সরিষাবাড়ীতে দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা কার্যক্রমের উদ্ভোধন
- মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর)
- ৫৩ মিনিট আগে
জামালপুরের সরিষাবাড়ীতে শিক্ষার আলোয় আলোকিত এক নতুন দিনের সূচনা হলো বয়ড়া ইসরাইল আহাম্মদ উচ্চ বিদ্যালয়ে। বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো ‘মোর্শেদা ফাউন্ডেশন’-এর অফিস। এই শুভলগ্নে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা কার্যক্রমেরও সূচনা করা হয়, যা এলাকার শিক্ষা বিস্তারে এক নতুন দিগন্ত উন্মোচন করল। বৃহস্পতিবার দুপুরে এ কার্যক্রমের উদ্ভোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোর্শেদা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোর্শেদা জামান। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির সহ-সভাপতি চাঁন মিয়া চানু মন্ডল, বীর মুক্তিযোদ্ধা জোয়াহের হোসেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু, প্রধান শিক্ষক শেখ মাহমুদ এবং সহকারী প্রধান শিক্ষক এসএম মুখলেছুর রহমান মুকুল, রেজাউল করিম অজিতসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা মোর্শেদা ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। প্রধান শিক্ষক শেখ মাহমুদ বলেন, “এই সহায়তা কার্যক্রম আমাদের বিদ্যালয়ের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে দারুণভাবে উৎসাহিত করবে।”
মোর্শেদা জামান বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড, এবং আমরা চাই কোনো দরিদ্র মেধাবী শিক্ষার্থী যেন অর্থাভাবের কারণে উন্নত শিক্ষা থেকে বঞ্চিত না হয়। এছাড়াও এতিম শিক্ষার্থীদের জন্য মাসিক ভাবে দেয়া হবে নগদ অর্থ যা তাদের শিক্ষা জীবনে কাজে লাগবে । মোর্শেদা ফাউন্ডেশন সর্বদা শিক্ষার উন্নয়নে পাশে থাকবে।
অনুষ্ঠান শেষে ফিতা কেটে ফাউন্ডেশনের অফিসের উদ্বোধন করা হয়। এসময় দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা হিসেবে পরিচালনা কমিটি ও প্রধান শিক্ষকের হাতে এক লক্ষ টাকার চেক তুলেন দেন মোর্শেদা জামান। এই উদ্যোগকে কেন্দ্র করে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
এই বিভাগের আরও খবর
বাউফলে ৩১ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
পটুয়াখালীর বাউফলে ৩১ পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও…
বাউফলে কালাইয়া বাজারের উন্নয়নকাজ পরিদর্শনে ইউএনও
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বাজারে চলমান বিভিন্ন উন্নয়নমূলক…
এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন
নোয়াখালীর হাতিয়ার জোড়খালী উচ্চ বিদ্যালয়ে এক সপ্তাহে তিন…
নোয়াখালীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় শফিকুল আজিম…
তফসিলের আগেই মনোহরপুরে ভোটের উত্তাপ,মাঠে সক্রিয় সাবেক ছাত্রদল নেতা আসাদুল ইসলাম আসাদ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে যশোরের মনিরামপুর…
সর্বশেষ খবর
1.
4.
বাউফলে ৩১ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
- ১৬ মিনিট আগে
5.
বাউফলে কালাইয়া বাজারের উন্নয়নকাজ পরিদর্শনে ইউএনও
- ২১ মিনিট আগে
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
শিক্ষার অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান, গাইবান্ধায় মহান শিক্ষা দিবসে ছাত্র ফ্রন্টের সমাবেশ
মহান শিক্ষা দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৭ সেপ্টেম্বর) গাইবান্ধায় আয়োজিত এ…
স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা: ১৯ বছর পর স্বামীর যাবজ্জীবন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা মামলায় বিরাজ আলী নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০…
রাজধানীর পাঁচ লেক দূষণমুক্ত করতে প্রধানমন্ত্রীর নির্দেশ
পয়ঃবর্জ্যের সংযোগ বন্ধ ও এসটিপি স্থাপনে জোর • গুলশান লেকে দূষণের ১২ উৎস চিহ্নিত • বর্জ্য অপসারণের নৌকা ২ থেকে…
ডিজিটাল হচ্ছে টিসিবি, ভর্তুকির পণ্য বিতরণে এআই নজরদারি
৫৯ লাখ অযোগ্য আবেদনকারী বাদ • কার্ড হারালেও মিলবে পণ্য • ডিলার নিয়োগে ডিজিটাল লটারি • বর্তমানে সুবিধাভোগী ৭৯ লাখ,…
সুষম সার ব্যবহারে ‘খামারি অ্যাপ’, মোহনপুরে কৃষকদের উঠান বৈঠক
মাটির স্বাস্থ্য সুরক্ষা ও ফসলের চাহিদা অনুযায়ী সার প্রয়োগে কৃষকদের সচেতন করার উদ্যোগ মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি ফসলের চাহিদা অনুযায়ী সুষম…
নির্বাচনী বিধিতে বড় পরিবর্তন, প্রার্থী-এজেন্টের ব্যাংক হিসাব দিতে হবে
হলফনামায় পরিবারের আয়কর তথ্য ঐচ্ছিক • ‘অভিযুক্ত’ শব্দের ব্যাখ্যা নির্ধারণ • ১২০ প্রতীকের তালিকায় ‘নৌকা’ স্থগিত • একক প্রার্থীর ক্ষেত্রে…
জ্বালানির আগুনে পুড়ছে সিরিয়া, ‘মানুষের হাতে টাকা নেই’
ডিজেলের দাম এক লাফে ৪০ শতাংশ • পেট্রল বেড়েছে প্রায় ৩০ শতাংশ • পরিবহন-খাদ্যে বাড়ছে খরচ • রাস্তায় বিক্ষোভ •…
ভারত যথেষ্ট উদ্যোগ নিয়েছে, এবার ঢাকার পালা: সাবেক ভারতীয় হাইকমিশনার
ঢাকা–দিল্লি সম্পর্ক মেরামত সম্ভব, তবে প্রয়োজন দুই পক্ষের উদ্যোগ—পিনাক রঞ্জন চক্রবর্তী বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে ভারত ইতোমধ্যে যথেষ্ট উদ্যোগ…

