধরনের নৈরাজ্যকে উসকিয়ে দিচ্ছে।এই পরিস্থিতি চলতে দিলে গণঅভ্যুত্থানের অবশিষ্ট অর্জন বিনষ্ট হয়ে যেতে পারে।
তিনি অকার্যকারীতা ও সমন্বয়হীনতার এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সরকারের দৃঢ ভুমিকা গ্রহনের আহবান জানান।
তিনি বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা অপরিসীম সাহসী, উদ্যমী আর সৃষ্টিশীল যুবশক্তির বিশাল সম্ভাবনা কাজে লাগাতে চাই।আমরা তরুণদের জীবন জীবিকা আর ভবিষ্যৎ নিয়ে ভবিষ্যতে কাউকেই আর ছিনিমিনি করতে দিতে পারিনা।দেশের যুবশক্তি কারও কাছে জিম্মি হবেনা; যুবরা আর কোন রাজনৈতিক, সামাজিক ও দূর্বত্ত মাফিয়া সন্ত্রাসীদের লাঠিয়াল হিসাবে ব্যবহৃত হবেনা।
তিনি বলেন, অভ্যুত্থানের অর্জন ধরে রাখতে হলে আমাদেরকে জেগে থাকতে হবে।পতিত ফ্যাসিবাদী গোষ্ঠীর যায়গায় আমরা নতুন কোন ধরনের ফ্যাসিবাদী চিন্তা, চেতনা বা জবরদস্তিকে মেনে নেবনা।মব সন্ত্রাসকে মদদ যুগিয়ে সম্ভাবনাময় তারুণ্যকে নষ্ট হতে দেওয়া যাবেনা।
আমরা নারী পুরুষ নির্বিশেষে তরুণ যুবাদের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকারে কোন বাধা বরদাস্ত করবনা। নারীর অধিকার ও মর্যাদা বিরোধী কোন তৎপরতা আমরা মেনে নেবনা।
মুক্তিযুদ্ধসহ আমরা আমাদের গৌরবের সকল উত্তরাধিকারকে ধারন করব, মুক্তিযুদ্ধের অসম্পূর্ণ কাজগুলোকে ২৪ এর চেতনায় বাস্তবায়িত করব।শোষণ বঞ্চনামুক্ত অসাম্প্রদায়িক ও জবাবদিহিমূলক রাষ্ট্র ও সমাজ গঠনের দীপ্ত শপথে আমরা এগিয়ে যাব।এই লক্ষ্যে বিপ্লবী যুব সংহত
সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহবায়ক বাবর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই বর্ধিত সভায় বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, মাহবুবুল করিম টিপু, সংগঠনের সদস্যসচিব মীর রেজাউল আলম, যুবনেত স্বাধীন মিয়া,জামিরুল রহমান ডালিম, শাফায়াত কামাল দিব্য, রফিকুল ইসলাম রকি,
আরিফুল ইসলাম, মোহাম্মদ হোসেন, আবদুল হাকিম আমিন প্রমুখ
বর্ধিতসভায় আগামী ২৯ আগস্ট ২০২৫ জাতীয় যুব কনভেনশন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়। “যুবপ্রাণ জাগিয়ে তুলুন, অধিকার, ইনসাফ ও মুক্তির পথে এগিয়ে চলুন ” এই শ্লোগানে যুব জাগরণের ডাক দেয়া হয়।
সভায় আগামী জুলাই এর মধ্যে জেলাস্তরে যু কনভেনশন অনুষ্ঠানেরও সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় বাবর চৌধুরীকে আহবাক ও মীর রেজাউল আলমকে সদস্যসচিব করে ৪১ সদস্য বিশিষ্ট জাতীয় যুব কনভেনশন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।
সরকারের দ্বৈত ভূমিকায় দেশবাসী উদ্বিগ্ন——-সাইফুল হক
- প্রান্তকাল ডেস্ক
- মে ৯, ২০২৫
এই বিভাগের আরও খবর
শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই: চিফ প্রসিকিউটর
দণ্ডিত ও বিচারিক কার্যক্রম এড়িয়ে পলাতক থাকায় পাসপোর্ট…
তারেক রহমানকে ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ বললেন রিজভী
পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, খাল খনন ও…
দুর্যোগ মোকাবিলায় সংস্থাগুলোর সক্ষমতা অনুযায়ী দায়িত্ব বণ্টনের নির্দেশ ডিএসসিসি প্রশাসকের
উদ্ধার সরঞ্জাম ও বাস্তব সক্ষমতা বিবেচনায় নিয়ে দুর্যোগ…
ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা, নতুন নথি চাইলেন শেখ হাসিনা
দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনে আইনজীবীর চিঠি, ডিসেম্বরে ফেরার…
খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী ঘিরে বড় আয়োজনের প্রস্তুতি বিএনপির
আয়োজনের রূপরেখা ঠিক করতে সোমবার বৈঠকে বসছেন জ্যেষ্ঠ…
ডিসেম্বরে আপার দেশে আসার সুযোগ নেই’: নাহিদ ইসলাম
নোবিপ্রবিতে নবীনবরণ ও জুলাই গণ-অভ্যুত্থানবিষয়ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী…
সর্বশেষ খবর
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
বগুড়ায় পথ হারানো সাত বছরের শিশুকে উদ্ধার করলেন আনসার সদস্যরা
আরডিএর প্রধান ফটকের সামনে থেকে শিশুটিকে উদ্ধার করে আনসার সদস্যরা, পরিবারের সন্ধানে পুলিশের কাছে হস্তান্তর বগুড়ার শেরপুরে পল্লী উন্নয়ন একাডেমির…
কিশোর অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠানে নজরদারি বাড়াতে হবে: প্রতিমন্ত্রী টুকু
বিদ্যালয় পরিদর্শন ও শিক্ষার্থীদের কার্যক্রম মনিটরিংয়ের নির্দেশ, সরকারি কর্মকর্তাদের মাঠপর্যায়ে দায়িত্ব পালনের আহ্বান কিশোর অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নজরদারি…
ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া সিইপিএ চুক্তির খসড়া চূড়ান্ত
দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে উদ্যোগ, কোরিয়ান কোম্পানির সমস্যা সমাধানে যৌথ সমন্বয় সভা; জাহাজ নির্মাণে প্রযুক্তি হস্তান্তর ও যৌথ বিনিয়োগের…
সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিরোধমূলক সংস্কৃতি গড়ে তুলতে হবে: আইসিটি মন্ত্রী
সরকারি তথ্য-উপাত্ত ও গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোর সুরক্ষায় প্রযুক্তিগত সক্ষমতা, দক্ষ জনবল এবং কার্যকর নীতিমালা প্রণয়নের ওপর গুরুত্বারোপ সরকারের কার্যক্রমকে নিরাপদ,…
বাউফলে খালে ময়লা-আবর্জনা, দূষণে অতিষ্ঠ পথচারী বাজারের বর্জ্যে দূষিত বাউফল-নওমালা খাল, ডাস্টবিন স্থাপনের আশ্বাস পৌর প্রশাসকের
পটুয়াখালীর বাউফল পৌরসভার বাজারসংলগ্ন বাউফল-নওমালা খালে প্রতিনিয়ত ফেলা হচ্ছে গরু, ছাগল, মুরগি ও মাছের বর্জ্যসহ কাঁচাবাজারের নানা ধরনের ময়লা-আবর্জনা। এতে…
ব্যাংক ও মোবাইল ওয়ালেটের লেনদেন আসছে এক প্ল্যাটফর্মে, চালুর লক্ষ্য জুলাই ২০২৭
ডিজিটাল লেনদেনে বড় পরিবর্তনের উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের; কমবে নগদ অর্থের নির্ভরতা, বাড়বে আর্থিক অন্তর্ভুক্তি দেশের ব্যাংকিং ও ডিজিটাল আর্থিক লেনদেন…
ইরান যুদ্ধ বন্ধ ও শুল্ক প্রত্যাহারে নতুন কংগ্রেসের ওপর মার্কিনদের চাপ
মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়ের পর নতুন কংগ্রেসের কাছে যুদ্ধ বন্ধের দাবি; ৬২ শতাংশ চান ট্রাম্পের আমদানি শুল্ক বাতিল, জীবনযাত্রার ব্যয়…
গঙ্গা-তিস্তাসহ অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে চুক্তির উদ্যোগ
সংসদে পানিসম্পদমন্ত্রী; তিস্তার পানি বণ্টনে এখনো চুক্তি নেই, ২০২৬ সালের ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ গঙ্গা, তিস্তাসহ…
