কুয়াকাটার গঙ্গামতি ম্যানগ্রোভ বনাঞ্চলের পাশে তোলা হচ্ছে স্থাপনা, পরিবেশবিদদের উদ্বেগ
- গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী)
- ৫ ঘণ্টা আগে
পটুয়াখালীর কুয়াকাটার সূর্যোদয় স্পট পর্যটনপল্লী গঙ্গামতি লেকের ম্যান গ্রুপ বন অঞ্চলের পাশে স্থাপনা তোলার কাজ চলছে। গত চারদিন ধরে নির্বিঘ্নে স্থাপনা তোলার কাজ চললেও বনবিভাগ ও ভূমি অফিসের কেউ এ বিষয়ে কোন পদক্ষেপ নেয়নি। ফলে ম্যানগ্রোভ বনাঞ্চলসহ প্রাকৃতিক জলাশয় ধ্বংসের শঙ্কা দেখা দেয়ায় পরিবেশবিদদের উদ্বেগ বাড়ছে।
আর ম্যানগ্রোভ বনাঞ্চলের পাশে নির্মাণাধীন এসব স্থাপনার নেপথ্যে প্রভাবশালীরা জড়িত থাকায় সাধারণ মানুষ এনিয়ে কেউ মুখ খুলতে রাজি হননি। তবে পরিবেশ, প্রকৃতি ও পর্যটন এলাকা রক্ষায় কুয়াকাটা সৈকতের লেম্বুরবন থেকে গঙ্গামতি হয়ে কাউয়ার চর পর্যন্ত বেড়িবাঁধের বাইরে কোন ধরনের স্থাপনা তুলতে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকলেও তা উপেক্ষা করে চলছে এই স্থাপনা তোলার কাজ।
সূত্র জানায়, জলাশয় ও লেকের পাশে কাঠের এই স্থাপনা তোলা হচ্ছে। ইতোমধ্যে খুটি বসানো হয়েছে। কাঠের পাটাতনের কাজ চলছে। সবুজ ম্যানগ্রোভ বনাঞ্চলের পাশে এমন স্থাপনা তোলার কাজ চললেও কে এসব তুলছে, কেন তুলছে, এনিয়ে গণমাধ্যমে কেউ কথা বলতে চাননি। তবে জনশ্রুতি রয়েছে তিন প্রভাবশালী ব্যক্তি মিলে এই স্থাপনা তোলার কাজ চলমান রেখেছেন। এটি যাতে বন্ধ না হয় এজন্য আপ লেভেলে যোগাযোগ সহ তাঁদের ভিন্ন প্রস্তুতি রয়েছে।
পরিবেশ সংগঠক মো. নজরুল ইসলাম বলেন, ‘গঙ্গামতির সংরক্ষিত ম্যানগ্রোভ বনাঞ্চল পরিবেশ সংবেদনশীল এলাকা। এখানে সংরক্ষিত কিংবা ম্যানগ্রোভ বনাঞ্চলের মধ্যে প্রাকৃতিক জলাশয়, লেকের আশাপাশে কোন ধরনের স্থাপনা তোলা হলে তা পরিবেশের জন্য ঝুঁকি বয়ে আনবে। বনাঞ্চল ধ্বংসের শঙ্কা তৈরি হবে। এছাড়া কুয়াকাটা সৈকত এরিয়া রক্ষায় উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে। ‘
বন বিভাগের মহিপুর রেঞ্জের গঙ্গামতি বিট কর্মকর্তা আলমগীর হোসেন জানান, প্রথমদিন তিঁনি ওই স্থাপনা তুলতে বাঁধা দিয়েছেন । কিন্তু তারা কোন কথা না শুনেই নিজের জমি দাবি করে কাজ করছেন। তারপরও তিঁনি উপজেলা ভূমি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন বলে জানান।
কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেক বলেন, বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
এই বিভাগের আরও খবর
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার
নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্রকে গ্রেপ্তার করেছে…
হাতিয়াতে স্বেচ্ছাসেবকদের দুর্যোগ প্রস্তুতি প্রশিক্ষণ
নোয়াখালীর হাতিয়ায় দুর্যোগ মোকাবিলায় স্থানীয় স্বেচ্ছাসেবকদের সক্ষমতা বাড়াতে…
নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট, থানায় জিডি
২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে টাকা না…
মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের
নোয়াখালীর সুবর্ণচরের মো.এরশাদ (৪৫) নামে এক কৃষকের মেঘনা…
হেলপার চালাচ্ছিল বাস, খাদে পড়ে আহত ১০
নোয়াখালীর সুবর্ণচরে বেপরোয়া গতিতে চলার সময় ‘বাঁধন’ পরিবহনের…
সর্বশেষ খবর
1.
জনপ্রিয় বিভাগ সমূহ
আরও পড়ুন
ই-অ্যাপোস্টিলে ২৯ লাখের বেশি সনদ ইস্যু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়
২০২৫ সালের ৩০ মার্চ বাংলাদেশের ই-অ্যাপোস্টিল সেবা চালুর পর থেকে এ পর্যন্ত ২৯ লাখের বেশি অ্যাপোস্টিল সনদ ইস্যু করেছে পররাষ্ট্র…
১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা থেকে কামাল হোসেন (৪৬) নামে এক কাঠমিস্ত্রি ১৬ দিন ধরে নিখোঁজ রয়েছেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি…
বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার: শিক্ষা প্রতিমন্ত্রী
বৃত্তি ও উপবৃত্তি প্রদানে প্রচলিত সমতার ধারণার পরিবর্তে শিক্ষার্থীর প্রকৃত আর্থিক প্রয়োজন ও ঝুঁকিপূর্ণ অবস্থাকে অগ্রাধিকার দিয়ে ইকুইটি-বেসড ব্যবস্থা গড়ে…
শিক্ষার মানোন্নয়নে শিক্ষাপ্রতিষ্ঠানে মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে : শিক্ষামন্ত্রী
দেশের শিক্ষার প্রকৃত মানোন্নয়ন নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কেন্দ্রীয়ভাবে মনিটরিং ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা…
তৃণমূলবান্ধব বিএনপি গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিত হলো বালুচর ইউনিয়ন বিএনপির ৩ দিনব্যাপী আনন্দ ভ্রমণ
‘তৃণমূলবান্ধব বিএনপি গড়ার প্রত্যয়’ নিয়ে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী কক্সবাজার সমুদ্র ভ্রমণ কর্মসূচি শেষ…
উদ্বোধনের অপেক্ষায় ‘জুলাই স্মৃতি পাঠাগার’
বরগুনার বেতাগীতে উদ্বোধনের অপেক্ষায় দিন গুনছে নবনির্মিত ‘জুলাই স্মৃতি পাঠাগার’। চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করা এবং স্থানীয় শিক্ষার্থীদের জ্ঞানচর্চার…
বিএনপির সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় চীন
রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বৈঠক • দলীয় যোগাযোগ ও সহযোগিতা বাড়ানো নিয়ে আলোচনা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে…
ট্রাফিক আইন লঙ্ঘনে রাজধানীতে একদিনে ২,৯৩৭ মামলা
ডাম্পিং ৬৪৬ যানবাহন, রেকার করা হয়েছে আরও ৪০১টি রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান চালিয়ে একদিনে ২ হাজার…

