বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

‘কর্তৃপক্ষের গাফিলতিতে’ কর্মচারীর মৃত্যু, ঢাকা ওয়াসায় সিবিএর বিক্ষোভ

‘কর্তৃপক্ষের গাফিলতিতে’ কর্মচারী শাহরিয়া খান শামীমের মৃত্যুর অভিযোগ তুলে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাকা ওয়াসা জাতীয়তাবাদী এমপ্লয়িজ ইউনিয়ন—সিবিএ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে রাজধানীর কাওরান বাজারে ঢাকা ওয়াসার প্রধান কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়। সিবিএর সভাপতি মো. আজিজুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সংগঠনের সাধারণ সম্পাদক মনির হোসেন পাটোয়ারীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য […]

পটুয়াখালী ইপিজেডে বিনিয়োগকারীদের জন্য প্রস্তুত ৬০ শিল্প প্লট

নির্মাণাধীন পটুয়াখালী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) বিনিয়োগকারীদের জন্য ইতোমধ্যে ৬০টি শিল্প প্লট প্রস্তুত করেছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা)। শিগগিরই এসব প্লট আনুষ্ঠানিকভাবে বরাদ্দ দেওয়া শুরু হবে বলে জানিয়েছে সংস্থাটি। পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে ৪১০ দশমিক ৭৮ একর জমির ওপর গড়ে তোলা হচ্ছে পটুয়াখালী ইপিজেড। এখানে মোট ৩০৬টি শিল্প প্লট তৈরি করা হচ্ছে। […]

দেশজুড়ে চার মাসে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৫৩ হাজার ৫১৮

দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৬ আগস্ট পর্যন্ত ৫৩ হাজার ৫১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে অন্যান্য মামলা ও নিয়মিত অভিযানে আরও ১ লাখ ৪১ হাজার ৬২৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সব মিলিয়ে বিশেষ অভিযান ও অন্যান্য মামলায় মোট ১ লাখ ৯৫ হাজার ১৪৬ জন গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাংলাদেশ […]

রাজনৈতিক প্রতিহিংসায় কাউকে আটক বা কারাগারে রাখা হবে না : শামা

পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, সরকার মানবাধিকার সুরক্ষা এবং রাজনৈতিক পরিচয় নির্বিশেষে কোনো নাগরিককে রাজনৈতিক প্রতিহিংসার কারণে অন্যায়ভাবে আটক বা কারাগারে না রাখার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসার কারণে কাউকে অন্যায়ভাবে আটক বা কারাগারে রাখা হবে না, সরকার অবশ্যই তা নিশ্চিত করবে।’ শামা বলেন, যথাযথ আইনি প্রক্রিয়া […]

বাংলাদেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি ৩৪ দেশের, সুবিধা পাবেন যেসব পাসপোর্টধারী

বাংলাদেশের সঙ্গে বর্তমানে ৩৪টি দেশের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে। তবে সব দেশের ক্ষেত্রে একই ধরনের সুবিধা প্রযোজ্য নয়। ৩১টি দেশের ক্ষেত্রে নির্দিষ্ট শর্তে কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। দুটি দেশের ক্ষেত্রে শুধু কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য এই সুবিধা রয়েছে। আর একটি দেশের ক্ষেত্রে সব ধরনের পাসপোর্টধারী ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন।সোমবার (২৪ […]

অভিবাসী ও উদ্ধারকারী জাহাজকে সাগরে হুমকি-হয়রানি: ত্রাণ সংস্থা

ভূমধ্যসাগর পাড়ি দেওয়া অভিবাসী এবং তাদের উদ্ধারে নিয়োজিত জাহাজগুলো লিবিয়ার বিভিন্ন গোষ্ঠীর ক্রমবর্ধমান হুমকি ও হয়রানির মুখে পড়ছে । সোমবার একটি শীর্ষস্থানীয় ত্রাণ সংস্থা এ তথ্য জানিয়েছে। আফ্রিকা থেকে ইউরোপে পাড়ি দিতে গিয়ে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে। এসওএস মেডিটেরানি এই জলসীমায় নজরদারি চালানো জাহাজ ও বিমানের একটি নেটওয়ার্কের নেতৃত্ব দিচ্ছে। ফ্রান্সের মার্সেই থেকে বার্তা […]

ডাক বিভাগে ১৪ ফুলফিলমেন্ট সেন্টারসহ নতুন সেবা শুরু

বাংলাদেশ ডাক বিভাগ সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে উদ্যোক্তাভিত্তিক ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিসের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে । পাশাপাশি প্রতিষ্ঠানটি ৩১২ টনের বেশি মৌসুমি ফল সরবরাহ, ডিজিটাল সেবা সংযুক্তি এবং ই-কমার্স খাতে লজিস্টিক সহায়তায় ১৪টি ফুলফিলমেন্ট সেন্টার চালুর প্রস্তুতি নিয়েছে। ডাক অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের সঙ্গে সমন্বয় করে […]

ফেনীর নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় আগামীকাল

ফেনীর সোনাগাজীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় ঘোষণা করা হবে আগামীকাল সোমবার। অগ্রাধিকার ভিত্তিতে এই মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে আজ বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এই রায় ঘোষণা করবেন। আদালতে রাষ্ট্রপক্ষে এই মামলা শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল […]

টাকা নিছি, পারলে কিছু কইরেন বলা আনসার সদস্যের সম্পর্কে যা জানা গেল

সম্প্রতি বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে “টাকা নিছি, পারলে কিছু কইরেন”, ঘুষের কথা স্বীকার করেই প্রকাশ্যে হুংকার আনসার কমান্ডারের! শিরোনামে অভিযোগসংবলিত একটি ভিডিও প্রচারিত হয়। বিষয়টি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নজরে আসার পর তাৎক্ষণিকভাবে তদন্ত ও অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করে এ তথ্য এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় । সংবাদ বিজ্ঞপ্তিতে […]

রাষ্ট্রপতি ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার (২২ আগস্ট) ঢাকার মার্কিন দূতাবাস এক বার্তায় বলেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তাকে অভিনন্দন। বার্তায় আরও বলা হয়, যুক্তরাষ্ট্র রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার মাধ্যমে দুই দেশের দ্বিপক্ষীয় অংশীদারিত্ব আরও শক্তিশালী করার […]