শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট, থানায় জিডি

২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে টাকা না দেওয়ায় এক মাকে চিকিৎসাসেবা না দিয়ে ফিরিয়ে দেওয়ার অভিযোগে ফেসবুকে প্রচারিত একটি পোস্টকে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন দাবি করে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) রাজীব আহমেদ চৌধুরী। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালের দিকে নিজের ফেসবুক আইডি ব্যবহার করার সময় একটি ফেসবুক আইডিতে ওই পোস্টটি দেখতে […]

মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

নোয়াখালীর সুবর্ণচরের মো.এরশাদ (৪৫) নামে এক কৃষকের মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে স্বন্দ্বীপের জাহাজমারা এলাকার মেঘনা নদীর তীরে তার মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয় লোকজন মরদেহটি উদ্ধার করেন। নিহত এরশাদ উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরক্লার্ক গ্রামের আবদুস সোবহানের ছেলে। তিনি পেশায় একজন কৃষক এবং চার সন্তানের […]

হেলপার চালাচ্ছিল বাস, খাদে পড়ে আহত ১০

নোয়াখালীর সুবর্ণচরে বেপরোয়া গতিতে চলার সময় ‘বাঁধন’ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে উল্টে গেছে। এতে বাসের প্রায় ১০ যাত্রী আহত হয়েছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে সোনাপুর–সুবর্ণচর সড়কের হারিছ চৌধুরী বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ‘বাঁধন’ পরিবহনের বাসটি চট্টগ্রাম থেকে হাতিয়ার চেয়ারম্যান ঘাটের […]

১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা থেকে কামাল হোসেন (৪৬) নামে এক কাঠমিস্ত্রি ১৬ দিন ধরে নিখোঁজ রয়েছেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। তবে নিখোঁজের পরদিন ঢাকার শাহবাগ থানা এলাকায় তার ব্যবহৃত মুঠোফোন পাওয়া গেছে। নিখোঁজ কামাল হোসেন সোনাইমুড়ী উপজেলার বারগাঁও ইউনিয়নের কাশীপুর গ্রামের ফেঞ্জু ব্যাপারী বাড়ির মো. রুহুল আমিনের ছেলে। তিনি পেশায় কাঠমিস্ত্রি। […]

তৃণমূলবান্ধব বিএনপি গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো বালুচর ইউনিয়ন বিএনপির ৩ দিনব্যাপী আনন্দ ভ্রমণ

‘তৃণমূলবান্ধব বিএনপি গড়ার প্রত্যয়’ নিয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী কক্সবাজার সমুদ্র ভ্রমণ কর্মসূচি শেষ হয়েছে। তিন দিনের কর্মসূচি শেষে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বাড়ির পথে রওনা হয়েছেন সংগঠনের নেতাকর্মীরা। ১৩ সেপ্টেম্বর শুরু হওয়া এ কর্মসূচিতে বালুচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আব্দুল লতিফ ও সদস্য সচিব হাজী আবুল হোসেনের নেতৃত্বে ইউনিয়ন […]

উদ্বোধনের অপেক্ষায় ‘জুলাই স্মৃতি পাঠাগার’

বরগুনার বেতাগীতে উদ্বোধনের অপেক্ষায় দিন গুনছে নবনির্মিত ‘জুলাই স্মৃতি পাঠাগার’। চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করা এবং স্থানীয় শিক্ষার্থীদের জ্ঞানচর্চার সুযোগ বাড়াতে এই পাঠাগারটি প্রতিষ্ঠা করা হয়েছে। বর্তমানে পাঠাগারটির অভ্যন্তরীণ সাজসজ্জা এবং বই গোছানোর কাজ শেষ পর্যায়ে রয়েছে।স্থানীয় উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে চলতি বছরে উপজেলা […]

কুয়াকাটার গঙ্গামতি ম্যানগ্রোভ বনাঞ্চলের পাশে তোলা হচ্ছে স্থাপনা, পরিবেশবিদদের উদ্বেগ

পটুয়াখালীর কুয়াকাটার সূর্যোদয় স্পট পর্যটনপল্লী গঙ্গামতি লেকের ম্যান গ্রুপ বন অঞ্চলের পাশে স্থাপনা তোলার কাজ চলছে। গত চারদিন ধরে নির্বিঘ্নে স্থাপনা তোলার কাজ চললেও বনবিভাগ ও ভূমি অফিসের কেউ এ বিষয়ে কোন পদক্ষেপ নেয়নি। ফলে ম্যানগ্রোভ বনাঞ্চলসহ প্রাকৃতিক জলাশয় ধ্বংসের শঙ্কা দেখা দেয়ায় পরিবেশবিদদের উদ্বেগ বাড়ছে। আর ম্যানগ্রোভ বনাঞ্চলের পাশে নির্মাণাধীন এসব স্থাপনার নেপথ্যে প্রভাবশালীরা […]

বাঘায় মাদক-সন্ত্রাস দমনে ‘জিরো টলারেন্স’, পুলিশকে আরও তৎপর হওয়ার নির্দেশ

নারী নির্যাতন ও উগ্রবাদ প্রতিরোধেও কঠোর অবস্থানের ঘোষণা রাজশাহীর বাঘায় মাদক, সন্ত্রাস, উগ্রবাদ ও নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছে পুলিশ। এসব অপরাধ দমনে থানা পুলিশকে আরও তৎপর হওয়ার পাশাপাশি অভিযোগের ক্ষেত্রে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বাঘা উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে আয়োজিত ‘মাদক, সন্ত্রাস, উগ্রবাদ ও নারী নির্যাতনবিরোধী […]

রংপুর অভিমুখে ‘ঐতিহাসিক লংমার্চ’ সফল করতে গাইবান্ধায় ১১ দলীয় ঐক্যের জোর প্রস্ততি

আগামী ১৯ সেপ্টেম্ব রের ঢাকা-রংপুর লংমার্চ ও পলাশবাড়ী পথসভাকে কেন্দ্র করে গাইবান্ধায় রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে। লংমার্চ সফল করার লক্ষ্যে মঙ্গলবার বিকেল ৫টায় গাইবান্ধার পলাশবাড়ী চৌমাথায় ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিংয়ে নেতারা দাবি করেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট […]

৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন;গাইবান্ধায় শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে ক্রীড়াঙ্গনে উৎসবের আমেজ

গাইবান্ধায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা। জেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, গাইবান্ধার আয়োজনে সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় গাইবান্ধা জেলা স্টেডিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. মনিরুজ্জামান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, গাইবান্ধা। তিনি শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে […]