৪৮ ঘণ্টার মধ্যে বৃক্ষ হত্যাকারীদের খুঁজে বের করার নির্দেশ ডেপুটি স্পিকারের
- নেএকোনা প্রতিনিধি
- ৫ ঘণ্টা আগে
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বৃক্ষ হত্যার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
শুক্রবার (২৮ আগস্ট) জুমার নামাজের পর কলমাকান্দা উপজেলার বাবন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিতে এসে তিনি এ মন্তব্য করেন।
ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, বর্তমান বিশ্বে যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, সেই ক্লাইমেট চেঞ্জকে এনকাউন্টার করার জন্য আমাদের বৃক্ষই সবচেয়ে বড় সম্পদ। আর সেই বৃক্ষরাজিকে এখন ধ্বংস করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। স্থানীয় প্রশাসন এখন পর্যন্ত কোনো ক্লু খুঁজে পায়নি। আমি একটু আগেও ওসির সাথে কথা বললাম, তিনি বললেন, চেষ্টা করছি। আমি বলব চেষ্টা না, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে খুঁজে বের করতে হবে এই বৃক্ষের হত্যাকারী কারা।
তিনি আরও বলেন, এখানে যদি কোনো রাজনৈতিক মোটিভ থেকে থাকে, সেটার জন্যও আপনারা খুঁজে বের করবেন। কেউ নিজের ঘরবাড়ি বৃদ্ধি করার জন্য এটি করেছে—এমনটা আমার কাছে আনলাইকলি মনে হয়। কারণ ঘরবাড়ি বৃদ্ধি করার জন্য হলেও আরও দুই সপ্তাহ আগে উপড়ে ফেলা যেতো। তাই এখানে রাজনৈতিক মোটিভ থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব এটি খুঁজে বের করা। আমি অনুরোধ করব এবং একই সাথে নির্দেশনা দিব—৪৮ ঘণ্টার মধ্যে বৃক্ষ হত্যাকারীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত পরিবেশ আইনে মামলা দায়ের করতে হবে।
স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই গাছগুলো হয়তো বিএনপি, যুবদল বা ছাত্রদলের পক্ষ থেকে লাগানো হচ্ছে, কিন্তু কোনো নেতার বাড়ির সামনে লাগানো হচ্ছে না। মানুষের কল্যাণে এই বৃক্ষরাজি রোপণ করা হচ্ছে। আপনারা প্রত্যেকেই আপনাদের বাড়ির সামনের গাছগুলো দেখে রাখবেন, যেন এই বৃক্ষগুলো যখন বড় হবে, তখন এর আশ্রয়েই আমরা আশ্রিত হতে পারি।
সাংবাদিক ও প্রশাসনের ভূমিকা নিয়ে তিনি বলেন, সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ, আপনারা যেমন আমাকে জিজ্ঞেস করছেন, ঠিক তেমনিভাবে প্রশাসনকেও জবাবদিহিতার মধ্যে আনেন। আপনারা খবর নেন, প্রধানমন্ত্রীর ঘোষণার পর নেত্রকোনায় বাস্তবে কতগুলো বৃক্ষরোপণ করা হয়েছে? ৫ কোটি বৃক্ষরোপণ করলে ৬৪টা ডিস্ট্রিক্টের মধ্যে নেত্রকোনা জেলায় কতগুলো লাগানো উচিত ছিল আর কতগুলো লাগানো হয়েছে—সে ব্যাপারে আপনারাও ভূমিকা রাখতে পারেন। সাংবাদিকরা হচ্ছেন রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। আমরা জনপ্রতিনিধি ও প্রশাসন যখন অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আসব, তখনই একটা প্রকৃত বাংলাদেশ গড়ে উঠবে।
তিনি আরও উল্লেখ করেন, এই বৃক্ষরাজিগুলো ৫ আগস্ট—অর্থাৎ ফ্যাসিজমবিরোধী ও ফাসিস্টের পলায়ন দিবসকে স্মরণীয় করে রাখার জন্য লাগানো হয়েছিল। যদি উদ্দেশ্যমূলক তারা এটি হত্যা করে থাকে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নীরব থাকে, তবে আমরা ধরে নেব ফ্যাসিজমকে প্রকারান্তরে সহযোগিতা করার জন্যই তারা এই নীরবতা পালন করছে।
এর আগে গত মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাতে উপজেলার কলমাকান্দা-নেত্রকোণা আঞ্চলিক সড়কের বাবনী এলাকায় রাতের আঁধারে সড়কের পাশে রোপণ করা প্রায় ৩৫টি গাছের চারা ও সুরক্ষাবেষ্টনী উপড়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। বুধবার (২৬ আগস্ট) সকালে বিষয়টি স্থানীয়দের নজরে এলে এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
প্রসঙ্গত, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সড়কের সৌন্দর্য বাড়ানোর লক্ষ্যে ৫ আগস্ট এ উদ্যোগ গ্রহণ করা হয়। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে এবং উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ওই সড়কের দুই পাশে পাঁচ শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছিল।
এই বিভাগের আরও খবর
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
দেশের রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক…
‘কর্তৃপক্ষের গাফিলতিতে’ কর্মচারীর মৃত্যু, ঢাকা ওয়াসায় সিবিএর বিক্ষোভ
‘কর্তৃপক্ষের গাফিলতিতে’ কর্মচারী শাহরিয়া খান শামীমের মৃত্যুর অভিযোগ…
পটুয়াখালী ইপিজেডে বিনিয়োগকারীদের জন্য প্রস্তুত ৬০ শিল্প প্লট
নির্মাণাধীন পটুয়াখালী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) বিনিয়োগকারীদের জন্য…
দেশজুড়ে চার মাসে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৫৩ হাজার ৫১৮
দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে গত ১ মে থেকে…
রাজনৈতিক প্রতিহিংসায় কাউকে আটক বা কারাগারে রাখা হবে না : শামা
পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, সরকার…
সর্বশেষ খবর
2.
5.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
পটুয়াখালীতে বিষমিশ্রিত ঘাস খেয়ে ২৫ মহিষ অসুস্থ, ৩টির মৃত্যু
পটুয়াখালীর বাউফলে চরের ঘাসে বিষপ্রয়োগের অভিযোগ উঠেছে। ওই ঘাস খেয়ে অন্তত ২৫টি মহিষ অসুস্থ হয়ে পড়েছে এবং তিনটি মারা গেছে।…
ঘনঘন লোডশেডিংয়ে ব্যাহত উপজেলা স্বাস্থ্যসেবা, দুর্ভোগে রোগীরা
অব্যাহত লোডশেডিং ও ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটে রাজধানী ঢাকা ও আশপাশের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। অনেক এলাকায় দিনে…
হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৯৬০
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে কোনো মৃত্যুর…
দেশকে রক্ষা করতে হলে বিরোধীদলের আন্দোলন বন্ধ করতে হবে: পানিসম্পদমন্ত্রী
পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, দেশকে রক্ষা করতে হলে বিরোধীদলের আন্দোলন বন্ধ করতে হবে। শুক্রবার (২৮…
হত্যার পর মরদেহ গুমের অভিযোগে মামলা, সেই নারীকে জীবিত খুঁজে পেল পিবিআই
খুলনার কয়রা থেকে এক গৃহবধূকে অপহরণ করার পর হত্যা করে মরদেহ গুম করা হয়েছে দাবি করে মামলা করেন তার মা।…
নেপালে ৩২০ ভারতীয় নাগরিকের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না: জয়সোয়াল
আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপালে এখনো ৩২০ ভারতীয় নাগরিকের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না বা তারা নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ভারতের…
ফোনে চঞ্চলকে প্রস্তাব দিয়েছিলেন স্ত্রী, দেখা না করেই নিয়েছিলেন বিয়ের সিদ্ধান্ত
সিনেমা ও সিরিজের কাজ নিয়ে বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। তবে কাজের বাইরে তিনি যে একজন…
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বাংলাদেশের জনগণের কল্যাণে দায়িত্ব পালনে নতুন…
