বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

কর্মসংস্থান ব্যাংক অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ইকবাল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর

কর্মসংস্থান ব্যাংক অফিসার্স এসোসিয়েশন এর সভাপতি ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নির্বাচিত কর্মসংস্থান ব্যাংক অফিসার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ সম্প্রতি (১২ সেপ্টেম্বর ২০২৬) অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ব্যাংকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোঃ ইকবাল হোসেন সভাপতি এবং রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে মোহাম্মদ আবু সাঈদ কার্যকরী […]

গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় ; নৈরাজ্যের প্রতিবাদে বহদ্দারহাটে ক্যাবের র‌্যালী ও অবস্থান কর্মসূচি

 বাস, মিনিবাস, টেম্পু ও হিউম্যান হলারসহ বিভিন্ন গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় ও ভাড়া নৈরাজ্য বন্ধ এবং যাত্রী হয়রানি রোধের দাবিতে চট্টগ্রামের বহদ্দারহাট চত্বরে প্রতিবাদী র‌্যালী ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম নগর ও বিভাগ এবং যুব ক্যাব চট্টগ্রামের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ক্যাবের সদস্য/সদস্যা, ছাত্র/ছাত্রী, সাংবাদিক, পেশাজীবি, সচেতন নাগরিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার […]

বন্যপ্রাণী পাচার ঠেকাতে দক্ষিণ এশিয়ায় যৌথ অভিযান চান পরিবেশমন্ত্রী

কাঠমান্ডুতে SAWEN-এর প্রথম সাধারণ পরিষদ গোয়েন্দা তথ্য বিনিময়, সাইবার ও আর্থিক তদন্ত এবং অপরাধী নেটওয়ার্ক ভেঙে দেওয়ার আহ্বান নিজস্ব প্রতিবেদক কাঠমান্ডু, ১০ সেপ্টেম্বর ২০২৬: আন্তঃদেশীয় ও সংঘবদ্ধ বন্যপ্রাণী অপরাধ মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময়, সমন্বিত আইন প্রয়োগ এবং যৌথ অভিযান জোরদারের আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। বৃহস্পতিবার […]

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে

 রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এছাড়া, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ […]

ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস

যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিজিটর ভিসা অস্থায়ী ভ্রমণ কার্যক্রমের জন্য ব্যবহার করা হয়। সাধারণত স্বল্পমেয়াদি ব্যবসায়িক কার্যক্রম, পর্যটন, অবকাশযাপন, চিকিৎসার মতো নির্দিষ্ট কিছু বিষয়ে এ ভিসা ব্যবহার করা হয়। তবে এখন থেকে এ ভিসায় গিয়ে কিছু নির্দিষ্ট কার্যক্রম করার অনুমতি নেই বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।  শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে […]

ডাক বিভাগের রেকর্ড : ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

 শুধু চিঠি কিংবা প্যাকেট নয়; ডাকযোগে এখন গ্রাহকের কাছে যাচ্ছে ফ্রিজ, মোটরসাইকেলের মতো ভারী পণ্যও। বাংলাদেশ ডাক বিভাগের স্পিড পোস্ট সেবায় গত দুই মাসে পরিবহন হয়েছে প্রায় ৪০০ টন পণ্য। প্রথম কেজিতে ১০ টাকা, এরপর প্রতি কেজিতে আরও ৫ টাকা-এই মাশুলেই চলছে স্পিড পোস্ট। সম্প্রতি রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস’কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন […]

বিকেলে ২৮৯৪ মেগাওয়াট লোডশেডিংয়ের শঙ্কা, ভোগাবে রাতেও

দেশে বিদ্যুতের ঘাটতি অব্যাহত থাকায় শনিবার (২৯ আগস্ট) সর্বোচ্চ ২ হাজার ৮৯৪ মেগাওয়াট লোডশেডিং হতে পারে। বিদ্যুৎ সরবরাহে ঘাটতির কারণে বিকেল ৫টার দিকে লোডশেডিং সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার (২৯ আগস্ট) পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির (পিজিসিবি) তথ্য বিশ্লেষণ করে এ চিত্র দেখা গেছে। তথ্য অনুযায়ী, শনিবার সকাল ১০টায় ১ হাজার ৩ […]

৪৮ ঘণ্টার মধ্যে বৃক্ষ হত্যাকারীদের খুঁজে বের করার নির্দেশ ডেপুটি স্পিকারের

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বৃক্ষ হত্যার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। শুক্রবার (২৮ আগস্ট) জুমার নামাজের পর কলমাকান্দা উপজেলার বাবন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিতে এসে তিনি এ মন্তব্য করেন। ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, বর্তমান […]

স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মীদের জিপিএফের আসল অর্থ ফেরত দিতে তথ্য চেয়েছে সিজিএ

স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের হিসাবরক্ষণ কার্যালয়ে রক্ষিত জেনারেল প্রভিডেন্ট ফান্ডের (জিপিএফ) জমাকৃত মূল বা আসল অর্থ ফেরত দেওয়ার উদ্যোগ নিয়েছে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় (সিজিএ)। এ লক্ষ্যে গত ২৫ আগস্ট সংশ্লিষ্ট কর্মচারীদের জিপিএফ হিসাবের তথ্য নির্ধারিত ছকে সংগ্রহ করে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। মহানিয়ন্ত্রকের কার্যালয় থেকে এ-সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়। এতে স্বাক্ষর করেন উপ-হিসাব […]

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে

দেশের রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এছাড়া, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ […]