রবিবার, ২৩ আগস্ট ২০২৬

রাষ্ট্রপতি ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার (২২ আগস্ট) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় বলেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তাকে অভিনন্দন। বার্তায় আরও বলা হয়, যুক্তরাষ্ট্র রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় অংশীদারিত্ব আরও শক্তিশালী করার […]

সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রির নির্দেশ

সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার বিক্রি নিশ্চিত করতে দেশের সব জেলা ইউনিটের ডিলারদের সতর্ক করেছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ)। বিএফএর চেয়ারম্যান মো. মোশারফ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে অর্থ জমা, সার উত্তোলন ও গুদামে মজুত নিশ্চিত করতে হবে। একই সঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তাকে সারের আগমনি বার্তা জানানো, বিক্রয় রেজিস্টার সংরক্ষণ […]

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান:পাইপ , শ্যালো মেশিন ধ্বংস

মিরসরাইয়ে অভিযান চালিয়ে ধ্বংস করা হচ্ছে শ্যালো মেশিন ছবি:বাসস চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধভাবে উত্তোলন করা বালু জব্দ করা হয়েছে।শনিবার (২২ আগস্ট) উপজেলার করেরহাট ইউনিয়নের অলিনগর মোল্লারঘাট ও চৌধুরীঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মিরসরাই […]

আমানত ফেরতের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ, বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান

একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা পাঁচটি ইসলামী ধারার ব্যাংকে আটকে থাকা আমানত ফেরতের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন গ্রাহকেরা। বুধবার সকালে সম্মিলিত ইসলামি ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশন-চট্টগ্রাম বিভাগ-এর ব্যানারে বাংলাদেশ ব্যাংক-এর চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আন্দোলনকারীদের দাবি, একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা পাঁচ ব্যাংকে “হেয়ার কাট” বা মুনাফা কেটে রাখার সিদ্ধান্ত […]

যশোরে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার, ৭টি মোটরসাইকেল উদ্ধার

যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর বিশেষ অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় সাতটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। ডিবি সূত্রে জানা গেছে, গত ৯ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে যশোর শহরের পালবাড়ি ভাস্কর্যের মোড়ে অভিযান চালিয়ে মোটরসাইকেল চোরচক্রের মূল সদস্য শহিদুল ইসলাম ওরফে শহিদ (৪২) কে প্রথমে আটক করা হয়। পরে […]

প্রতিষ্ঠাবার্ষিকী র‌‍্যালির পরিবর্তে জনবান্ধব কর্মসূচিতে ডিএমপির ধন্যবাদ বিএনপিকে

রাজধানীতে যানজট ও জনদুর্ভোগের কথা মাথায় রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পূর্বঘোষিত র‌্যালির পরিবর্তে স্বেচ্ছাশ্রমে খাল-নর্দমা পরিষ্কার কার্যক্রম হাতে নেওয়ায় কৃতজ্ঞতা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি জানিয়েছে, ঘনবসতিপূর্ণ শহরে রাস্তা বন্ধ করে রাজনৈতিক কর্মসূচি পালিত হলে পুরো নগরজীবন স্থবির হয়ে যায় এবং নাগরিকদের চরম দুর্ভোগ পোহাতে হয়। বিএনপি এই বাস্তবতা […]

হাজীগঞ্জে ডাকাতি মামলায় আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেফতার, উদ্ধার দুই ট্রাক ও কাটার

চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানায় সংঘটিত একটি ডাকাতির ঘটনায় ব্যবহৃত দুইটি ট্রাক ও তালা কাটার বড় কাটারসহ আন্তঃজেলা ডাকাত দলের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বগুড়া ও কুষ্টিয়া জেলায় পৃথক অভিযানে এই তিনজনকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে হাজীগঞ্জ থানা পুলিশ। ঘটনার সূত্রপাত ১৮ জুন ২০২৫ তারিখে দায়ের করা হাজীগঞ্জ থানার মামলা নং-১৪, ধারা ৩৯৫/৩৯৭ […]

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নামে ভুয়া পরিচয়: ‘ছাত্র প্রতিনিধি’ দাবি মিথ্যা, জানাল মন্ত্রণালয়

‘চাঁদাবাজি করতে গিয়ে আটক আব্দুর রাজ্জাক বিন সুলাইমান (রিয়াদ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি’—এই শিরোনামে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সংবাদকে ‘সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন’ আখ্যা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার এক প্রতিবাদ লিপিতে মন্ত্রণালয় জানায়, “স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আব্দুর রাজ্জাক বিন সুলাইমান (রিয়াদ) নামে কোনো ছাত্র প্রতিনিধি বা প্রতিনিধির কোনো রেকর্ড নেই। মন্ত্রণালয়ের নাম ব্যবহার […]

আইনাঙ্গনকে দুর্নীতিমুক্ত রাখতে ভূমিকা রাখছে ল’ রিপোর্টার্স ফোরাম : অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ল’ রিপোর্টার্স ফোরাম সুপ্রিম কোর্ট ও আইনাঙ্গনকে এমনভাবে তুলে ধরছে যাতে কেউ দুর্নীতি করতে চাইলেও চিন্তা করে। আবার সৎ কাজেও অনুপ্রাণিত হয়। তিনি বলেন, “আইন অঙ্গন যে বাংলাদেশের কেন্দ্রবিন্দু হতে পারে, হাইকোর্ট দেশের সবকিছুতেই হস্তক্ষেপ করতে পারে, এবং হাইকোর্টের যে ব্যাপক ক্ষমতা, তা ল’ রিপোর্টার্স ফোরামের মাধ্যমে সারাদেশ জানতে পারছে। […]

যাত্রাবাড়ীতে ডাকাতির ঘটনায় বৃদ্ধের মৃত্যু, আহত স্ত্রী হাসপাতালে

রাজধানীর যাত্রাবাড়ীতে ডাকাতির ঘটনায় ইসমাইল হোসেন (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী সালেহা বেগম (৭৫)। মঙ্গলবার (৮ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে যাত্রাবাড়ীর বিবিরবাগিচা এলাকার ৭৬/২/ই নম্বর বাসায় এ ঘটনা ঘটে। নিহতের মেয়ে সালমা জানান, যাত্রাবাড়ীর পাঁচতলা বাড়িটি তাদের নিজেদের। এর দোতলায় বসবাস করতেন তার বাবা-মা। সালমা নিজে থাকেন […]