শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

পটুয়াখালীর বাউফলে বগা , কালাইয়া খাদ্য গুদাম আকস্মিক পরিদর্শন ইউএনও এর

পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ও কালাইয়া খাদ্য গুদাম আকস্মিক পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) তিনি গুদাম দুটি পরিদর্শন করেন। এ সময় গুদামে মজুত খাদ্যশস্য, সংরক্ষণ ব্যবস্থা, নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।পরিদর্শনকালে ইউএনও গুদামের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং সরকারি খাদ্যশস্য যথাযথভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনায় সতর্ক থাকার নির্দেশ […]

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে বাউফলের এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ

জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হয়েছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পাওয়ার মধ্য দিয়ে জাতীয় সংসদে তথ্য, গণমাধ্যম ও সম্প্রচার-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে নীতিনির্ধারণী আলোচনায় ভূমিকা রাখার সুযোগ পেলেন তিনি।ড. শফিকুল ইসলাম মাসুদ ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসন থেকে সংসদ সদস্য […]

লক্ষ্মীপুরে ১২ হাজার গ্রেফতারি পরোয়ানা ঝুলে আছে, দ্রুত তামিলের নির্দেশ

আগস্টে ২০৮ অপরাধ, মাদকসংক্রান্ত ৬৬ • এক বছরে ৬৫ অবৈধ ইটভাটা বন্ধ • বিভিন্ন আইনে জরিমানা ১.২৩ কোটি টাকা • সামাজিক অবক্ষয় ও দুর্নীতি রোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান পরিবেশমন্ত্রীর লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলায় ১২ হাজারের বেশি গ্রেফতারি পরোয়ানা এখনো তামিলের অপেক্ষায় রয়েছে। আগস্টে ৮৫২টি পরোয়ানা নিষ্পত্তি হলেও মাস শেষে অনিষ্পন্ন পরোয়ানার সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ১৪টিতে। […]

হাতিয়ায় ফের শ্রেণিকক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ২১ শিক্ষার্থী। পরে স্থানীয়দের সহায়তায় তাদের হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অসুস্থদের মধ্যে একজনের অবস্থার অবনতি হওয়ায় তাকে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তমরদ্দি ইউনিয়নের জোড়খালী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এর আগে গত ৭ সেপ্টেম্বর একই […]

সামাজিক নিরাপত্তার সুবিধা প্রকৃত অসহায়দের নিশ্চিত করতে হবে: প্রতিমন্ত্রী পুতুল

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সরকারি সুবিধা দেওয়ার ক্ষেত্রে প্রকৃত অসহায় ও যোগ্য ব্যক্তিদের অগ্রাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। তিনি বলেন, কোনো অনিয়ম বা অবহেলার কারণে যেন প্রকৃত উপকারভোগীরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে […]

অসুস্থ যুবদল নেতা রমিজ হাওলাদারকে দেখতে বাড়িতে সাবেক এমপি সহিদুল আলম

পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়ন যুবদল নেতা রমিজ হাওলাদারের অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে তার বাড়িতে গেছেন পটুয়াখালী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সহিদুল আলম তালুকদার। সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যার পর চন্দ্রদ্বীপ ইউনিয়নে রমিজ হাওলাদারের বাড়িতে যান সাবেক সংসদ সদস্য সহিদুল আলম। এ সময় তিনি অসুস্থ যুবদল নেতার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং […]

তামাকের বদলে লাভজনক ফসল, পাহাড়ি কৃষকদের উদ্বুদ্ধ করতে রোয়াংছড়িতে উঠান বৈঠক

মাটি-পরিবেশ ও জনস্বাস্থ্যের ক্ষতি তুলে ধরল কৃষি বিভাগ • ধান, শাকসবজি ও ফল চাষে গুরুত্ব • বিকল্প চাষে কারিগরি সহায়তার আশ্বাস বান্দরবান: তামাক চাষ থেকে কৃষকদের সরিয়ে পাহাড়ের মাটি ও জলবায়ু উপযোগী লাভজনক ও পুষ্টিকর ফসল চাষে আগ্রহী করতে বান্দরবানের রোয়াংছড়িতে উঠান বৈঠক করেছে কৃষি বিভাগ। বৈঠকে তামাক চাষের কারণে মাটি, পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর […]

রাজশাহী রেঞ্জে সাফল্যের স্বীকৃতি, নওগাঁর পাঁচ পুলিশ কর্মকর্তা সম্মানিত

হত্যা-দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলে সাফল্যের স্বীকৃতি অপরাধ দমন, মামলা তদন্ত, আসামি গ্রেপ্তার, মাদক উদ্ধার ও সাজাপ্রাপ্ত আসামির ওয়ারেন্ট তামিলে সাফল্যের জন্য নওগাঁ জেলার পাঁচ পুলিশ কর্মকর্তাকে সম্মাননা দিয়েছে রাজশাহী রেঞ্জ পুলিশ। এর মধ্যে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খোরশেদ আলম রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। সোমবার (১৪ […]

এসএসসিতে জিপিএ-৫ পেল যমজ দুই বোন, সাদুল্লাপুরে আনন্দের উচ্ছ্বাস

একই দিনে পৃথিবীর আলো দেখা, একই বিদ্যালয়ে লেখাপড়া আর এবার একই সঙ্গে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন—গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার যমজ দুই বোনের সাফল্যের গল্প এখন সবার মুখে মুখে। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে জিপিএ-৫ পেয়েছে মোছা. মারিয়াম আক্তার মিথিলা ও মোছা. মারিয়াম আক্তার মিমুন।উপজেলার খোর্দ্দকোমরপুর বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়ে তারা এ সাফল্য অর্জন […]

কলাপাড়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে শিশু শিক্ষার্থীর মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে মাহিন (০৬) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর বারোটায় কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের হাজিপুর বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত মাহিন লতাচাপলী ইউনিয়নের মুসুল্লীয়াবাদ গ্রামের মহিউদ্দিন বিশ্বাসের ছেলে ও দক্ষিণ মুসুল্লিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাহিনের নানা বাড়ি হাজিপুর […]