তফসিলের আগেই মনোহরপুরে ভোটের উত্তাপ,মাঠে সক্রিয় সাবেক ছাত্রদল নেতা আসাদুল ইসলাম আসাদ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে যশোরের মনিরামপুর উপজেলার ১৭ নং মনোহরপুর ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে রাজনৈতিক অঙ্গন ক্রমেই সরগরম হয়ে উঠছে। তফসিল ঘোষণার আগেই ইউনিয়নের বিভিন্ন গ্রাম, হাট-বাজার, চায়ের দোকান ও সামাজিক আড্ডায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। এ আলোচনায় যাদের নাম উল্লেখযোগ্যভাবে উঠে আসছে, তাদের মধ্যে রয়েছেন মনোহরপুর ইউনিয়ন জাতীয়তাবাদী […]










