দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
- নিজস্ব প্রতিবেদক
- ৬ ঘণ্টা আগে
দেশের রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এছাড়া, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আজ শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।
মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
গতকাল দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৭.০ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ২৪.২ ডিগ্রি সেলসিয়াস।
আজ ঢাকায় বাতাসের গতিবেগ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। ভোর ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নিকলিতে ৪৭ মিলিমিটার।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ২১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৩৯ মিনিটে।
এই বিভাগের আরও খবর
স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের জিপিএফের আসল অর্থ ফেরত দিতে তথ্য চেয়েছে সিজিএ
স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের হিসাবরক্ষণ কার্যালয়ে রক্ষিত জেনারেল…
‘কর্তৃপক্ষের গাফিলতিতে’ কর্মচারীর মৃত্যু, ঢাকা ওয়াসায় সিবিএর বিক্ষোভ
‘কর্তৃপক্ষের গাফিলতিতে’ কর্মচারী শাহরিয়া খান শামীমের মৃত্যুর অভিযোগ…
পটুয়াখালী ইপিজেডে বিনিয়োগকারীদের জন্য প্রস্তুত ৬০ শিল্প প্লট
নির্মাণাধীন পটুয়াখালী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) বিনিয়োগকারীদের জন্য…
দেশজুড়ে চার মাসে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৫৩ হাজার ৫১৮
দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে গত ১ মে থেকে…
রাজনৈতিক প্রতিহিংসায় কাউকে আটক বা কারাগারে রাখা হবে না : শামা
পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, সরকার…
সর্বশেষ খবর
2.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
পটুয়াখালীতে বিষমিশ্রিত ঘাস খেয়ে ২৫ মহিষ অসুস্থ, ৩টির মৃত্যু
পটুয়াখালীর বাউফলে চরের ঘাসে বিষপ্রয়োগের অভিযোগ উঠেছে। ওই ঘাস খেয়ে অন্তত ২৫টি মহিষ অসুস্থ হয়ে পড়েছে এবং তিনটি মারা গেছে।…
ঘনঘন লোডশেডিংয়ে ব্যাহত উপজেলা স্বাস্থ্যসেবা, দুর্ভোগে রোগীরা
অব্যাহত লোডশেডিং ও ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটে রাজধানী ঢাকা ও আশপাশের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। অনেক এলাকায় দিনে…
হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৯৬০
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে কোনো মৃত্যুর…
দেশকে রক্ষা করতে হলে বিরোধীদলের আন্দোলন বন্ধ করতে হবে: পানিসম্পদমন্ত্রী
পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, দেশকে রক্ষা করতে হলে বিরোধীদলের আন্দোলন বন্ধ করতে হবে। শুক্রবার (২৮…
হত্যার পর মরদেহ গুমের অভিযোগে মামলা, সেই নারীকে জীবিত খুঁজে পেল পিবিআই
খুলনার কয়রা থেকে এক গৃহবধূকে অপহরণ করার পর হত্যা করে মরদেহ গুম করা হয়েছে দাবি করে মামলা করেন তার মা।…
নেপালে ৩২০ ভারতীয় নাগরিকের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না: জয়সোয়াল
আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপালে এখনো ৩২০ ভারতীয় নাগরিকের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বা তারা নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ভারতের…
ফোনে চঞ্চলকে প্রস্তাব দিয়েছিলেন স্ত্রী, দেখা না করেই নিয়েছিলেন বিয়ের সিদ্ধান্ত
সিনেমা ও সিরিজের কাজ নিয়ে বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। তবে কাজের বাইরে তিনি যে একজন…
মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, কর্মী পাঠানোর সুযোগ পাচ্ছে ৩৩৮ রিক্রুটিং এজেন্সি
দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিক পর্যায়ে ১০ হাজার কর্মীকে…

