বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষার অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান, গাইবান্ধায় মহান শিক্ষা দিবসে ছাত্র ফ্রন্টের সমাবেশ

মহান শিক্ষা দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) গাইবান্ধায় আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি পরমানন্দ দাস। এতে বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গাইবান্ধা সরকারি কলেজ শাখার সভাপতি কলি রানী বর্মন এবং ছাত্রনেতা জয়নুল, কল্লোল, ধনঞ্জয়, মোখলেছুর ও ফাহিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মহান শিক্ষা দিবস কেবল একটি স্মরণীয় দিন নয়, এটি শিক্ষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম ও আত্মত্যাগের ইতিহাস। শিক্ষার গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনে বাবুল, ওয়াজিল্লাহ, মোস্তফাসহ অসংখ্য ছাত্র-যুবক জীবন উৎসর্গ করেছিলেন। তাদের সংগ্রামের মূল লক্ষ্য ছিল সকল মানুষের জন্য বৈষম্যহীন ও অবৈতনিক শিক্ষা নিশ্চিত করা।
তারা আরও বলেন, বর্তমান সময়েও শিক্ষা ক্ষেত্রে নানা ধরনের বৈষম্য বিদ্যমান রয়েছে। শিক্ষাকে সবার জন্য সহজলভ্য করতে চলতি বছরের সকল শিক্ষার্থীর বেতন ও ফি মওকুফের দাবি জানান তারা। সমাবেশ থেকে শিক্ষা ও মানবিক মূল্যবোধ রক্ষার আন্দোলনকে আরও বেগবান করতে ছাত্র-যুবকসহ সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন