তফসিলের আগেই মনোহরপুরে ভোটের উত্তাপ,মাঠে সক্রিয় সাবেক ছাত্রদল নেতা আসাদুল ইসলাম আসাদ
- জেমস আব্দুর রহিম রানা, যশোর
- ৫০ মিনিট আগে
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে যশোরের মনিরামপুর উপজেলার ১৭ নং মনোহরপুর ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে রাজনৈতিক অঙ্গন ক্রমেই সরগরম হয়ে উঠছে। তফসিল ঘোষণার আগেই ইউনিয়নের বিভিন্ন গ্রাম, হাট-বাজার, চায়ের দোকান ও সামাজিক আড্ডায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। এ আলোচনায় যাদের নাম উল্লেখযোগ্যভাবে উঠে আসছে, তাদের মধ্যে রয়েছেন মনোহরপুর ইউনিয়ন জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন সম্পৃক্ত মোঃ আসাদুল ইসলাম আসাদ।
স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রজীবন থেকেই তিনি জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের কারণে বিভিন্ন সময় মামলা, হামলা ও কারাবাসের শিকার হয়েছেন বলে তার ঘনিষ্ঠজন ও সমর্থকরা দাবি করেন। তারা আরও জানান, বিগত সরকারের সময় রাজনৈতিক পরিস্থিতির কারণে দীর্ঘদিন তাকে প্রবাসে অবস্থান করতে হয়। দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরে তিনি আবারও নিজ এলাকায় সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হন এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখেন।
ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, মতবিনিময় ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে তিনি নিজের অবস্থান জানান দিচ্ছেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, এলাকার উন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ, যুবসমাজের কর্মসংস্থান, শিক্ষা ও কৃষি খাতের উন্নয়ন নিয়ে তার বক্তব্য অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে।সম্ভাব্য প্রার্থী মোঃ আসাদুল ইসলাম আসাদ বলেন, “মনোহরপুর ইউনিয়নের প্রতিটি মানুষের সুখ-দুঃখের অংশীদার হয়ে কাজ করতে চাই। জনগণ সুযোগ দিলে একটি আধুনিক, পরিকল্পিত, সেবামুখী ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গড়ে তোলার চেষ্টা করব। উন্নয়নের সুফল যেন ইউনিয়নের প্রতিটি গ্রামে পৌঁছে যায়, সে লক্ষ্যেই কাজ করতে চাই।”তিনি বলেন, ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা, কৃষকের নানামুখী সংকট, অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয়তা এবং যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে তিনি বিশেষভাবে চিন্তিত। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তর ও জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে কার্যকর উদ্যোগ গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন তিনি।মাদক নির্মূলের বিষয়ে তিনি বলেন, “মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে। মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলন, প্রশাসনিক সহযোগিতা এবং তরুণদের খেলাধুলা ও শিক্ষামুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিকল্প নেই। যুবসমাজকে রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, মনোহরপুর ইউনিয়নের অন্যতম প্রধান সমস্যা ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা, গ্রামীণ সড়কের বেহাল অবস্থা, কৃষি খাতের সংকট, বেকারত্ব এবং মাদকের বিস্তার। এসব সমস্যা সমাধানে কার্যকর ও জনগণের কাছে সহজে পৌঁছানো যায় এমন নেতৃত্ব দেখতে চান তারা।ইউনিয়নের রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নির্বাচন যত ঘনিয়ে আসবে, সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা তত বাড়বে। উন্নয়ন পরিকল্পনা, রাজনৈতিক অভিজ্ঞতা, সামাজিক গ্রহণযোগ্যতা এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ—এসব বিষয়ই শেষ পর্যন্ত নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।তবে এখনো নির্বাচনের তফসিল ঘোষণা না হওয়ায় সম্ভাব্য প্রার্থীদের প্রচারণা মূলত জনসংযোগ ও মতবিনিময় পর্যায়েই সীমাবদ্ধ রয়েছে। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর মনোহরপুর ইউনিয়নের রাজনৈতিক অঙ্গন আরও প্রাণবন্ত হয়ে উঠবে বলে ধারণা করছেন স্থানীয়রা।এদিকে মোঃ আসাদুল ইসলাম আসাদ দাবি করেছেন, ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে তিনি জনগণের কল্যাণে কাজ করতে চান। জনগণের আস্থা ও সমর্থন পেলে মনোহরপুর ইউনিয়নকে একটি উন্নত, আধুনিক, শিক্ষাবান্ধব, কৃষিবান্ধব ও মাদকমুক্ত ইউনিয়নে পরিণত করার লক্ষ্যে কাজ করবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।এই ইউনিয়নে ছাত্রদল নেতা আসাদুল ইসলাম আসাদ ছাড়াও সম্ভাব্য প্রার্থীদের তালিকায় আরো রয়েছেন ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম আক্তার ফারুক মিন্টু, জামাতে ইসলামী বাংলাদেশ এর মনোহরপুর ইউনিয়ন শাখার সেক্রেটারি মোঃ আবু সাঈদ শাহিন ও রাজনৈতিক পরিচয় এর বাইরে রয়েছেন মোঃ মেহেদী হাসান সুমন। এখন পর্যন্ত এই চারজন প্রার্থীর প্রচার প্রচারণা এবং গণসংযোগ লক্ষ্য করা যাচ্ছে। তবে নির্বাচনী তফসিল ঘোষণা না হওয়া পর্যন্ত প্রার্থী কে হচ্ছেন তা নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না।
এই বিভাগের আরও খবর
বাউফলে ৩১ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
পটুয়াখালীর বাউফলে ৩১ পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও…
বাউফলে কালাইয়া বাজারের উন্নয়নকাজ পরিদর্শনে ইউএনও
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বাজারে চলমান বিভিন্ন উন্নয়নমূলক…
এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন
নোয়াখালীর হাতিয়ার জোড়খালী উচ্চ বিদ্যালয়ে এক সপ্তাহে তিন…
নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় শফিকুল আজিম…
পলাশবাড়ীতে নাটকীয় অভিযান: ৫ বছর ধরে পলাতক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
গাইবান্ধার পলাশবাড়ীতে যৌথ অভিযানে মাদক মামলায় এক বছরের…
সর্বশেষ খবর
1.
4.
বাউফলে ৩১ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
- ৩৮ মিনিট আগে
5.
বাউফলে কালাইয়া বাজারের উন্নয়নকাজ পরিদর্শনে ইউএনও
- ৪৩ মিনিট আগে
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
সরিষাবাড়ীতে দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা কার্যক্রমের উদ্ভোধন
জামালপুরের সরিষাবাড়ীতে শিক্ষার আলোয় আলোকিত এক নতুন দিনের সূচনা হলো বয়ড়া ইসরাইল আহাম্মদ উচ্চ বিদ্যালয়ে। বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো…
রাজধানীর পাঁচ লেক দূষণমুক্ত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ
পয়ঃবর্জ্যের সংযোগ বন্ধ ও এসটিপি স্থাপনে জোর • গুলশান লেকে দূষণের ১২ উৎস চিহ্নিত • বর্জ্য অপসারণের নৌকা ২ থেকে…
ডিজিটাল হচ্ছে টিসিবি, ভর্তুকির পণ্য বিতরণে এআই নজরদারি
৫৯ লাখ অযোগ্য আবেদনকারী বাদ • কার্ড হারালেও মিলবে পণ্য • ডিলার নিয়োগে ডিজিটাল লটারি • বর্তমানে সুবিধাভোগী ৭৯ লাখ,…
সুষম সার ব্যবহারে ‘খামারি অ্যাপ’, মোহনপুরে কৃষকদের উঠান বৈঠক
মাটির স্বাস্থ্য সুরক্ষা ও ফসলের চাহিদা অনুযায়ী সার প্রয়োগে কৃষকদের সচেতন করার উদ্যোগ মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি ফসলের চাহিদা অনুযায়ী সুষম…
নির্বাচনী বিধিতে বড় পরিবর্তন, প্রার্থী-এজেন্টের ব্যাংক হিসাব দিতে হবে
হলফনামায় পরিবারের আয়কর তথ্য ঐচ্ছিক • ‘অভিযুক্ত’ শব্দের ব্যাখ্যা নির্ধারণ • ১২০ প্রতীকের তালিকায় ‘নৌকা’ স্থগিত • একক প্রার্থীর ক্ষেত্রে…
জ্বালানির আগুনে পুড়ছে সিরিয়া, ‘মানুষের হাতে টাকা নেই’
ডিজেলের দাম এক লাফে ৪০ শতাংশ • পেট্রল বেড়েছে প্রায় ৩০ শতাংশ • পরিবহন-খাদ্যে বাড়ছে খরচ • রাস্তায় বিক্ষোভ •…
ভারত যথেষ্ট উদ্যোগ নিয়েছে, এবার ঢাকার পালা: সাবেক ভারতীয় হাইকমিশনার
ঢাকা–দিল্লি সম্পর্ক মেরামত সম্ভব, তবে প্রয়োজন দুই পক্ষের উদ্যোগ—পিনাক রঞ্জন চক্রবর্তী বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে ভারত ইতোমধ্যে যথেষ্ট উদ্যোগ…
রাশিয়া-ইরানের ওপর চাপ বাড়াতে মার্কিন কংগ্রেসের বড় পদক্ষেপ
রুশ তেল কিনলেই ১০০% পর্যন্ত শুল্কের ঝুঁকি, ট্রাম্পের হাতে নতুন ক্ষমতা ২৬২-১৫৯ ভোটে প্রতিনিধি পরিষদে বিল পাস • সিনেটেও আগেই…

