অনুসরণ করুন:
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় চীন

রিজভীর সঙ্গে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বৈঠক • দলীয় যোগাযোগ ও সহযোগিতা বাড়ানো নিয়ে আলোচনা


বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সঙ্গে প্রাতিষ্ঠানিক পর্যায়ে যোগাযোগ আরও গভীর করতে আগ্রহ প্রকাশ করেছে চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)। একই সঙ্গে রাষ্ট্র পরিচালনা ও দল গঠনের অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে চীন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্কের পাশাপাশি দুই দেশের রাজনৈতিক দলের মধ্যে যোগাযোগ ও সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে ইয়াও ওয়েন বলেন, চীনের কমিউনিস্ট পার্টি বিএনপির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। দুই দলের মধ্যে প্রাতিষ্ঠানিক যোগাযোগ আরও গভীর করার পাশাপাশি রাষ্ট্র পরিচালনা ও দল গঠনের অভিজ্ঞতা বিনিময় এবং একে অপরের কাছ থেকে শেখার সুযোগ বাড়াতে চায় সিপিসি।

অন্যদিকে রুহুল কবির রিজভী চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে বিএনপির দৃঢ় অবস্থানের কথা তুলে ধরেন। চীনের কমিউনিস্ট পার্টির দল গঠন ও রাষ্ট্র পরিচালনার পদ্ধতির প্রশংসা করে তিনি দুই দলের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদারে বিএনপির আগ্রহের কথা জানান।

বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মধ্যে নিয়মিত যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়টি গুরুত্ব পায়।


এই বিভাগের আরও খবর

আরও পড়ুন