পাংশা ১১ দফা দাবিতে কৃষক সমিতির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
- এস,কে পাল সমীর, পাংশা (রাজবাড়ী)
- ১ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় সরকার নির্ধারিত দামে কৃষককে সার সরবরাহ নিশ্চিত করা, কৃষিপণ্যে ধলতা/তোলাবাজি বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ ও প্রকৃত কৃষককে কৃষি কার্ড প্রদানসহ ১১ দফা দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদের সামনে বাংলাদেশ কৃষক সমিতি পাংশা উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন পাংশা উপজেলা শাখার সভাপতি মো. তোফাজ্জেল হোসেন। এতে বক্তব্য দেন রাজবাড়ী জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আব্দুস সামাদ মিয়া, জেলা কৃষক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মন্ডল, পাংশা উপজেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক ইলিয়াস খান, কৃষক নেতা বীর মুক্তিযোদ্ধা সন্তোষ দাস।
মানববন্ধনে রাজবাড়ী জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আব্দুস সামাদ মিয়া বলেন, যখন আমাদের দেশে নির্বাচন আসে তখন নেতাদের একই কথা—’কৃষক যদি বাঁচে দেশ বাঁচবে’-এই মিথ্যা কথা বলে মানুষের কাছ থেকে ভোট নেয়। ভোট নেয়া হয়ে গেলে কৃষকদের কথা আর কেউ মনে রাখে না। সারাদেশে কৃষিমন্ত্রী বলেন, সারের সংকট নাই, তাহলে বাজারে কেন সারের সংকট? কোন নিয়ম-কানুন নাই, যারা সারের ডিলার তারা তাদের মন খুশি মতো দামে সার বিক্রি করছে। আমাদের দেশের নেতারা ভাবে এদেশের কৃষকেরা মার খাক। বিদেশ থেকে ফসল কিনলে লাভ আছে। যদি বিদেশ থেকে ফসল আনে তাহলে যারা কিনবে তারা লাভবান হবে। কারণ এদেশের মন্ত্রী-এমপিরা সেখান থেকে কমিশন পাবে।
এই সরকার বাহাদুর ৭৭২ টি চুক্তি করেছে আমেরিকার সাথে। বাংলাদেশে যা যা কেনা লাগবে তা আমেরিকার থেকে কিনবে। আমেরিকা যদি সেটা দিতে না পারে তবে অন্য জায়গা থেকে কিনবে এর বাইরে অন্য কারো কাছ থেকে কিনতে পারবে না।
এসময় তিনি অবিলম্বে আমেরিকার সাথে সমস্ত চুক্তি বাতিল এবং কৃষকরা যাতে দেশীয় ফসল ফলাতে পারে এবং এর ন্যায্য দাম পান তা নিশ্চিত করার জোর দাবি তোলেন।
এসময় বক্তারা আরও বলেন, শুধুমাত্র সারের দাম বৃদ্ধি নয়। অতিরিক্ত খরচ দিয়ে ফসল উৎপাদন করা হয়। সেই ফসল বাজারে নিয়ে গেলে আবার ধলতা দিতে হয়। আন্দোলনের মুখে সরকার ধলতা প্রথা বাতিল করেছে। কিন্তু হাটে-বাজারে সেটা বাস্তবায়িত হচ্ছে না। এখনও হাটবাজারে পেঁয়াজ, রসুন, পাটসহ বিভিন্ন পণ্যের উপর ধলতা নেওয়া হচ্ছে। প্রশাসনকে এই দিকে নজর দিতে হবে। কৃষি ও কৃষক বাঁচাতে হলে সরকারকে এই দিকে নজর দিতে হবে। এসময় বক্তারা সরকার যে কৃষি কার্ড দিচ্ছে সেটা যেন প্রকৃত কৃষকরা পায় সে বিষয়ে নজর দেওয়ার আহবান জানান তারা।
অন্য দাবিগুলো হলো, ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয়কেন্দ্র চালু করতে হবে। সরকারি ক্রয়কৃত পণ্য সরাসরি কৃষকের কাছ থেকে ক্রয় করতে হবে । ফসলের লাভজনক দাম দিতে হবে । সার, বীজ, কীটনাশকসহ কৃষি উপকরণের দাম কমাতে হবে। সবজি সংরক্ষণের জন্য পর্যাপ্ত কোল্ড স্টোরেজ নির্মাণ করতে হবে। নিরবিছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। বিএডিসিকে সচল, পল্লী রেশন ও শস্যবীমা চালু করতে হবে। পল্লী বিদ্যুৎ ও ভূমি অফিসের অনিয়ম, হয়রানি ও দুর্নীতি বন্ধ করতে হবে।
মানববন্ধন শেষে একটি সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’ মো. রিফাতুল হকের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন তারা।
এই বিভাগের আরও খবর
‘চৌকি আদালত আইনজীবী সমিতির ভবন অচিরেই প্রযুক্তি সুবিধা সম্পন্ন দ্বিতল ভবনে উন্নীত করা হবে’
পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের প্রধান বিচারিক…
মণিরামপুরের মনোহরপুর ইউনিয়নে নির্বাচনী মাঠে সক্রিয় আক্তার ফারুক মিন্টু
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে যশোরের মনিরামপুর…
জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩
নোয়াখালীর বেগমগঞ্জে জমি নিয়ে দুই ভাইয়ের পরিবারের বিরোধের…
বাউফলে প্রশিক্ষণ শেষে প্রান্তিক পেশাজীবীদের নগদ অর্থ বিতরণ
পটুয়াখালীর বাউফলে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শেষে…
বাউফলে গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা
পটুয়াখালীর বাউফলে গ্রাম আদালতের কার্যক্রম আরও সক্রিয় করা…
আরও পড়ুন
ইতালির বিনিয়োগ আকর্ষণে চামড়া খাতে সহযোগিতা বাড়াতে আলোচনা
বাংলাদেশের চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ, প্রযুক্তিগত সহযোগিতা ও ব্যবসায়িক অংশীদারিত্ব বাড়ানোর লক্ষ্যে সম্ভাব্য ইতালি সফর নিয়ে আলোচনা করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার…
শিক্ষা প্রতিষ্ঠানের একশ মিটারের মধ্যে তামাক বিক্রি বন্ধের দাবিতে স্মারকলিপি
বরগুনার বেতাগীতে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের একশ মিটারের মধ্যে তামাক ও ধূমপানজাত পণ্য বিক্রি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার…
২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে শহীদ জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’
নবম-দশম শ্রেণির ‘বাংলা সাহিত্য’-এ নতুন অধ্যায় • যুক্ত হতে পারে মুক্তিযুদ্ধকালীন ডায়েরির ছবি • এনসিসিসির চূড়ান্ত অনুমোদন • চট্টগ্রামের বিদ্রোহ,…
গণমাধ্যমের স্বাধীনতা ও অপতথ্য মোকাবিলা নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে তথ্যমন্ত্রীর আলোচনা
সাইবার সুরক্ষা আইন নিয়েও কথা • অংশীজনদের সঙ্গে আলোচনায় গুরুত্ব যুক্তরাষ্ট্রের • অপতথ্য ঠেকাতে এআই ব্যবহারের ওপর জোর তথ্য প্রতিমন্ত্রীর…
১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চ, বগুড়ায় বড় জমায়েতের প্রস্তুতি
মাটিডালী বিমানমোড়ে বিকেল ৩টায় সমাবেশের পরিকল্পনা • গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে কর্মসূচি • বগুড়ায় প্রেস ব্রিফিংয়ে ১১ দলীয় ঐক্যের…
ডেঙ্গু প্রতিরোধে সাত দিনের কর্মসূচিতে থামতে চায় না যুবদল
মহাখালীতে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম • প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিক কর্মসূচির আহ্বান • মাঠে কেন্দ্রীয় ও মহানগর উত্তর যুবদলের নেতারা নিজস্ব…
জনস্বাস্থ্য নিরাপত্তায় বাংলাদেশ-ডব্লিউএইচও সহযোগিতা জোরদারে আলোচনা
রোগ প্রতিরোধ, জরুরি স্বাস্থ্য পরিস্থিতির প্রস্তুতি ও স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে গুরুত্ব নিজস্ব প্রতিবেদক, ঢাকা বাংলাদেশের জনস্বাস্থ্য ব্যবস্থা আরও শক্তিশালী করা, স্বাস্থ্য…
রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৯
সর্বোচ্চ ১৩১ জন মিরপুরে • ৪৯ মামলা • বিদেশি পিস্তল-গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার • জব্দ ইয়াবা, ফেনসিডিল, গাঁজা ও…

